এক্সপ্লোর

East Midnapore News: মুখোমুখি সংঘর্ষে গাড়িতে আগুন, আসনে বসেই পুড়ে মৃত্যু চালকের !

East Midnapore Tragic Accident: পূর্ব মেদিনীপুরে ভয়াবহ দুর্ঘটনা ! আগুন লাগতেই সহকারীরা পালালেও বের হতে পারলেন চালক, আসনে বসেই সব শেষ !

ঋত্বিক প্রধান, পূর্ব মেদিনীপুর: ভয়াবহ দুর্ঘটনা জাতীয় সড়কে।  আজ ভোরে ১১৬ বি জাতীয় সড়কের দিগানন্দকুমার রোডের গয়াগিরি বাস স্টপেজের কাছে। একটি আলু বোঝাই লরি ও একটি সিমেন্ট কোম্পানির গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে দুটো গাড়ি আগুন লেগে যায় দাউদাউ করে জ্বলতে থাকে। ঘটনাস্থলে গাড়ির মধ্যেই আগুনে পুড়ে মৃত্যু হয় আলু বোঝাই লরি চালকের। সিমেন্ট গাড়ির ড্রাইভার ও খালাসি তারা দৌড়ে পালিয়ে যায়। এই ঘটনার পরে দীর্ঘক্ষণ জাতীয় সড়ক যান চলাচল বন্ধ থাকে। ঘটনাস্থলে পৌঁছয় মারিশদা থানার পুলিশ ও দমকল।

প্রসঙ্গত, একের পর এক দুর্ঘটনার মুখোমুখি রাজ্য। কখনও বেপরোয়া কার ড্রাইভিং, সিগন্যাল না মেনে চলা , কখনও আবার ঘন কুয়াশা, কখনও আবার ওভারটেক-সহ একাধিক কারণে দুর্ঘটনা হয়েই চলেছে শহরে। তার উপর আবার বাইক দুর্ঘটনার সংখ্যাও নেহাত কম নয়। তবে সেফ ড্রাইভ সেভ লাইফ নিয়ে এত সতর্কতা জারি সত্ত্বেও ফের দুর্ঘটনার কবলে কলকাতা। 

 আরও একটি মর্মান্তিক দুর্ঘটনা হয়েছে মহানগরে। গত ২৫ তারিখ ঘটনাটি প্রকাশ্যে আসে। কলকাতা পুরসভার (Kolkata Municipality Corporation) ডাম্পারের ধাক্কায় এক মহিলার মৃত্যু হয়। আর সেই ঘটনাকে কেন্দ্র করে ডি এল খান রোডে উত্তেজনা ছড়ায়। পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান বাসিন্দারা। এরপরেই ডাম্পারের চালককে গ্রেফতার করে পুলিশ। কলকাতা পুরসভার ডাম্পারের ধাক্কায় ওই মহিলার মৃত্যুকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নেয় ডি এল খান (DL Khan Road) রোড।  বিদ্যাসাগর কলোনির বাসিন্দা মায়া রায় নামে বছর ৬১-র এক মহিলার মৃত্যু হয়।

সম্প্রতি পশ্চিম মেদিনীপুরের (West Midnapore) দাসপুরে একটি বাস দুর্ঘটনার ঘটনা ঘটে। ডাম্পারের ধাক্কায় নয়ানজুলিতে পড়ে যায় যাত্রী বোঝাই বাস। গুরুতর আহত হন বেশ কয়েকজন যাত্রী। জানা যায়, ৬০-৬৫ জন যাত্রী নিয়ে বাসটি গোয়ালতোড় থেকে হাওড়া যাচ্ছিল। সকাল ৭টা নাগাদ দাসপুরের চাঁদপুরে ঘাটাল-পাঁশকুড়া রাজ্য সড়কে উল্টোদিক থেকে আসা ডাম্পার বাসটিকে ধাক্কা মারে, বাসটি নয়ানজুলিতে পড়ে যায়। আহত যাত্রীদের হাসপাতালে (Hospital) নিয়ে যাওয়া হয়। 

আরও পড়ুন, মালদার স্কুলে ভরা ক্লাসরুমে আগ্নেয়াস্ত্র নিয়ে ঢুকে পড়লেন এক ব্যক্তি !

 

চলতি বছরের শুরুতেও একটি বড়সড় বাস দুর্ঘটনার ঘটনা ঘটে। পিকনিকে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা ঘটে আলিপুরদুয়ারের মাদারিহাটে। পিকনিক বাসে লরির ধাক্কায় মৃত্যু হয় এক যাত্রীর। শিশু ও মহিলা-সহ আহত হন ২৫ জন। পিকনিকের বাসে একেবারে মুখোমুখি ধাক্কা হয় লরির। সিসিটিভি ফুটেজে প্রকাশ্যে আসে শিউড়ে ওঠার মতো ছবি। পিকনিকে আনন্দ মুহূর্তে বদলে যায় বিভীষিকায়। ভেঙে চুরমার দুর্ঘটনাগ্রস্ত বাসের সামনের অংশ। গতমাসে এমনই ভয়ঙ্কর দুর্ঘটনার সাক্ষী হয় আলিপুরদুয়ারের মাদারিহাট। 

সেরা শিরোনাম

News Live Updates: জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ফের পথে ককরোচ জনতা পার্টি
জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ফের পথে ককরোচ জনতা পার্টি
JNU Molestation Case: JNU-এ যৌন হেনস্থার অভিযোগ কংগ্রেস সাংসদের বিরুদ্ধে, অভিযুক্তকে সাসপেন্ডের দাবিতে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ BJP-র মহিলা সাংসদদের
JNU-এ যৌন হেনস্থার অভিযোগ কংগ্রেস সাংসদের বিরুদ্ধে, অভিযুক্তকে সাসপেন্ডের দাবিতে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ BJP-র মহিলা সাংসদদের
Calcutta High Court: বামেদের বুকস্টল দেওয়ার অনুমতি নিয়ে, রাজ্য়কে অবস্থান স্পষ্ট করতে বলল হাইকোর্ট,
বামেদের বুকস্টল দেওয়ার অনুমতি নিয়ে, রাজ্য়কে অবস্থান স্পষ্ট করতে বলল হাইকোর্ট, "ওঁনারা বই বিক্রি করতে চান, খাবার না.."
News Live Blog: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা

ভিডিও

Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget