এক্সপ্লোর

Durga Puja 2022: উৎসবে মাতোয়ারা গোটা কলকাতা, উত্তর থেকে দক্ষিণ, পঞ্চমীতেই জনস্রোত

Panchami 2022: পুজোর মূল পাঁচ দিন এখনও শুরুই হয়নি। তবে পঞ্চমীর কলকাতা দেখে তা বোঝার উপায় নেই একেবারেই। চারিদিকে উচ্ছ্বসিত দর্শকের ভিড়ে পঞ্চমী একেবারে জমজমাট।

কলকাতা: রাত পোহালেই মা দুর্গার অকালবোধন (Durga Puja 2022)। গত ২ বছর করোনার কারণে মানুষে সেইভাবে পুজোয় মাততে পারেননি। ভাটা পড়েছিল উৎসবের আমেজে। তা এবার সুদে আসলে পুষিয়ে নিচ্ছেন সকলে। দেবী বোধনের আগে পঞ্চমীতেই (Panchami) পুজোর আনন্দে মাতোয়ারা গোটা কলকাতা (Kolkata)। উত্তর থেকে দক্ষিণ, সন্ধে নামতেই মণ্ডপে মণ্ডপে জনস্রোত। ভিড় দেখে বোঝা দায় পঞ্চমী না অষ্টমী। কলকাতার বিভিন্ন পুজো মণ্ডপে দেবী দুর্গার দর্শনে হাজির শ'য়ে শ'য়ে দর্শনার্থী।

পঞ্চমীর শ্রীভূমি স্পোর্টিং ক্লাব

এক কথায় এক টুকরো রোম। ভ্যাটিকান সিটির বিখ্যাত সেন্ট পিটার্স ব্যাসিলিকার অনুকরণে তৈরি হয়েছে এবারে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজোর মণ্ডপ। তাদের পুজো এবার পঞ্চাশ বছরে পা রাখল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই পুজোর উদ্বোধন করার পর থেকেই দর্শকের ভিড় দেখতে পাওয়া গিয়েছিল। পঞ্চমীর রাতে সেই ভিড়ের পরিমাণ বেড়েই চলেছে। প্রত্যেক বছরের মতো এবারেও শ্রীভূমির পুজোর টানে দূর দূরান্ত থেকে হাজির হয়েছেন প্রচুর দর্শনার্থী। পৃথিবীর বিভিন্ন ধরনের শিল্পকলার নমুনা তুলে ধরা হয়েছে এই মণ্ডপে। প্রত্যেক বছরের মতো এবারেও শ্রীভূমির প্রতিমার আকর্ষণ মায়ের অলঙ্করণ। রাত যত বাড়ছে ভিড় ততই বাড়ছে। এককথায় জনসমুদ্র।

পঞ্চমীর সন্তোষ মিত্র স্কোয়ার

প্রত্যেক বছরের মতো এবারও একই ছবি সন্তোষ মিত্র স্কোয়ার। বিশাল জনসমুদ্রে পঞ্চমীর রাত না অষ্টমীর রাত তা বোঝার উপায় বিশেষ নেই। এবছর সন্তোষ মিত্র স্কোয়ারে যেন ছবিই কথা বলছে। তাদের থিম 'লালকেল্লা'। আলো ও শব্দে সংমিশ্রণে তৈরি হয়েছে এক দেশাত্মবোধক আবহাওয়া। সেই সঙ্গে ঢাকের তাল তো আছেই। এই জোড়া চমক দেখতে বিভিন্ন জেলা থেকে হাজির হয়েছেন অসংখ্য দর্শনার্থী। জনসমুদ্র এতই যে প্রবেশের পথ মাঠে সরিয়ে দেওয়ার কথাও ভাবছেন উদ্যোক্তারা।

পঞ্চমীর সুরুচি সঙ্ঘ

এবার সুরুচি সঙ্ঘের থিম 'পৃথিবী আবার শান্ত হবে'। মণ্ডপজুড়ে অন্য ধরনের আবহ তৈরি করা হয়েছে। প্রজেক্টরের মাধ্যমে ভিস্যুয়াল এফেক্ট তৈরি করা হয়েছে। দুই বছর ধরে করোনার কাঁটা পেরিয়ে 'পৃথিবী আবার শান্ত' হওয়ার পথে। বিভিন্ন আলো আঁধারির মাধ্যমে মণ্ডপজুড়ে সেই বার্তাই ফুটে উঠেছে। গোটা কলকাতার বাকি অজস্র বড় পুজোর মতো এখানেও একই দৃশ্য। চারিদিকে শুধু সার সার মাথা। জনজোয়ার।

আরও পড়ুন: Durga Puja 2022: পঞ্চমীতে জনজোয়ার শহরে, এবিপি আনন্দর বিচারে কোন পুজো মিস করা যাবে না?

পুজোর মূল পাঁচ দিন এখনও শুরুই হয়নি। তবে পঞ্চমীর কলকাতা দেখে তা বোঝার উপায় নেই একেবারেই। চারিদিকে উচ্ছ্বসিত দর্শকের ভিড়ে পঞ্চমী একেবারে জমজমাট।

সেরা শিরোনাম

Weather Update: ভাইফোঁটায় বৃষ্টি কলকাতায়, আগামী কয়েকদিন ২-৪ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা, বাড়বে কুয়াশার পরিমাণও
ভাইফোঁটায় বৃষ্টি কলকাতায়, আগামী কয়েকদিন ২-৪ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা, বাড়বে কুয়াশার পরিমাণও
West Bengal News Live Updates: চিকিৎসক অভিজিৎ সরকারের আকস্মিক মৃত্যুর পরতে পরতে রহস্য, মৃত্য়ুর আগে ফেসবুকজুড়ে বিভিন্ন আশঙ্কার কথা পোস্ট
চিকিৎসক অভিজিৎ সরকারের আকস্মিক মৃত্যুর পরতে পরতে রহস্য, মৃত্য়ুর আগে ফেসবুকজুড়ে বিভিন্ন আশঙ্কার কথা পোস্ট
Weather Forecast: কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির ভ্রুকুটি! বুধবারও বজ্রবিদ্যুৎ-সহ ঝড়ের সম্ভাবনা, কবে ফিরবে শুষ্ক আবহাওয়া?
কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির ভ্রুকুটি! বুধবারও বজ্রবিদ্যুৎ-সহ ঝড়ের সম্ভাবনা, কবে ফিরবে শুষ্ক আবহাওয়া?
Train Accident: কাজ করছিল না ব্রেক, লাল সিগন্যাল দেখেও থামানো যায়নি ট্রেন! প্রকাশ্যে দুর্ঘটনার মুহূর্তের ফুটেজ
কাজ করছিল না ব্রেক, লাল সিগন্যাল দেখেও থামানো যায়নি ট্রেন! প্রকাশ্যে দুর্ঘটনার মুহূর্তের ফুটেজ

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.১১.২৬)পর্ব ২: NRS-এর চিকিৎসকের রহস্যমৃত্যু ঘিরে ঘনাচ্ছে প্রশ্নের মেঘ
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.১১.২৬)পর্ব ১: প্রতিটা ওয়ার্ডে কো-অর্ডিনেটর হবেন BJP-র লোকজন: মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari: মেচেদায় ISKCON মন্দিরে মুখ্যমন্ত্রী, করলেন গো-সেবা, দিলেন পুজো, বাজালেন খোল
Abhishek Banerjee Kalighat News: ধৃত ৩ জনকে নিয়ে কালীঘাটের ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ | ABP
CM Suvendu Adhikari: Abhishek Banerjee-র জন্মদিনের সেলিব্রেশনে ধুন্ধুমার, ফের আক্রমণে মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget