এক্সপ্লোর

Duare Sarkar: আজ শুরু হচ্ছে দুয়ারে সরকার, কী কী পরিষেবা, কীভাবে পাবেন

Duare Sarkar Campaign: নবান্ন সূত্রে খবর, লোকসভা ভোটের আগে এখনও যে সব প্রকল্পের কাজ শেষ হয়নি, তা সেরে ফেলতে এই সিবিরে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

কলকাতা: আজ থেকে রাজ্যেজুড়ে ফের শুরু হচ্ছে দুয়ারে সরকার (Duare Sarkar Camp)। এখনও পর্যন্ত ৭টি পর্যায়ে রাজ্যজুড়ে ৫ লক্ষ ৬৬ হাজার শিবির করা হয়েছে। যেখান থেকে ৮ কোটি ১০ লক্ষ মানুষকে পরিষেবা দেওয়ার কাজ শুরু করেছে বাংলার সরকার (Government of West Bengal)। 

অষ্টম দফায় ১৫ থেকে ৩০ তারিখ পর্যন্ত আবেদনপত্র গ্রহণ করা হবে। আগামী বছরের ২ থেকে ৩১ জানুয়ারির মধ্যে পরিষেবা প্রদান শুরু হবে। আগের মতই এবারও দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে বিভিন্ন পরিষেবা পাওয়ার জন্য আবেদন করতে পারবেন রাজ্যের বাসিন্দারা। 

এ বারের কাম্পে সাধারণ মানুষ ৩৬টি সরকারি পরিষেবার সুবিধা পাবে। নবান্ন সূত্রে খবর, লোকসভা ভোটের আগে এখনও যে সব প্রকল্পের কাজ শেষ হয়নি, তা সেরে ফেলতে এই সিবিরে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

এবারের দুয়ারে সরকারে থাকছে লক্ষীর ভান্ডার, ঐক্যশ্রী, কন্যাশ্রী, রূপশ্রী, ভবিষ্যৎ ক্রেডিট কার্ড, বিধবা ভাতা, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, খাদ্য সাথী, স্বাস্থ্য সাথী, মেধাশ্রী, শিক্ষাশ্রী, বার্ধক্য ভাতা-সহ আরও একগুচ্ছ পরিষেবা। 

রাজ্যে দ্বিতীয়বার তৃণমূল ক্ষমতার আসার পর, দুয়ারে সরকার চালু করে। এই প্রকল্পে রাজ্যের বিভিন্ন প্রান্তে মানুষের কাছে প্রান্তে ক্যাম্পে করে পরিষেবা পৌঁছে দেওয়া হয়। তবে, রবিবার এবং ছুটির দিনে বন্ধ থাকবে এই শিবির। লক্ষ্মীর ভাণ্ডার (Lakshmi Bhandar), স্টুডেন্টস ক্রেডিট কার্ড-সহ একাধিক প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য দুয়ারে সরকার ক্যাম্পে আবেদনপত্র জমা দিতে পারবেন রাজ্যবাসী। এইবার দুয়ারে সরকার ক্যাম্পে বার্ধক্য ভাতা এবং পরিযায়ী শ্রমিকদের নাম রেজিস্ট্রেশন করার সুবিধা যুক্ত করা হচ্ছে।

আরও পড়ুন, জেলায় জেলায় জাঁকিয়ে শীত, একলাফে পারদ পতন, কতদিন আমেজ থাকবে?

শুক্রবার থেকে রাজ্যের অন্য জেলার সঙ্গে মুর্শিদাবাদেও শিবির শুরু হচ্ছে। সেই শিবিরে এ বারই প্রথম উদ্যানপালন দফতরের পলি হাউস ও শেড নেটের প্রকল্পের আবেদন গ্রহণ করা হবে।

এই প্রকল্প অনেক আগে থেকে থাকলেও ‘দুয়ারে সরকার’ শিবিরে আবেদন করা যেত না। প্রকল্পে যা খরচ হবে তার অর্ধেক টাকা সরকার ভর্তুকি দেবে। ৫০০ বর্গমিটার জমির পলি হাউস তৈরি করতে পাঁচ লক্ষ ৩০ হাজার টাকা খরচ হবে। তার অর্ধেক টাকা সরকার দেবে। তেমনই, এক হাজার বর্গমিটার শেড নেটের ক্ষেত্রে সাত লক্ষ ১০ হাজার টাকা খরচ হবে। সেখানে সরকার তিন লক্ষ ৫৫ হাজার টাকা ভর্তুকি দেবে।

সেরা শিরোনাম

Kolkata: মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
Sukanta Majumdar on KMC Post Controversy: কলকাতা পুরসভার পুজো-পোস্ট ঘিরে ভাষা বিতর্ক, 'বাংলার জ্ঞান সীমিত হতেই পারে', পাল্টা প্রতিক্রিয়া সুকান্তর
কলকাতা পুরসভার পুজো-পোস্ট ঘিরে ভাষা বিতর্ক, 'বাংলার জ্ঞান সীমিত হতেই পারে', পাল্টা প্রতিক্রিয়া সুকান্তর
Durgapuja 2026: পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
Durga Puja 2026: একদা পুজোয় গমগম করত, আজ কার্যত শ্মশানের নিস্তব্ধতা, খাঁ খাঁ প্রিয়রঞ্জন দাশমুন্সির বাড়ির দুর্গামন্দির
একদা পুজোয় গমগম করত, আজ কার্যত শ্মশানের নিস্তব্ধতা, খাঁ খাঁ প্রিয়রঞ্জন দাশমুন্সির বাড়ির দুর্গামন্দির

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget