এক্সপ্লোর

Durga Puja 2023:কেনাকাটায় যেন ভাটা না পড়ে, পুজোর আগে শনি-রবিবার মেট্রোর সূচিতে বদল Blue লাইনে

Pre Puja Metro Services: কলকাতা মেট্রোর ব্লু লাইন অর্থাৎ উত্তর-দক্ষিণ মেট্রো করিডোরের পরিষেবায়, অর্থাৎ যে লাইন দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত যায়, তাতে কিছু বদলের কথা ঘোষণা করলেন কর্তৃপক্ষ।

অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা:'আশ্বিনের মাঝামাঝি  উঠিল বাজনা বাজি'...বাঙালি মাত্রেই এই 'বাজনা'টের পেতে শুরু করে দিয়েছেন। সঙ্গে শুরু হয়েছে প্রস্তুতি। দুর্গাপুজোর সাজগোজ বলে কথা। সে কথা মাথায় রেখে কলকাতা মেট্রোর ব্লু লাইন অর্থাৎ উত্তর-দক্ষিণ মেট্রো করিডোরের পরিষেবায়, অর্থাৎ যে লাইন দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত যায়, তাতে কিছু বদলের কথা ঘোষণা কর্তৃপক্ষের। নতুন সূচি কার্যকরী হবে ২৩ সেপ্টেম্বর থেকে। বলবৎ থাকবে ১৫ অক্টোবর পর্যন্ত। এই মেয়াদের মধ্যে প্রতি শনি ও রবিবার পরিবর্তিত মেট্রো পরিষেবা পাওয়া যাবে।

কী বলা হল ঘোষণায়?
বৃহস্পতিবার পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানান, ২৩ সেপ্টেম্বর, ৩০ সেপ্টেম্বর, ৭ অক্টোবর এবং ১৪ অক্টোবর, এই চারটি শনিবার ২৮৮টি মেট্রো চলবে। এর মধ্যে ১৪৪টি 'আপ'এবং ১৪৪টি 'ডাউন'মেট্রো। সাধারণত, শনিবার করে মোট ২৩৪টি মেট্রো চলে। পুজোর কেনাকাটায় ব্যস্ত ও উৎসাহী যাত্রীদের কথা ভেবেই শনিবার করে এই পরিষেবা বাড়ানো হয়েছে। রবিবারও বাড়ানো হয়েছে মেট্রো পরিষেবার সংখ্যা। ২৪ সেপ্টেম্বর, ১ অক্টোবর, ৮ অক্টোবর এবং ১৫ অক্টোবর, এই চারটি রবিবার ১৬৪টি মেট্রো চলবে। এর মধ্যে ৮২টি 'আপ'এবং ৮২টি 'ডাউন'। সাধারণত, রবিবারে মোট ১৩০টি মেট্রো চলে। এছাড়া, ২ অক্টোবর, গান্ধীজয়ন্তীতে ১১৭টি আপ এবং ১১৭টি ডাউন মেট্রো চলবে বলে জানিয়েছেন কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ। তবে প্রথম ও শেষ মেট্রোর সময় অপরিবর্তিত থাকছে। পুজোর মুখে কেনাকাটার উৎসাহে যাতে কোনও ধরনের বাধা না আসে, সে কথা মাথায় রেখেই আগামী ২৩ সেপ্টেম্বর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত, প্রতি শনি ও রবিবার, পরিবর্তিত মেট্রো পরিষেবার ব্যবস্থা করা হয়েছে, বক্তব্য কৌশিক মিত্রের।

কেন?
ময়দান মেট্রো স্টেশন হোক বা সেন্ট্রাল মেট্রো স্টেশন, কালীঘাট মেট্রো স্টেশনে পুজোর মুখে ব্যাপক ভিড় দেখা যায়, জানালেন পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র। সবটা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে প্রথম ও শেষ মেট্রোর সময়সীমা যে বদলাচ্ছে না, সে কথাও মনে করিয়েছেন তিনি। বস্তুত, পুজোর সময়ও মেট্রো সচল রাখার ঐতিহ্য হয়েছে। গত বছর, দর্শনার্থীদের কথা ভেবে পুজোর ৩টি দিন সারা রাত মেট্রো চালানোর কথা জানানো হয়েছিল। তবে এই সুবিধাও দক্ষিণেশ্বর থেকে নিউ গড়িয়া মেট্রোর লাইনেই পাওয় যায়। 

আরও পড়ুন:'ইডির প্রথম তলবে হাজিরায় সম্পত্তির সব তথ্য় দেওয়া হয়েছে' এবিপি আনন্দকে জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

 

সেরা শিরোনাম

News Live:যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের, ৩ সদস্যের কমিটি গঠন
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের, ৩ সদস্যের কমিটি গঠন
Rahul Gandhi Protest In Delhi : রাহুল গান্ধীর প্রবল চাপের মুখে পিছু হটল দিল্লি পুলিশ, অবশেষে 'পেলেট গান' কাণ্ডে FIR দায়ের
রাহুল গান্ধীর প্রবল চাপের মুখে পিছু হটল দিল্লি পুলিশ, অবশেষে 'পেলেট গান' কাণ্ডে FIR দায়ের
Jadavpur University: যাদবপুর কাণ্ডে সুর বদল BJP বিধায়ক শর্বরীর, রাজ্যজুড়ে প্রবল নিন্দার মুখে পড়ে কী বললেন ?
যাদবপুর কাণ্ডে সুর বদল BJP বিধায়ক শর্বরীর, রাজ্যজুড়ে প্রবল নিন্দার মুখে পড়ে কী বললেন ?
Howrah Death News: ঘরে জমা জল, আর সেখানে পড়েই মৃত্যু হল বৃদ্ধের, ঘটনায় চঞ্চল্য হাওড়ায়
ঘরে জমা জল, আর সেখানে পড়েই মৃত্যু হল বৃদ্ধের, ঘটনায় চঞ্চল্য হাওড়ায়

ভিডিও

Abhishek Banerjee: সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
RG Kar News: বর্ধমান মেডিক্যালে দেওয়ালে আর জি করকাণ্ড নিয়ে স্লোগান, মোছার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর
Sarbori Mukherjee: প্রথমে হস্টেলে হামলার হুমকি, এখন মুখে 'শান্তিপূর্ণ' আন্দোলন
Jadavpur University: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তাণ্ডব, উপাচার্যের অভিযোগের ভিত্তিতে FIR দায়ের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget