এক্সপ্লোর

Durga Puja 2022: গর্গের তুলির আঁচড় মণ্ডপজুড়ে, সনাতন দিন্দার ভাবনায় সেজে উঠছে বকুলবাগান

Bakulbagan Durga Puja 2022: 'আকশভরা সূর্য তারা, বিশ্বভরা প্রাণ'- এই নামেই এবার বকুলবাগানের থিম। নিজস্ব ভঙ্গিতেই তা সাজিয়ে তুলছেন শিল্পী সনাতন দিন্দা।

সঞ্চয়ন মিত্র, কলকাতা: প্রবাদপ্রতীম শিল্পী ভিনসেন্ট ভ্যান গর্গের (Vincent Van Gogh) তুলির আঁচড় যেন ক্যানভাস থেকে বেরিয়ে এসে ছড়িয়ে পড়ছে মণ্ডপ জুড়ে। শিল্পী সনাতন দিন্দার (Sanatan Dinda) ছকভাঙা ভাবনায় দর্শকমনে তাক লাগিয়ে দিতে সেজে উঠছে বকুলবাগান (Bakulbagan)।

শেষ মুহূর্তের প্রস্তুতি: আকাশে বাতাসে পুজোর গন্ধ। আর সেই গন্ধ ছড়িয়ে পড়ছে এই বাংলার বিভিন্ন প্রান্তে। আকাশে রোদ-বৃষ্টির ফাঁকে পেঁজা তুলোর মেঘ জানিয়ে দিচ্ছে, হাতে আর মাত্র কয়েকটা দিন। পুজোর আয়োজনে ব্যস্ত শহরের উদ্যোক্তারাও। সেজে উঠছে পুজো মণ্ডপ। চলছে শেষ মুহূর্তে মাকে বরণ করে নেওয়ার কাজ। দুবছর করোনা শঙ্কা কাটিয়ে এবারের উৎসব একটু বেশি আবেগের এবং উন্মাদনার। নানা বিধি পেরিয়ে এবার উৎসবে অনেকটা শ্বাস নেওয়ার সুযোগ পেয়েছে বঙ্গবাসী। এই মুহূর্তে তাই চূড়ান্ত পর্যায়ের কাজ চলছে। বাড়ির পুজো থেকে বারোয়ারি- সেজে উঠছে অভিনব সব সাজে। বারোয়ারি পুজোগুলোতে এবছরও থিমের রমরমা। অন্যান্য সমাজের নানা দিক থেকে নানা বার্তা তুলে ধরছেন পুজো উদ্যোক্তারা। প্যান্ডেলে, প্রতিমার মাধ্যমে ফুটিয়ে তুলছেন সংশ্লিষ্ট বিষয়। সেই তালিকায় রয়েছে বকুলবাগানও। শিল্পী সনাতন দিন্দার ভাবনায় দর্শকমনে তাক লাগাতে তৈরি উদ্যোক্তারা।

শিল্পী সনাতন দিন্দার ছকভাঙা ভাবনা: 'আকশভরা সূর্য তারা, বিশ্বভরা প্রাণ'- এই নামেই এবার বকুলবাগানের থিম। নিজস্ব ভঙ্গিতেই তা সাজিয়ে তুলছেন শিল্পী সনাতন দিন্দা। ছকভাঙা ভঙ্গিতে প্রবাদপ্রতীম শিল্পী ভিনসেন্ট ভ্যান গর্গের মণ্ডপ সাজিয়ে তুলছেন তিনি। শিল্পীর কথায়, “এই দুর্গাপুজোয় এমন একজনকে মানুষকে হাজির করব, যাঁকে সারা বিশ্ব চেনে। তাঁর নাম ভিনসেন্ট ভ্যান গর্গ। ভিনসেন্টের থেকে যা শিখেছি, প্রত্যেকটা তুলির টান থেকে দর্শন, সবটা এখানে নিঙরে আমি দিচ্ছি। এই মণ্ডপ, পাড়া সব মিশিয় থ্রি ডাইমেনশন দিয়ে সব কিছু তৈরি করছি। যাঁকে নিয়ে উৎসব তিনি যাবেন কোথায়? দুর্গার শাকম্ভরি রূপকে ফুটিয়ে তুলেছি। দেবী যখন মর্ত্যে এসে দেখলেন, মর্ত্যে খরা, কোনও জল নেই, তখন তাঁর চোখ থেকে জল বেরোল, যে বিশালাক্ষ্মীর জন্ম হয়েছিল সেই রূপকে প্রতিষ্ঠা করলাম।’’ অর্থাৎ, প্রবাদপ্রতীম শিল্পী ভিনসেন্ট ভ্যান গর্গের তুলির আঁচড় শুধু ক্যানভাসে বেঁধে রাখেননি সনাতন দিন্দা। শিল্পী হাত ধরে ছড়িয়ে পড়েছে পাড়াতেও।

আরও পড়ুন: Durga Puja 2022: একটা জামাতেই ছিল আনন্দ, গ্রামের পুজো চোখের সামনে ভাসে, স্মৃতিচারণায় শিক্ষাবিদ পবিত্র সরকার

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

21 July Rally : 'হুমকি দিয়ে গেছে, সভা তো হবে, তারপরে...', চাঞ্চল্যকর অভিযোগ কুণালের; ২১ জুলাই সমাবেশের আগে...
'হুমকি দিয়ে গেছে, সভা তো হবে, তারপরে...', চাঞ্চল্যকর অভিযোগ কুণালের; ২১ জুলাই সমাবেশের আগে...
Firhad Hakim : ' ২১ জুলাই শুভেন্দুর হাত থেকে মাইক কেড়ে নেওয়া হয়েছিল' এখন 'আফশোস' করছেন ফিরহাদ !
' ২১ জুলাই শুভেন্দুর হাত থেকে মাইক কেড়ে নেওয়া হয়েছিল' এখন 'আফশোস' করছেন ফিরহাদ !
TMC 21 July: শহিদ দিবসে তৃণমূল কর্মীদের জল, বিস্কুট খাওয়ানোর জন্য হাজির বিজেপি কর্মীরা, তবে স্টেশনে উধাও ভিড়
শহিদ দিবসে তৃণমূল কর্মীদের জল, বিস্কুট খাওয়ানোর জন্য হাজির বিজেপি কর্মীরা, তবে স্টেশনে উধাও ভিড়
West Bengal News Live : বার্ধক্য ভাতা, বিধবা ভাতা ও বিশেষভাবে সক্ষমদের পেনশন বৃদ্ধি করল রাজ্য সরকার
বার্ধক্য ভাতা, বিধবা ভাতা ও বিশেষভাবে সক্ষমদের পেনশন বৃদ্ধি করল রাজ্য সরকার

ভিডিও

CJP Protest | পুলিশের ধরপাকড় অগ্রাহ্য করেই সংসদ ভবনের সামনে আন্দোলনকারীদের বিক্ষোভ
Delhi CJP Protest: দিল্লিতে ধুন্ধুমার | বিক্ষোভ ঠেকাতে রাজধানী জুড়ে ১৬৩ ধারা পুলিশের
Madan Mitra:
Delhi CJP Protest: সোনম ওয়াংচুকের ডাকে ককরোচ জনতা পার্টির সংসদ অভিযান ঘিরে ধুন্ধুমার | ABP Ananda
Suvendu Adhikari | ''আপনার লজ্জা লাগে না? মমতাকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর | MAmata Banerjee | 21 July

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
National Film Awards 2026: কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
Baba Vanga : ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
Embed widget