এক্সপ্লোর

অসম্পূর্ণ রেজাল্ট, মেলেনি মার্কশিট, হাওড়ার লালবাবা কলেজের পড়ুয়াদের প্রিন্সিপালকে ঘিরে বিক্ষোভ

১৫ সেপ্টেম্বর কলকাতা বিশ্ববিদ্যালয়ের এমএ-তে ভর্তির ফর্ম তোলার শেষ দিন। তার আগে বিষয়টির নিষ্পত্তি হয় কি না, এখন সেদিকেই তাকিয়ে বিক্ষোভকারী পড়ুয়ারা।

ভাস্কর ঘোষ, হাওড়া : রেজাল্ট অসম্পূর্ণ দেখে কলেজের প্রিন্সিপালের ঘরে বিক্ষোভ দেখালেন ছাত্রছাত্রীরা। প্রায় ৩ ঘণ্টা ধরে চলে বিক্ষোভ, তর্কাতর্কি। সমস্যা মেটানোর জন্য, বিক্ষোভরত পড়ুয়াদের সামনেই কলকাতা বিশ্ববিদ্যালয়ে ফোন করেন প্রিন্সিপাল। শেষপর্যন্ত বুধবারের মধ্যে সমস্যার সুরাহা হবে, এই আশ্বাসে বিক্ষোভ মেটে। ঘটনাক্রম হাওড়ার বেলুড়ের লালবাবা কলেজের।

সোমবার স্নাতক স্তরের রেজাল্ট নিতে আসেন পড়ুয়ারা।  কিন্তু, প্রায় ৫০ জন ছাত্রছাত্রীর রেজাল্ট অসম্পূর্ণ থাকায়, তাঁদের মার্কশিট দেওয়া হয়নি।  মার্কশিট না পেয়ে ক্ষোভে ফেটে পড়েন পড়ুয়ারা। তাদের দাবি, চতুর্থ সিমেস্টারের ইন্টারনাল মার্কসের ঘর, প্রায় ৫০ জন পড়ুয়ার ক্ষেত্রে ফাঁকা। গত জানুয়ারিতে এই ঘটনা সামনে আসে। ছাত্রছাত্রীদের দাবি, এই নিয়ে প্রথমে কলেজ কর্তৃপক্ষ, তারপর কলকাতা বিশ্ববিদ্যালয়ে একাধিকবার দরবার করেও কোনও ফল হয়নি। এ নিয়ে শিক্ষামন্ত্রীকে চিঠিও দিয়েছেন তাঁরা।  

প্রিন্সিপাল আশ্বাস দেন, দ্রুত সমস্যর সুরাহার চেষ্টা হবে। সেইসঙ্গেই তিনি মেনে নেন, কলেজের তরফে এই বিষয়টি যাঁর দেখার কথা ছিল, তাঁর তরফে কোনও গাফিলতি হয়েছে। লালবাবা কলেজের প্রিন্সিপাল সঞ্জয় কুমার বলেছেন, 'এই বিষয়টি যাঁর দেখার ছিল, তাঁর কোনও গাফিলতি হয়েছে। বুধবারের মধ্যে সমস্যা সমধানের চেষ্টা হবে।' ১৫ সেপ্টেম্বর কলকাতা বিশ্ববিদ্যালয়ের এমএ-তে ভর্তির  ফর্ম তোলার শেষ দিন। তার আগে বিষয়টির নিষ্পত্তি হয় কি না, এখন সেদিকেই তাকিয়ে বিক্ষোভকারী পড়ুয়ারা। 

এদিকে, কলকাতা বিশ্ববিদ্যালয়ের নির্দেশ অমান্য করে ফি আদায়ের অভিযোগ তুলে ফি মকুবের দাবিতে বিক্ষোভ দেখালেন দেশবন্ধু কলেজের ছাত্রীরা। রাসবিহারী মোড়ে অবরোধ করে বিক্ষোভ দেখান তাঁরা। অপরদিকে, যোগমায়া দেবী কলেজেও ছাত্রীদের বিক্ষোভ। উচ্চ মাধ্যমিকে পাশ করার পর ফার্স ইয়ারে ভর্তি হতে এসে সমস্যায় পড়েন তাঁরা। কিন্তু, কলেজের তরফে মেসেজ আসা সত্ত্বেও ভর্তি হতে না পারায় কলেজের ভিতরে গেটের সামনে বসে বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা।

আরও পড়ুন-

ফি মকুবের দাবিতে বিক্ষোভ, রাসবিহারী মোড়ে অবরোধ দেশবন্ধু কলেজের ছাত্রীদের

মেসেজ এলেও ভর্তিতে সমস্যা, যোগমায়া দেবী কলেজে ছাত্রী-বিক্ষোভ

সেরা শিরোনাম

Suvendu Adhikari : বন্ধ হতে পারে স্কুলপড়ুয়াদের স্মার্টফোন কেনার টাকা দেওয়া? দেওয়া হতে পারে শিক্ষমূলক ট্যাব? মুখ্যমন্ত্রীর বড় ভাবনা
বন্ধ হতে পারে স্কুলপড়ুয়াদের স্মার্টফোন কেনার টাকা দেওয়া? দেওয়া হতে পারে শিক্ষমূলক ট্যাব? মুখ্যমন্ত্রীর বড় ভাবনা
West Bengal News Live : ইন্দ্রনীলের বাড়িতে ED, মারাত্মক অভিযোগ, এই মুহূর্তে সবচেয়ে বড় খবর
ইন্দ্রনীলের বাড়িতে ED, মারাত্মক অভিযোগ, এই মুহূর্তে সবচেয়ে বড় খবর
Mamata Banerjee : জ্ঞানেশকাণ্ডে একজোট সব বিরোধী, দিল্লি চললেন মমতা-অভিষেক, কারা থাকছেন না?
জ্ঞানেশকাণ্ডে একজোট সব বিরোধী, দিল্লি চললেন মমতা-অভিষেক, কারা থাকছেন না?
Hasirani Rath : নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসিরানির মাধ্যমিক পাশের সালে গরমিল মামলা, হাইকোর্ট কী জানাল?
নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসিরানির মাধ্যমিক পাশের সালে গরমিল মামলা, হাইকোর্ট কী জানাল?

ভিডিও

SRFTI Clash: ABGP-র বিরুদ্ধে হামলার অভিযোগ ক্যাম্পাসের আবাসিক ছাত্রদের,
Bad Road Condition: কলকাতা থেকে জেলা, পুজোর আগে বিভিন্ন জায়গায় রাস্তার বেহাল দশার ছবি! Kolkata
ED on Indranil Sen: দুর্গাপুজোকে সামনে রেখে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ, ইন্দ্রনীলের বাড়িতে ED
Nandigram News: নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসিরানি রথের বিরুদ্ধে কংগ্রেসের মামলা খারিজ হাইকোর্টে
NIA Investigation: রাজ্যে জঙ্গি-যোগের অভিযোগে ফের গ্রেফতার! বজবজে NIA-র জালে যুবক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Drug Control News : প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
Bangkok Flood: ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
NIA Operation: পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
Tata Sons: শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
Winter: এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
Mecheda News: দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
Embed widget