এক্সপ্লোর

Durgapuja 2022: 'স্বপ্নে আশ্রয় চেয়েছিলেন দুর্গা', ১২০ বছর পেরিয়ে আজও অমলিন গঙ্গাটিকুরির জমিদার বাড়ির পুজো

Purba Burdwan: ১২৮৮ বঙ্গাব্দে গঙ্গাটিকুরি গ্রামে মহল্লা কিনে জমিদারি শুরু করেন ইন্দ্রনাথ।

রানা দাস, পূর্ব বর্ধমান: দুর্গাপুজো (Durgapuja 2022) এলেই রসসাহিত্যক ইন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের প্রতিষ্ঠিত নাটমন্দিরে জ্বলে ওঠে বেলজিয়ামের ঝাড়, আলোয় ঝলমল করে দেওয়ালে রঙিন কাঁচের সূক্ষ্ম কারুকার্য। শুধু সাহিত্যে পাতায় নয়, নাট মন্দিরের নির্মাণেও তার রুচিবোধ জ্বলজ্বল করে গঙ্গাটিকুরির জমিদার বাড়ির প্রতিটি গাঁথনিতে। পুজো আসতে আর বেশি দেরি নেই। সাজতে শুরু করেছে ইন্দ্রনাথ বাবুর জমিদার বাড়ি ঠাকুর দালান। 

পূর্ব বর্ধমান (Purba Burdwan) জেলার কেতুগ্রামে গঙ্গাটিকুরি গ্রামের জমিদার ইন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় একদিকে ছিলেন রস সাহিত্যিক ও আইনজীবী। বাংলা সাহিত্যের অন্যতম হাস্যকৌতুক ও ব্যঙ্গ রচনাকার ছিলেন তিনি। ইন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় পরিচিত ছিলেন "পাচুঠাকুর" নামেও । ১২৮৮ বঙ্গাব্দে গঙ্গাটিকুরি গ্রামে মহল্লা কিনে জমিদারি শুরু করেন ইন্দ্রনাথ। জমিদার বাড়িতে যৌথভাবে দুর্গাপুজো হলেও তিনি আলাদা করে শুরু করেন দুর্গা পুজো। সেই দুর্গাপুজো শুরু এক কাহিনী রয়েছে। 

১২০ বছর আগে ইন্দ্রনাথবাবু বর্ধমান থেকে ঘোড়ার গাড়ি করে বাড়ি ফিরছিলেন। সেই সময়ে পথে দুই পুত্র কন্যা সমেত এক সুন্দরী বধূ তার কাছে আশ্রয় চান। কন্যাস্নেহে তাঁদের গঙ্গাটিকুরির বাড়িতে নিয়ে যান ইন্দ্রনাথবাবু। কিন্তু বাড়িতে ফেরার পরেই সেই বধূ পুত্র কন্যা-সহ নিরুদ্দেশ হয়ে যায়। রাতে স্বপ্নাদেশে সেই বধূ চার দিনের জন্য ওই বাড়িতে থাকার জায়গা চান। তখনই ইন্দ্রনাথ বাবু বুঝতে পারেন মা দুর্গা তার হাতে পুজো চাইছেন। এর পরেই নাট মন্দির তৈরির কাজ শুরু করেন। সেই সময়ে ১০ লক্ষ ৭৩ হাজার টাকা খরচে আগ্রা থেকে মিস্ত্রি আনিয়ে বেলজিয়াম কাঁচ দিয়ে কারুকার্য করিয়েছিলেন নাট মন্দিরের দেয়ালে। 

পুজো আসতেই শুরু হয়েছে নাট মন্দিরে বেলজিয়ামের ঝাড়বাতি লাগানোর কাজ। অগ্রদ্বীপের কাঠের পুতুল দিয়ে সাজানো হচ্ছে নাট মন্দিরের চারপাশ। ঠাকুর দালানে জ্বলজ্বল করছে রঙিন কাচের সুক্ষ কারুকার্য। মা দুর্গার খড়ের কাঠামোয় পড়েছে মাটির প্রলেপ। জমিদার বাড়িতে আর কদিন পর থেকেই আসতে শুরু করবে দেশ-বিদেশে থাকা ইন্দ্রনাথ বাবুর উত্তরসূরীরা। ভরতনাট্যম শিল্পী অঞ্জনা বন্দ্যোপাধ্যায় ইন্দ্রনাথ বাবুর নাতবৌ। এই পরিবারের সদস্য কলকাতা হাইকোর্টের আইনজীবী অম্বর নাথ বন্দোপাধ্যায় বলেন, 'অঞ্জনা দেবী শত ব্যস্ততার মধ্যেও প্রতিবছরই আসেন দুর্গা পূজোয় গঙ্গাটিকুরি জমিদার বাড়িতে'। বাড়ির আর এক সদস্য শুভ্র বন্দোপাধ্যায় বলেন, এই জমিদার বাড়ির পুজো দেখতে দূর দুরান্ত থেকেও প্রচুর মানুষ আসেন। পুজোর পাঁচটা দিন বেলজিয়াম ঝাড়ের আলোয়, সানাই-এর রোশনাই ঝলমল করে উঠবে ইন্দ্রনাথ বন্দোপাধ্যায়ের হাতে তৈরি নাট মন্দির। মহা ধুমধামে পূজিত হবে মা দুর্গা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: মাদক-সহ তাইল্যান্ডের দুই তরুণীকে গ্রেফতার করল কলকাতা পুলিশের STF, লাইভ আপডেট
মাদক-সহ তাইল্যান্ডের দুই তরুণীকে গ্রেফতার করল কলকাতা পুলিশের STF, লাইভ আপডেট
Kolkata News: মাদক-সহ গ্রেফতার তাইল্যান্ডের ২ তরুণী, কলকাতা পুলিশের STF- এর বড় সাফল্য
মাদক-সহ গ্রেফতার তাইল্যান্ডের ২ তরুণী, কলকাতা পুলিশের STF- এর বড় সাফল্য
School Roof Collapse : ভয়ঙ্কর ঘটনা ! ক্লাস চলাকালীন বিকট শব্দে ভেঙে পড়ল ছাদের চাঙড়, জীবনের ঝুঁকি নিয়ে ক্লাস পড়ুয়াদের
ভয়ঙ্কর ঘটনা ! ক্লাস চলাকালীন বিকট শব্দে ভেঙে পড়ল ছাদের চাঙড়, জীবনের ঝুঁকি নিয়ে ক্লাস পড়ুয়াদের
Weather Alert: তুমুল বৃষ্টি সকাল থেকেই, দিনভর দুর্যোগের আশঙ্কা, আজ ভাসবে কোন কোন জেলা ?
তুমুল বৃষ্টি সকাল থেকেই, দিনভর দুর্যোগের আশঙ্কা, আজ ভাসবে কোন কোন জেলা ?

ভিডিও

Chowman Sea Food Festival | চাউম্য়ানে শুরু হয়েছে সি ফুড ফেস্টিভ্য়াল। থাকছে ১৮ রকমের সামুদ্রিক খাবারের পদ!
Mamata Banerjee - TMC News | পরিবর্তনের বাংলায় এক অন্য়রকম ২১ জুলাই দেখল পশ্চিমবঙ্গবাসী!
Mamata Banerjee-Abhishek Banerjee | ২১ জুলাইয়ের মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায় ফের বুঝিয়ে দিলেন তিনি আছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশেই
Mamata Banerjee-21July News | মঙ্গলবার ৪ ভাগে হল শহিদ স্মরণ | ABP ANANDA LIVE
TMC-Mamata Banerjee - 21July | তৃণমূল জমানায় প্রতি বছরই ২১ জুলাইয়ের শহিদ তর্পণের মঞ্চে দেখা যেত টালিগঞ্জের কলাকুশলী থেকে বিদ্বজ্জনদের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bus Ticket : মাসে ৫০ থেকে ৮০ হাজার বেতন ? আপনিও কি বাসের ফ্রি টিকিট পরিষেবা পাবেন? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
মাসে ৫০ থেকে ৮০ হাজার বেতন ? আপনিও কি বাসের ফ্রি টিকিট পরিষেবা পাবেন? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Crime News : জমি বিবাদের মারাত্মক পরিণতি ! কোদাল দিয়ে কুপিয়ে খুন করা হল বাবা-ছেলেকে
জমি বিবাদের মারাত্মক পরিণতি ! কোদাল দিয়ে কুপিয়ে খুন করা হল বাবা-ছেলেকে
CJP Protest: ককরোচ জনতা পার্টির বিক্ষোভে উত্তেজনা, সংঘর্ষ; পুলিশ জানাচ্ছে আহত ১১৮-র বেশি কর্মী
ককরোচ জনতা পার্টির বিক্ষোভে উত্তেজনা, সংঘর্ষ; পুলিশ জানাচ্ছে আহত ১১৮-র বেশি কর্মী
EPS Pension Hike : ১০০০ টাকা থেকে ৭৫০০ হবে ন্যূনতম পেনশন ? সংসদে এই বলল সরকার
১০০০ টাকা থেকে ৭৫০০ হবে ন্যূনতম পেনশন ? সংসদে এই বলল সরকার
Ritabrata on Diamond Harbour FC: শহিদ সমাবেশ থেকে ডায়মন্ড হারবার এফসির বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগ ঋতব্রতর, নিশানায় অভিষেক
শহিদ সমাবেশ থেকে ডায়মন্ড হারবার এফসির বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগ ঋতব্রতর, নিশানায় অভিষেক
Kolkata Police in Bhangar: ভাঙড়ে ফের আক্রান্ত পুলিশ, পোলেরহাটে কর্তব্যরত কনস্টেবলকে মারধরের অভিযোগ
ভাঙড়ে ফের আক্রান্ত পুলিশ, পোলেরহাটে কর্তব্যরত কনস্টেবলকে মারধরের অভিযোগ
Suvendu Adhikari: চুরি রুখতে 'বিদ্যুৎ প্রহরী' অ্যাপ, এবার এই সব বিল্ডিংয়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন হবে, একাধিক বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
চুরি রুখতে 'বিদ্যুৎ প্রহরী' অ্যাপ, এবার এই সব বিল্ডিংয়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন হবে, একাধিক বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Madan Mitra: ২১ জুলাইয়ের মঞ্চ থেকে মমতাকে 'সালাম' মদনের! 'অভিষেকের হাত ছাড়ার' চ্যালেঞ্জ দিলেন প্রাক্তন নেত্রীকে!
২১ জুলাইয়ের মঞ্চ থেকে মমতাকে 'সালাম' মদনের! 'অভিষেকের হাত ছাড়ার' চ্যালেঞ্জ দিলেন প্রাক্তন নেত্রীকে!
Embed widget