এক্সপ্লোর

Train Cancel: চলবে ব্রিজ মেরামতির কাজ, রবিবার আসানসোল শাখায় বাতিল একগুচ্ছ ট্রেন

Asansol Division: বিবারের পাশাপাশি সোমবারেও একটি ট্রেন বাতিল হয়েছে। সবমিলিয়ে ভোগান্তির আশঙ্কা থেকেই যাচ্ছে এই দুদিন। দেখে নিন তালিকাটি

কলকাতা: ব্রিজ মেরামতির (Regirdering of Bridge) কাজের জন্য আসানসোল ডিভিশনে (Asansol Division) বন্ধ থাকবে পরিষেবা। মন্দনকাটা ও জোড়ামউ এবং লাহাবন এবং শিমুলতলার কাছে চলবে কাজ। সে কারণে আগামী ২৮ জানুয়ারি রবিবার (Sunday) সকাল ৬ টা থেকে ৭ টা ১০ পর্যন্ত অর্থাৎ ১৩ ঘণ্টা ১০ মিনিটের জন্য পাওয়ার ব্লক থাকবে এই লাইনে। বন্ধ থাকবে ট্রেন চলাচল। এ দিন ১৮৬২২ পাটলিপুত্র এক্সপ্রেস  চলে যাওয়ার পরই শুরু হবে কাজ। আর এই কাজের জন্যই এদিন বেশ কিছু ট্রেন বাতিল করা হয়েছে। পাশাপাশি ২৮ জানুযায়ী বেশকিছু ট্রেনের রুটের বদলও হয়েছে। ইতিমধ্যেই সে কথা বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে রেল (Indian Railway)।

একাধিক ট্রেন বাতিল এবং রুট বদলের কারণে ফের হয়রানির শিকার হতে পারেন যাত্রীরা। রবিবারের পাশাপাশি সোমবারেও একটি ট্রেন বাতিল হয়েছে। সবমিলিয়ে ভোগান্তির আশঙ্কা থেকেই যাচ্ছে পরপর এই দু'দিন। দেখে নিন তালিকাটি। 

২৮.০১.২০২৪ রবিবার কোন কোন ট্রেন বাতিল?

  • 03681/03682 আসানসোল – যশিডি-আসানসোল প্যাসেঞ্জার
  •  03538/03539 যশিডি –অন্ডাল-যশিডি প্যাসেঞ্জার স্পেশাল,
  •  03769/03770 যশিডি-ঝাঝা-যশিডি মেমু স্পেশাল
  •  03573/03574 যশিডি-কিউল-যশিডি প্যাসেঞ্জার স্পেশাল
  •  03233/03234 দেওঘর-ঝাঝা-দেওঘর মেমু প্যাসেঞ্জার স্পেশাল
  •  03675/03676 আসানসোল-ঝাঝা-আসানসোল প্যাসেঞ্জার
  •  03581/03582 যশিডি-বাঙ্কা-জসিডি ডেমু স্পেশাল
  •  03677 Asansol - যশিডি প্যাসেঞ্জার
  •  03571 জসিডি-মোকামা মেমু স্পেশাল
  •  02023/02024 হাওড়া-পাটনা-হাওড়া সুপারফাস্ট স্পেশাল এক্সপ্রেস
  •  13029/13030 হাওড়া-মোকামা-হাওড়া এক্সপ্রেস

২৯.০১.২০২৪-এও 03572 মোকামা-জসিডি মেমু স্পেশাল ট্রেনটি বাতিল হয়েছে। 

২৮.০১.২০২৪ রবিবার ঘুরপথে চলবে 08440 পাটনা – পুরী স্পেশাল। কিউল – ভাগলপুর – সাহেবগঞ্জ – বারহারওয়া – রামপুরহাট – সাঁইথিয়া – অন্ডাল – আসানসোল – ধানবাদ হয়ে ডাইভার্ট করা হবে ট্রেনটিকে। তালিকায় থাকছে 17006 রাক্সৌল – হায়দরাবাদ এক্সপ্রেস, 12317 কলকাতা – অমৃতসর এক্সপ্রেসও। গয়া – ধানবাদ – আসানসোল হয়ে ডাইভার্ট করা হবে। ধানবাদ – গয়া – পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় হয়ে ঘুরিয়ে দেওয়া হবে বলে জানতে পারা যাচ্ছে।

সময় পরিবর্তন হচ্ছে যেই ট্রেনগুলির

  • কলকাতা থেকে ২ ঘন্টা ১৫ মিনিট দেরিতে ছাড়বে 15049 কলকাতা-গোরখপুর এক্সপ্রেস 
  • রাঁচি থেকে ১ ঘন্টা ৩০ মিনিট দেরিতে ছাড়বে 13320 রাঁচি-দুমকা এক্সপ্রেস 
  • আসানসোল থেকে ১ ঘণ্টা ১৫ মিনিট দেরিতে ছাড়বে 12361 আসানসোল-সিএসএমটি মুম্বাই এক্সপ্রেস  
  • হাওড়া থেকে ৩০ মিনিট দেরিতে ছাড়বে 13021 হাওড়া-রাক্সৌল মিথিলা এক্সপ্রেস 
  • তাম্বারাম থেকে ৩০ মিনিট দেরিতে ছাড়বে  12375 তাম্বারাম-যশিডি সাপ্তাহিক সুপারফাস্ট এক্সপ্রেস
  • আসানসোল থেকে ৩০ মিনিট দেরিতে ছাড়বে 03563 আসানসোল-যশিডি মেমু স্পেশাল
  •  যশিডি থেকে ২ ঘণ্টা দেরিতে ছাড়বে 11428 জাসিডিহ-পুনে সাপ্তাহিক এক্সপ্রেস
  • শিয়ালদা থেকে ৩ ঘন্টা লেটে ছাড়বে 13105 শিয়ালদহ-বালিয়া এক্সপ্রেস

রবিবার শর্ট-টার্মিনেশন করা হয়েছে যেই ট্রেনগুলো

  • 18183 টাটা-আরা এক্সপ্রেস আসানসোল পর্যন্ত যাবে এবং ফের আসানসোল থেকেই ফিরবে।
  • 18184 আরা-আসানসোল রুটে আরা-টাটা এক্সপ্রেস বাতিল করা হয়েছে।
  • 13207 যশিডি-পাটনা মেমু এক্সপ্রেসটি ঝাঝাঅবধি যাবে এবং 13208 পাটনা-যশিডি মেমু এক্সপ্রেসটি ঝাঝা থেকেই ফিরবে।
  • 03273 দেওঘর-পাটনা মেমু প্যাসেঞ্জারটি ঝাঝা অবধি যাবে এবং 03274 পাটনা-দেওঘর মেমু প্যাসেঞ্জারটি ঝাঝা থেকেই ফিরবে।

আরও পড়ুন: Arvind Kejriwal: দল ছাড়ার জন্য আপের ৭ বিধায়ককে ২৫ কোটি করে 'অফার' বিজেপির ? অভিযোগ কেজরিওয়ালের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: আজ মৃত তৃণমূল কর্মী বিরজু কেওতের বাড়ি যেতে পারেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
আজ মৃত তৃণমূল কর্মী বিরজু কেওতের বাড়ি যেতে পারেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
News Live : অন্নপূর্ণা যোজনা নিয়ে আজ নতুন কী বার্তা মুখ্যমন্ত্রীর? অগাস্টের টাকা নিয়ে বড় বার্তা ?
অন্নপূর্ণা যোজনা নিয়ে আজ নতুন কী বার্তা মুখ্যমন্ত্রীর? অগাস্টের টাকা নিয়ে বড় বার্তা ?
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget