এক্সপ্লোর

Malda News: মালদার স্কুলে ভরা ক্লাসরুমে আগ্নেয়াস্ত্র নিয়ে ঢুকে পড়লেন এক ব্যক্তি !

Malda School Fire Arms Incident: পুরাতন মালদার মুচিয়া চন্দ্র মোহন হাই স্কুলে ঢুকে ভয়াবহকাণ্ড ঘটালেন এক ব্যক্তি। অস্ত্র হাতে ভরা ক্লাসরুমে ঢুকে পড়লেন তিনি। তারপর ?

মালদা: ভয়াবহ কাণ্ড মালদার স্কুলে (Malda School)। 'ছেলে নিখোঁজ' এমনই দাবিতে পুরাতন মালদার মুচিয়া চন্দ্র মোহন হাই স্কুলে ঢুকে ভয়াবহকাণ্ড ঘটালেন এক ব্যক্তি। অস্ত্র হাতে ভরা ক্লাসরুমে ঢুকে পড়লেন তিনি। স্বাভাবিকভাবেই ঘটনার আকস্মিকতায় আতঙ্কিত ছাত্র এবং অভিভাবকরা। ইতিমধ্যেই পুলিশ গিয়ে আগ্নেয়াস্ত্র (Fire Arms) সহ ওই ব্যক্তিকে গ্রেফতার (Arrest) করেছে। 

মালদার মুচিয়া চন্দ্র মোহন হাই স্কুলে আচমকাই এক ব্যক্তিকে আগ্নেয়াস্ত্র-সহ ঢুকে পড়তে দেখা যায়। এদিকে ক্লাসরুমে তখন ভর্তি পড়ুয়ারা। খবর পৌঁছতেই দ্রুত ঘটনাস্থলে এসে পড়ে পুলিশ। ঝুঁকি না নিয়ে সতর্কতার সঙ্গে ওই ব্যক্তি গ্রেফতার করে পুলিশ। ইতিমধ্য়েই গ্রেফতারির সেই ভিডিও-তে দেখা গিয়েছে, আগ্নেয়াস্ত্র উঁচিয়ে ভরা ক্লাসরুমে নিজের দাবি জানাচ্ছেন। আর ভয়ে কাঁপছে গোটা ক্লাস।

এহেন মুহূর্তে পুলিশ ওই স্থানে পৌঁছে ওই ব্যক্তিকে জিজ্ঞেস করে, তাঁর কাছে কী কী আছে ? প্রশ্নের উত্তরে অভিযুক্ত জানান, শুধু রিভলভারই নয়, টেবিলে রাখা আছে পেট্রোল বোমা, বলে তিনি টেবিলে রাখা সেই বোতলকেও হাত দিয়ে দেখান। এবং বোঝান, দাবি না মানলে তিনি ঠিক কী পদক্ষেপ নিতে পারেন, ঠিক কতটা ক্ষতি হতে পারে ওই পড়ুয়াদের।

যদিও কথার বলার মধ্যে দিয়ে অভিযুক্তর মানসিক গড়ন বুঝে নেওয়ার মধ্য দিয়ে গ্রেফতারের ঘটনা প্রায়শই ফিল্মেও দেখা যায়। কিন্তু বাস্তবে এমন ঘটনার উদাহরণ সারা দেশের মধ্যেই মনে করা দায়। তবে এদিন অভিযুক্তের সঙ্গে সরাসরি কথা বলার মধ্য দিয়েই পুলিশ প্রস্তুত হয়, তাঁকে ধরবার জন্য। প্রশ্ন উত্তরের মাঝেই সুযোগ বুঝে ওই ব্যক্তির উপর ঝাপিয়ে পড়ে পুলিশ। লক্ষ্য সফল হয়। পাকড়াও করে ওই ব্যক্তিকে ঘিরে ধরে পুলিশ। এবং শিক্ষার্থীদের নিরাপদে বের করে নিয়ে যাওয়া হয়।

আরও পড়ুন, 'ধর্মের নামে নয় কাজের নিরিখে ভোট দিন', অভিষেকের নিশানায় BJP

শেষ অবধি পাওয়া খবরে জানা গিয়েছে, ওই ব্যক্তির দাবি, তাঁর ছেলে নিখোঁজ। ছেলেকে খুঁজে দিতে হবে বলেই তিনি আগ্নেয়াস্ত্র নিয়ে ভয় দেখাচ্ছেন বলে দাবি। ওই ব্যক্তি এলাকারই বাসিন্দা বলে দাবি পুলিশের। ওই ব্যক্তি 'মানসিক ভারসাম্যহীন' বলে প্রাথমিক তদন্তে দাবি পুলিশের। এই ঘটনায় স্বাভাবিকভাবেই নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। কী করে ওই ব্যক্তি একটি স্কুলের ভিতরে আগ্নেয়াস্ত্র নিয়ে ঢুকে পড়ল, তা নিয়ে খতিয়ে দেখবেন তদন্তকারীর দল। 

 

 

সেরা শিরোনাম

News Live Updates: যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
Calcutta High Court: ভোটের আগে আটক, ভোট মিটতেই মুক্তি? পুলিশ দিয়ে জেলা পরিষদ দখলের অভিযোগ, হাইকোর্টে মামলা করল কংগ্রেস
ভোটের আগে আটক, ভোট মিটতেই মুক্তি? পুলিশ দিয়ে জেলা পরিষদ দখলের অভিযোগ, হাইকোর্টে মামলা করল কংগ্রেস
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
West Bengal News Live: কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget