এক্সপ্লোর

Drinking Water Crisis: সাত দিন ধরে পানীয় জলের সঙ্কট, জেরবার শিলিগুড়িবাসী

Siliguri: অভিযোগ, কোথাও জলসরবরাহ একেবারেই বন্ধ। কোথাও জল দেওয়া হচ্ছে অনিয়মিত এবং খুব অল্প।

সনৎ ঝা, শিলিগুড়ি: সাত দিন ধরে পানীয় জল সঙ্কটে জেরবার শিলিগুড়ি(Siliguri)। অভিযোগ,কোথাও জলসরবরাহ একেবারেই বন্ধ। কোথাও জল দেওয়া হচ্ছে অনিয়মিত এবং খুব অল্প। পানীয় জলের (Drinking Water) এই সঙ্কটকে কেন্দ্র করে উত্তর-পূর্ব ভারতের প্রবেশদ্বার হিসেবে পরিচিত শহরে তীব্র হয়েছে রাজনৈতিক চাপানউতোর।

কল আছে, কিন্তু জল নেই। টানা এক সপ্তাহ ধরে জল সঙ্কট চলছে শিলিগুড়িতে। পুরসভা সূত্রে খবর, শহরের ৪৭টি ওয়ার্ডের মধ্যে ৩০টি ওয়ার্ডে জল সঙ্কটের প্রভাব পড়েছে। অভিযোগ, কোথাও পানীয় জল একেবারেই মিলছে না। কোথাও আবার জল অনিয়মিত আসছে এবং পরিমাণেও কম।

পূর্ব হিমালয়ের পাদদেশে মহানন্দা নদীর তীরে অবস্থিত শিলিগুড়ি, কলকাতা ও আসানসোলের পরেই রাজ্যের তৃতীয় বৃহত্তম শহর। এখনও পর্যন্ত শিলিগুড়িকে পানীয় জল জুগিয়ে আসছে ১৯৯৪ সালে বাম আমলে তৈরি হওয়া মহানন্দা জল প্রকল্প। ওই প্রকল্পে মহানন্দা নদীর জল ট্রিটমেন্ট প্লান্টের মাধ্যমে পরিশোধন করে জনস্বাস্থ্য ও কারিগরি দফতর। পরিশুদ্ধ পানীয় জল সরবরাহ করে শিলিগুড়ি কর্পোরেশন। পানীয় জলের ক্রমবর্ধমান চাহিদার কথা মাথায় রেখে, আলাদা করে গজলডোবা জল প্রকল্প ঘোষণা করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। ঠিক হয়, গজলডোবা থেকে তিস্তার জল ট্রিটমেন্ট প্লান্ট হয়ে শিলিগুড়িতে সরবরাহ করা হবে।  অভিযোগ, ৬০০ কোটি টাকার পানীয় জল প্রকল্পের সেই কাজ তিমিরেই পড়ে রয়েছে।এই পরিস্থিতিতে শিলিগুড়িতে জল সঙ্কট তীব্র হতেই সরব হয়েছে বিরোধী শিবির।

আরও পড়ুন: চন্দননগর কাঁটাপুকুরে বিধ্বংসী আগুন লেগে পুড়ে ছাই দুটি ঘর

শিলিগুড়ি কর্পোরেশনের প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য বলেন, “আমার সময়ে জল সরবরাহ নিয়ে সামান্য সমস্যা হওয়ায় কী হেনস্থাটাই না করা হয়েছিল। এখন সারা সপ্তাহ জুড়ে জল নেই। এই প্রশাসক বোর্ডের অপদার্থতার কারণে শহর আজ নির্জলা। আমি যতদিন ছিলাম গজলডোবা করতেই দেয়নি। এখনও তো ওদেরই সরকার। ওদেরেই প্রশাসক। জলপ্রকল্পটা অন্তত করুক। রাজনীতির জন্য রাজনীতি করে আমরা বাধা দেব না।’’

শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ, “এখনকার প্রশাসকের অশোক ভট্টাচার্যর কাছে ক্ষমা চাওয়া উচিত। ২০১৫ সালে রাস্তার কাজের জন্য পানীয় জল তিনদিন বন্ধ থাকায় রাস্তায় অশোক ভট্টাচার্যকে ঘণ্টার পর ঘণ্টা ঘেরাও করে রেখেছিল তৃণমূল। এখন সাতদিন জল নেই। শহরকে যখন আজ বিপদের মধ্যে ফেলা হয়েছে তারা কী ক্ষমা চাইবে।’’ শিলিগুড়ি কর্পোরেশনের পুর প্রশাসক তথা তৃণমূল নেতা গৌতম দেব বলেন, আগামীকালের মধ্যে জল সমস্যা প্রাথমিক ভাবে মিটে যাবে। কিন্তু পুকুরগুলোতে এত পলি জমেছে, তা না সরানো পর্যন্ত জলের পরিমাণ বাড়ানো যাচ্ছে না। জনস্বাস্থ্য দফতরে ডিপিআর পাঠানো হয়েছে। সেই কাজ শেষ হলে মিটে যাবে।

আরও পড়ুন: অসম্পূর্ণ রেজাল্ট, মেলেনি মার্কশিট, হাওড়ার লালবাবা কলেজের পড়ুয়াদের প্রিন্সিপালকে ঘিরে বিক্ষোভ

 

সেরা শিরোনাম

মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
News Live Update : মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Metro : মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Success Story : ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
8th Pay Commission : ৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Metro : মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
CJP Protests: ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
Cockroach Janta Party : গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
Maharashtra SIR: শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
Embed widget