এক্সপ্লোর

Durga Puja 2022: এই রাত যেন না পোহায়! আজ মহানবমী, বিষাদের সুর বাতাসে

Maha Nabami: বাঙালির প্রাণের উৎসবে বিষাদের সুর। কাতর প্রার্থনা, যেন না পোহায় যেন নবমী নিশি৷

অরিত্রিক ভট্টাচার্য ও সঞ্চয়ন মিত্র, কলকাতা: আজ নবমী (Maha Nabami)। হোমাগ্নিতে দেবীর স্তুতি। বনেদি বাড়িতে প্রথা মেনে নবমীর বিশেষ পুজো (Durga Puja 2022)। কোথাও হোম, কোথাও ফল বলি। পুজো শুরুর সময় যেমন সঙ্কল্প, তেমনই পুজো শেষের প্রক্রিয়া দক্ষিণান্ত। নানা উপাচারে দেবীর আরাধনা। নবমীতেও কুমারী পুজো হয়।

আজ মহানবমী, উৎসবের আবহে বিষাদের ছায়া

এরই মধ্যে বাঙালির প্রাণের উৎসবে বিষাদের সুর। কাতর প্রার্থনা, যেন না পোহায় যেন নবমী নিশি৷ করোনা-উদ্বেগকে পিছনে ফেলে এবার মণ্ডপে মণ্ডপে ভিড় করেছেন মানুষ। প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরে চলেছে দল বেঁধে ঠাকুর দেখা। এরই মাঝে প্রতিবারের মতো মাকে আরও কিছুদিন রেখে দেওয়ার বাসনা নিয়েই বিসর্জনের প্রহর গোনা শুরু।  

দৈনন্দিন কর্মব্যস্ত জীবনে বছরের চারটি দিন একঝলক ঠাণ্ডা বাতাস বয়ে আনে দুর্গাপুজো পুজো (Durga Puja Festival)। তাই সারা বছর ধরে এই সময়টার জন্য অপেক্ষা থাকেন সাধারণ মানুষ। সর্বসাধারণের কথা ভেবে পুজো উদ্যোক্তারাও দীর্ঘ পরিশ্রম করেন। প্রস্তুতি নেন।

আরও পড়ুন: Durga Puja 2022: রেড রোড কার্নিভালের জন্য নির্বাচিত সৌরভের পুজো, পরিকল্পনা শুরু উদ্যোক্তাদের

শহর কলকাতার পুজো কমিটিগুলির পরিশ্রমকে স্বীকৃতি জানাতে তাই বিশেষ উদ্যোগী এবিপি আনন্দ। মঙ্গলবার মহা-অষ্টমীতে অনুভবে সেরা পুরস্কার দেওয়া হয়েছে 
বেহালা নূতন দলকে। এ বার ৫৭ বছরে পা দিয়েছে বেহালা নূতন দলের পুজো। এবারের থিম -আশ্রয়। মণ্ডপসজ্জায় অভিনব ভাবনার প্রতিফলন। 

জন সমারোহে সেরা হয়েছে সুরুচি সঙ্ঘ। এ বছর ৬৯ বছরে পা দিল সুরুচি সঙ্ঘের পুজো। এবারের থিম-পৃথিবী আবার শান্ত হবে। করোনা এসে লণ্ডভণ্ড করে দিয়েছিল গোটা বিশ্বকে। ফের তাকে আগের অবস্থায় ফেরানোই লক্ষ্য। যা এবার সুরুচি সঙ্ঘের থিম। 

মানবিক বার্তায় সেরা মৈত্রী সংসদ, বাঘাযতীন। বাঘাযতীন মৈত্রী সংসদের পুজোর এবার ৭২ বছর। অঙ্গদানে সচেতনতা বৃদ্ধিই তাদের এবারের থিম। মানবিক বার্তায় তারাই এবার জিতে নিয়েছে সেরার শিরোপা।

অষ্টমীতেো সেরা পুজোগুলিকে সম্মান এবিপি আনন্দের

মননে সেরা বাদামতলা আষাঢ় সঙ্ঘ। এ বার ৮৪-তে পা দিল বাদামতলা আষাঢ় সঙ্ঘের পুজো। এবারের থিম পদাঙ্ক। শিল্পী দেবতোষ কর। জীবদ্দশায় কোনও মানুষ যে পদাঙ্ক এঁকে যান, তাই ফুটিয়ে তোলা হয়েছে মণ্ডপসজ্জায়।পুজো উদ্যোক্তাদের অভিনব ভাবনাকে কুর্নিশ জানিয়েই, মহাষ্টমীতে শহরের বেশ কয়েকটি পুজোকে দেওয়া হল এবিপি আনন্দর - শারদ আনন্দ সম্মান। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mamata Banerjee: 'এত চুরি করেছেন চোর তো শুনতেই হবে', মমতার গাড়িতে হামলা নিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী ?
'এত চুরি করেছেন চোর তো শুনতেই হবে', মমতার গাড়িতে হামলা নিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী ?
Suvendu On Mamata: আপনি তো আজ অভয়ার বাড়িতে যেতে পারতেন ক্ষমা চাইতে, মমতাকে কটাক্ষ শুভেন্দুর
আপনি তো আজ অভয়ার বাড়িতে যেতে পারতেন ক্ষমা চাইতে, মমতাকে কটাক্ষ শুভেন্দুর
Mamata Banerjee Live: অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?
অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?
Sumit Roy: সরকারি জমি প্রাইভেট ল্য়ান্ডে বিক্রি, কীভাবে দুর্নীতি করেছেন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায় ?
সরকারি জমি প্রাইভেট ল্য়ান্ডে বিক্রি, কীভাবে দুর্নীতি করেছেন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায় ?

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget