এক্সপ্লোর

Durga Puja 2022: পঞ্চমীতে জনজোয়ার শহরে, এবিপি আনন্দর বিচারে কোন পুজো মিস করা যাবে না?

Sharod Samman: কারও ভাবনায় রয়েছে অভিনবত্বের ছোঁয়া, কোথাও শিল্প ভাবনায় অনন্যতার স্বাক্ষর। কলকাতার এমনই বেশ কিছু পুজো জিতে নিল এবিপি আনন্দর শারদ সম্মান

অরিত্রিক ভট্টাচার্য ও সঞ্চয়ন মিত্র, কলকাতা: রাস্তায় জনজোয়ার। মণ্ডপে ঠাকুর (Durga Puja 2022) দেখার ভিড়। পুজো মানেই অভিনব ভাবনার লড়াই। সেই লড়াইয়ে সেরা পুজোগুলি পেল এবিপি আনন্দর শারদ সম্মান (Sharod Samman)।

অভিনব ভাবনার লড়াই: রানিকুঠির (Ranikuthi) নেতাজি জাতীয় সেবাদলের পুজোর এবার ৭২ বছর। থিমের নাম, মহামায়া। শিল্পী তন্ময় চক্রবর্তী। এবিপি আনন্দর বিমূর্ত ভাবনায় সেরার শারদ সম্মান পেল নেতাজি জাতীয় সেবাদল। ভবানীপুরের (Bhowanipore) বকুলবাগান সর্বজনীনের পুজো এবার ৯৫ বছরে পা দিল। থিমের নাম, স্টারি নাইট। রবীন্দ্রনাথের আকাশভরা সূর্যতারা গানের ভাবনা ও ভ্যান গগের ছবি তারাভরা আকাশ। দুয়ের সম্মিলনে প্রাচ্য-পাশ্চাত্যকে মেলানোর ভাবনা। শিল্পী সনাতন দিন্দা। মেলবন্ধনে সেরার শারদ আনন্দ সম্মান পেল বকুলবাগান সর্বজনীন।

উৎসবের আমেজ বাংলায়: চতুর্থীর রাত থেকেই শুরু হয়েছে ঘুরে ঘুরে ঠাকুর (Durga Puja 2022) দেখা। পঞ্চমীর রাতে সেই ভিড় বাড়বে আরও। উৎসবের (Festival) দিনে কড়া নিরাপত্তার (Security) বাড়তি ব্যবস্থা করা হয়েছে বড় পুজোর মণ্ডপগুলিতে। ঢাকের আওয়াজে ঘুম ভেঙেছে অনেকেরই। শরতের ঝলমলে আকাশ মাঝেমধ্যেই ঢাকছে মেঘে। 

পঞ্চমীতে পুরোদমে পুজোর মুডে বাংলা: কোথাও সাবেকীয়ানা, কোথাও থিমের বাহার। কলকাতার (Kolkata) উত্তর থেকে দক্ষিণ, আলো ঝলমলে মণ্ডপে প্রতিমা দর্শন। কোথাও আবার প্রতিমা আনার প্রস্তুতি। চলছে তোড়জোড়। এরই মধ্যে চলছে শেষ মুহূর্তের কেনাকাটাও। আজ পঞ্চমী, কাল দেবীর বোধন। ঢাকের তালে আগমনী-সুর। আকাশে বাতাসে পুজোর গন্ধ ভরপুর। পঞ্চমীতে পুরোদমে পুজোর মুডে বাংলা (West Bengal)। কাল, ষষ্ঠীতে দেবীর বোধন হলেও বহু মণ্ডপেই মা এসে গিয়েছেন। 

সেরার সেরা শিরোপা: হিন্দুস্থান (Hindustan Park) পার্ক সর্বজনীনের পুজোর এবার ৯২ বছরে পা। শিল্পী রাজু সরকার। উত্সবের পোশাক যাঁরা তৈরি করেন, তাঁদের নিয়েই মণ্ডপ সজ্জা। সমাজবোধে সেরার শারদ আনন্দ (Sharod Ananda) শিরোপা পেল হিন্দুস্থান পার্ক সর্বজনীন। রবীন্দ্র সরোবর লেকের কাছে শিবমন্দিরের (Shibmandir) পুজোর বয়স ৮৬। এবারের থিম, বিশ্বাস। বিশ্বাসকে অবলম্বন করে এগিয়ে যাওয়া। প্রতিদিনের জীবনযাপনের মধ্যে বিশ্বাসে ভর করে তাকেই দেবতার আসনে বসিয়ে পুজো করা। এই ভাবনাতেই দৃশ্যকল্পে সেরার শারদ আনন্দ সম্মান পেল শিবমন্দির।

আরও পড়ুন: Durga Puja 2022: সন্ধিপুজোয় আজও হয় তোপধ্বনি, ঐতিহ্যের উমা আরাধনা বাঁকুড়ার মালিয়াড়ায়

সেরা শিরোনাম

Agnimitra Paul:
"অ্যান্টি স্কিড রং করা হয়েছে, তাও কেন স্কিড করল...", চিংড়িহাটা ব্রিজে বাইক দুর্ঘটনা নিয়ে কী বললেন পুরমন্ত্রী?
ঢাকুরিয়ায় বামদের বুকস্টলে হামলা ও মারধর, অভিযোগের তির বিজেপির দিকে
ঢাকুরিয়ায় বামদের বুকস্টলে হামলা ও মারধর, অভিযোগের তির বিজেপির দিকে
Abhijeet Dipke:
"তেরঙ্গা ওড়ানোর জন্য সৌরভ ও আশুকে জেলে ঢোকানো হয়েছে...", তেরঙ্গা হাতে প্রতিবাদের ডাক অভিজিৎ দীপকের
West Bengal Live News Update: আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে
আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে

ভিডিও

Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda
Durga Puja 2026 : মণ্ডপজুড়ে গাড়ি বারান্দার ইতিহাস, এবিপি আনন্দর বিশেষ সম্মান পেল তেলেঙ্গাবাগান |ABP
Durga Puja 2026 : বাস্তবতায় সেরা এবার ঠাকুরপুকুর এস বি পার্ক সর্বজনীন, থিম সেখানে কোলিয়ারি | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Ranji Trophy: দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
Embed widget