এক্সপ্লোর

Sealdah Station: শিয়ালদা থেকে পরপর বাতিল ট্রেন, অবরোধ ওঠায় আপাতত ছাড়ছে ট্রেন! কী পরিস্থিতি দক্ষিণ শাখায়?

South 24 Parganas: প্রায় পাঁচ ঘণ্টা পরে ডায়মন্ড হারবার থেকে অবরোধ ওঠে।

ঝিলম করঞ্জাই, কলকাতা: ডায়মন্ড হারবারে রেল অবরোধের প্রভাব পড়েছে শিয়ালদা স্টেশনে।ট্রেন না পেয়ে সমস্যায় পড়েছিলেনন ডায়মন্ড হারবার রুটের নিত্যযাত্রীরা। শিয়ালদা থেকে বারুইপুর বা হোটর পর্যন্ত ট্রেন যাচ্ছে। সময় মতো পৌঁছতে না পারলে অফিসে লেট মার্ক পড়বে, চিন্তায় অফিসযাত্রীরা। ডায়মন্ড হারবারে রেল অবরোধের প্রভাব পড়েছে শিয়ালদা স্টেশনে।ট্রেন না পেয়ে সমস্যায় পড়েছেন ডায়মন্ড হারবার রুটের নিত্যযাত্রীরা। শিয়ালদা থেকে বারুইপুর বা হোটর পর্যন্ত ট্রেন যাচ্ছে। সময় মতো পৌঁছতে না পারলে অফিসে লেট মার্ক পড়বে, চিন্তায় অফিসযাত্রীরা। শিয়ালদা স্টেশনে একের পর এক ট্রেন বাতিল। সকাল থেকে ডায়মন্ডহারবারমুখী ২টি ট্রেন বাতিল হয়েছে। একটি ট্রেন ছেড়েছে যেটা আগেই যাত্রা শেষ করেছে।

এক যাত্রী বলেন, 'আমি দিদির ছেলের অন্নপ্রাশণের জন্য যাচ্ছিলাম। এখন দেখছি গাড়িতে অবরোধ চলছে। কী ভাবে যাব জানি না। ১০টা ১৭-এর ডায়মন্ড হারবার লোকাল বাতিল করা হয়েছে। এই ভিড়ে অনেক চাকরিজীবী, কলেজ স্টুডেট রয়েছে।' আরেক যাত্রী বলছেন, 'অফিসে যাব। পরপর ট্রেন বাতিল হচ্ছে। এরপর ট্রেন না পেলে অন্য কিছু দেখতে হবে।' সময়ে ট্রেন চলছে না এমন অভিযোগ শোনা গেল শিয়ালদা স্টেশনেও। রোজ এই সমস্যা হয় বলে জানাচ্ছেন শিয়ালদা স্টেশনে অপেক্ষা করা যাত্রীরাও। তাঁদেরও অভিযোগ, যাওয়া-আসা ২ সময়েই ট্রেনের সমস্যা হয়। ভিড়ে দাঁড়িয়ে বহু অফিসযাত্রী। ঘণ্টার পর ঘণ্টা ধরে অপেক্ষা করছেন তাঁরা। 

রেল আধিকারিকের বার্তা:
পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেন, 'রেল কখনও চায় না ট্রেন দেরিতে চলুক। মূল কারণ মানুষকে বুঝতে হবে। রেলগেট ঠিক সময়ে বন্ধ করতে পারি না আমরা। ঢাকুরিয়াতে প্রতিটা ট্রেনকে অন্তত ৫ মিনিট দাঁড়াতে হয় ঠিক সময়ে রেলগেট বন্ধ করা যায় না বলে। ফলে একটা ট্রেনকে যদি সোনারপুরও যেতে হয় অন্তত ৫ মিনিট দেরি হয়ে যায়। এরপর আবার সোনারপুরে গেট , তারপরে বারুইপুরে গেট রয়েছে। প্রতিটা গেটে ৪ মিনিটও যদি দেরি হয়। তাহলে অনেকটাই দেরি হয়ে যায়।' তিনি আরও বলেন, 'আপনাদের জন্য অনেক মানুষ বিপদে পড়ছেন। আপনাদের অনুরোধ ঠিক ফোরামে অভিযোগ করুন।' অবরোধ তোলার আবেদন জানিয়েছেন তিনি। অভিযোগ শোনা হবে।' তাঁর আবেদন, যাত্রীদের এটাও বুঝতে হবে রেলের ট্রাকে কোনওরকম সমস্যা না থাকলে রেল ঠিক সময়েই চলবে। যে কোনও গেটে দেখবেন সাইরেন বাজছে। সিগন্যাল রয়েছে তাও ঢুকে পড়ছে। তিনি বলেন, 'যত তাড়াতাড়ি সম্ভব অবরোধ তোলার চেষ্টা করা হচ্ছে। যাতে গোটা রেল যোগাযোগ প্রক্রিয়া স্বাভাবিক হয়। অবরোধ তোলার জন্য স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে।'

অবশেষে প্রায় ৫ ঘণ্টা পর ডায়মন্ড হারবারে উঠেছে রেল অবরোধ। এখন পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে। অন্যদিকে ডায়মন্ড হারবারের ট্রেন ছাড়ছে শিয়ালদা থেকে, সেটি যাবে হোটর পর্যন্ত।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: আগে বললেও এখনই ওয়েনাড যেতে পারছেন না রাহুল, নিজেই জানালেন কারণ

