এক্সপ্লোর

Eb vs MB: টিভিতে ডার্বি দেখেছি, এবার ভরা গ্যালারির সামনে ডার্বিতে গোল করলাম: নন্দকুমার

Durand Cup Derby: গত আইএসএলে ছ’টি গোল করেছিলেন নন্দ। হিরো সুপার কাপেও পাঁচটি ম্যাচে চারটি গোল করে দলকে চ্যাম্পিয়ন হতে সাহায্য করেছিলেন তিনি।

কলকাতা: প্রায় সাড়ে চার বছর পর ডার্বি জিতল ইস্টবেঙ্গল। ২০১৯-এর ২৭ জনুয়ারি শেষবার চিরপ্রতিদ্বন্দী ক্লাবকে হারিয়েছিল তারা। তার পর থেকে টানা আটটি ডার্বিতে প্রতিবারই হেরে জ্বালা-যন্ত্রণায় বিদ্ধ হয়েছিল বারবার। শনিবার চলতি ডুরান্ড কাপের গ্রুপ পর্বের ম্যাচে সেই যন্ত্রণার অবসান হল। প্রাক্তন আইএসএল জয়ী কোচ কার্লোজ কুয়াদ্রাতের প্রশিক্ষণে নতুন মরশুম শুরু করা ইস্টবেঙ্গল প্রথম ডার্বিতেই কলকাতার দুই চিরপ্রতিদ্বন্দীর পুরনো শত্রুতা ফিরিয়ে আনার ইঙ্গিত দিয়ে রাখল।

কলকাতা ডার্বি চিরকালই জন্ম দিয়েছে ভারতীয় ফুটবলের তারকাদের। এ বারের ডার্বি থেকে উঠে এলেন এক নতুন নায়ক, সুদূর তামিলনাড়ু থেকে এসে যিনি হয়ে উঠলেন লাল-হলুদ বাহিনীর নয়নের মণি। তিনি নন্দকুমার শেখর। গত জুনে যাঁকে তিন বছরের চুক্তি করে নিয়ে আসে কলকাতার ক্লাব। গত মরশুমে ওডিশা এফসি-র হয়ে অসাধারণ পারফরম্যান্স দেখানো এই তামিল ফুটবলারের গোলেই সাড়ে চার বছরের খরা কাটল ইস্টবেঙ্গলে।   

গত আইএসএলে ছ’টি গোল করেছিলেন নন্দ। হিরো সুপার কাপেও পাঁচটি ম্যাচে চারটি গোল করে দলকে চ্যাম্পিয়ন হতে সাহায্য করেছিলেন তিনি। একটিতে জোড়া গোল ছিল তাঁর। মূলত উইং দিয়ে আক্রমণে উঠে প্রতিপক্ষের রক্ষণে ফাটল ধরিয়ে গোল করার ক্ষমতাসম্পন্ন এই ফুটবলারকে সই করানোর পরামর্শ দিয়েছিলেন কুয়াদ্রাতই।

ইস্টবেঙ্গলে যোগ দিয়ে তখন নন্দকুমার বলেছিলেন, ''২০১৭-য় যখন চেন্নাই সিটির হয়ে খেলতাম তখন পেশাদার ফুটবল জীবনের প্রথম গোল এই ইস্টবেঙ্গলের বিরুদ্ধেই করেছিলাম। এখন, এই ঐতিহাসিক ক্লাবে খেলার সুযোগ পেয়ে নিজের সেরাটা উজাড় করে দিতে চাই। ক্লাবকে এক নতুন উচ্চতায় পৌঁছে দিতে চাই। লাল-হলুদ জার্সি গায়ে মাঠে নেমে সমর্থকদের ভালবাসা পেতে চাই।''

সেদিন লাল হলুদের বিরুদ্ধে গোল করেছিলেন। আজ যুবভারতীয় লাল হলুদ সমর্থকদের সামনে লাল হলুদ ক্লাবের জার্সি গায়ে গোল করে সুদে আসলে সব মিটিয়ে দিলেন নন্দকুমার। জীবনের প্রথম ডার্বিতে নেমেই তা করে দেখিয়ে দিলেন তিনি। ৬০ মিনিটের মাথায় অসাধারণ এক গোল করে দলকে বহু আকাঙ্খিত জয় এনে দিলেন তিনি। হয়ে উঠলেন ইস্টবেঙ্গলের নতুন ‘হিরো’।  শনিবার ম্যাচের পর তিনি বলেন, ''ওডিশার হয়ে খেলার সময় অনেকবার টিভিতে ডার্বি দেখেছি। আজ নিজে ভরা গ্যালারির সামনে ডার্বি খেললাম, গোলও করলাম। খুবই খুশি আমি। পরের ম্যাচে আমরা আরও ভাল খেলব আমরা।''

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kohli On Rahane: আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
Narendra Modi Birthday: প্রধানমন্ত্রীর জন্মদিনে সারপ্রাইজ! শুভেচ্ছা জানিয়ে বড় ঘোষণা ফুটবলের মহাতারকার?
প্রধানমন্ত্রীর জন্মদিনে সারপ্রাইজ! শুভেচ্ছা জানিয়ে বড় ঘোষণা ফুটবলের মহাতারকার?
Brazil In Kolkata: পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজ়িল আসছে কলকাতায়, ম্যাচ ভারতের বিরুদ্ধে, দিনক্ষণ চূড়ান্ত
পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজ়িল আসছে কলকাতায়, ম্যাচ ভারতের বিরুদ্ধে, দিনক্ষণ চূড়ান্ত
Bengal Cricket: 'অবৈধ' মাটি কাণ্ডে ধোঁয়াশা বাড়াল সিএবির বিবৃতি, স্বচ্ছতা মানা হচ্ছে কি না, জোর বিতর্ক
'অবৈধ' মাটি কাণ্ডে ধোঁয়াশা বাড়াল সিএবির বিবৃতি, স্বচ্ছতা মানা হচ্ছে কি না, জোর বিতর্ক

ভিডিও

Kolkata News: ''ব্যালেন্স তা দেখে আমি চমকে গেছি'', বিধবার অ্যাকাউন্টে হঠাৎ ৪৭ কোটি !
Tulu Mondal Birbhum: জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি টুলু মণ্ডলের বিরুদ্ধে | ABP Ananda
SSC News । চাকরিহারা শিক্ষকদের চাকরির মেয়াদ এবং নতুন নিয়োগ প্রক্রিয়া নিয়ে বড় বিজ্ঞপ্তি
TMC news | তৃণমূল পরিচালিত জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যানকে ডিম
RG Kar Update | আশা করি খুব দ্রুত বিচার পাব, লড়াইটা আমরা করবই, আর জি কর প্রসঙ্গে বললেন অভয়ার বাবা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Bangladesh News: ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
Birbhum Money Gold Found: 'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
NEET Protest: 'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
Saugata Roy: 'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Embed widget