সেরা শিরোনাম

Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার আবেদন করেছিলেন, আপনার অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হয়েছে কি না বুঝবেন কীভাবে?
অন্নপূর্ণা যোজনার আবেদন করেছিলেন, আপনার অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হয়েছে কি না বুঝবেন কীভাবে?
West Bengal News Live: 'হয় সরাসরি তৃণমূল করুন, নয়তো বিজেপি করুন, বেইমানদের ক্ষমা নয়', বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের
'হয় সরাসরি তৃণমূল করুন, নয়তো বিজেপি করুন, বেইমানদের ক্ষমা নয়', বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের
Conch Shell GI Tag: রামায়ণ-মহাভারত ফুটে ওঠে শঙ্খে, GI ট্যাগে নতুন পরিচয় বাঁকুড়ার শিল্পের
রামায়ণ-মহাভারত ফুটে ওঠে শঙ্খে, GI ট্যাগে নতুন পরিচয় বাঁকুড়ার শিল্পের
Mamata Banerjee:
"হাইকোর্ট অবমাননা করতে চাইনি তাই", কালীঘাট তৃণমূলের মিছিলে উত্তেজনা, একজনকে চড় মারলেন মমতা বন্দ্যোপাধ্যায়

ভিডিও

Chok Bhanga 6ta: কালীঘাট-তৃণমূলের মিছিল ঘিরে বালিগঞ্জে ধুন্ধুমার। ফের কোর্টে গরহাজির অভিষেক
Ritabrata Banerjee | মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে নবান্নে 'ঋতব্রত-তৃণমূল' ABP Ananda LIVE
Baruipur News | বারবার বয়ানে বিভ্রান্তি তৈরি করছিল প্রভাস ? ABP Ananda LIVE
RG Kar News |
Mamata Banerjee |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
RG Kar Case: ‘ধর্ষকের বেঁচে থাকার অধিকার নেই’, বারুইপুরকাণ্ডে এনকাউন্টারকে সমর্থন অভয়ার মায়ের, রত্না দেবনাথ বললেন, ‘আসল অপরাধীরা আর জি করে ঘুরে বেড়াচ্ছে’
‘ধর্ষকের বেঁচে থাকার অধিকার নেই’, বারুইপুরকাণ্ডে এনকাউন্টারকে সমর্থন অভয়ার মায়ের, রত্না দেবনাথ বললেন, ‘আসল অপরাধীরা আর জি করে ঘুরে বেড়াচ্ছে’
Mamata Banerjee:
"হাইকোর্ট অবমাননা করতে চাইনি তাই", কালীঘাট তৃণমূলের মিছিলে উত্তেজনা, একজনকে চড় মারলেন মমতা বন্দ্যোপাধ্যায়
Rainfall Update: ৯-১০ জুলাই উত্তরবঙ্গে ভারী বৃষ্টি, দক্ষিণবঙ্গেও বজ্রবিদ্যুৎ-বৃষ্টি, জারি সতর্কতা
৯-১০ জুলাই উত্তরবঙ্গে ভারী বৃষ্টি, দক্ষিণবঙ্গেও বজ্রবিদ্যুৎ-বৃষ্টি, জারি সতর্কতা
Helmet Traffic Rules: হেলমেট পরলেও হতে পারে ফাইন ! ১০০০ টাকা পর্যন্ত জরিমানা, কী রয়েছে ট্রাফিক রুল
হেলমেট পরলেও হতে পারে ফাইন ! ১০০০ টাকা পর্যন্ত জরিমানা, কী রয়েছে ট্রাফিক রুল
Baruipur Incident: বারুইপুরকাণ্ডে প্রভাসই মূল অভিযুক্ত, গভীর রাতে শুধু তাকেই নিয়ে যাওয়া হল কেন? পুলিশ জানাল…
বারুইপুরকাণ্ডে প্রভাসই মূল অভিযুক্ত, গভীর রাতে শুধু তাকেই নিয়ে যাওয়া হল কেন? পুলিশ জানাল…
FIFA World Cup 2026: তাঁর কোচিং নিয়ে তীব্র অসন্তোষ মাঝেই পর্তুগালের দায়িত্ব ছাড়লেন মার্তিনেজ়, সরে দাঁড়ালেন ডালিচও
তাঁর কোচিং নিয়ে তীব্র অসন্তোষ মাঝেই পর্তুগালের দায়িত্ব ছাড়লেন মার্তিনেজ়, সরে দাঁড়ালেন ডালিচও
Mamata Banerjee News: মেজাজ হারিয়ে সপাটে চড় কষালেন মমতা, বাড়ির সামনে হুলস্থুল
মেজাজ হারিয়ে সপাটে চড় কষালেন মমতা, বাড়ির সামনে হুলস্থুল
Mamata Banerjee : বারুইপুরকাণ্ডের প্রতিবাদে, মোমবাতি হাতে মিছিলে নামলেন মমতা বন্দ্যোপাধ্যায়
বারুইপুরকাণ্ডের প্রতিবাদে, মোমবাতি হাতে মিছিলে নামলেন মমতা বন্দ্যোপাধ্যায়
Embed widget