এক্সপ্লোর

Abhishek Banerjee : 'ইডির প্রথম তলবে হাজিরায় সম্পত্তির সব তথ্য় দেওয়া হয়েছে' এবিপি আনন্দকে জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

ED : অভিষেক বন্দ্যোপাধ্যায় এবিপি আনন্দকে জানিয়েছেন, 'ইডি ও সিবিআই আমাকে এবং আমার স্ত্রীকে অনেকবার তলব করেছে। ২০২০ সাল পর্যন্ত আমি ৫ বার হাজিরা দিয়েছি, আমার স্ত্রী ৪ বার হাজিরা দিয়েছেন।'

বিজেন্দ্র সিংহ, নয়াদিল্লি : ঘুরিয়ে ফিরিয়ে একই প্রশ্ন। উপর মহলের চাপের জের। অনেকবার তলব করা হয়েছে, একাধিকবার আমি ও আমার স্ত্রী হাজিরা দিয়েছি। ইডিকে সব সম্পত্তির নথি তলবের প্রথম হাজিরাতেই দেওয়া রয়েছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে মুখ খুলে এবিপি আনন্দকে (ABP Ananda) এমনই বিস্ফোরক তথ্য জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। 

তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবিপি আনন্দকে জানিয়েছেন, 'ইডির প্রথম তলবে হাজিরায় সম্পত্তির সব তথ্য় দেওয়া হয়েছে ইডিকে'। অভিষেক বন্দ্যোপাধ্যায় এবিপি আনন্দকে জানিয়েছেন, 'ইডি ও সিবিআই আমাকে এবং আমার স্ত্রীকে অনেকবার তলব করেছে। ২০২০ সাল পর্যন্ত আমি ৫ বার হাজিরা দিয়েছি, আমার স্ত্রী ৪ বার হাজিরা দিয়েছেন। ইডি যখন প্রথম তলব করে, তখনই আমার সম্পত্তি ও ব্যাঙ্কের লেনদেনের সব তথ্য দিয়েছিলাম। স্থাবর ও অস্থাবর সম্পত্তির হিসাব দিয়েছি'।

ইডির (ED) কাছে সম্পত্তির তথ্য দিয়ে রেখেছেন জানানোর পাশাপাশি এবিপি আনন্দের সঙ্গে কথা বলার মাঝে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, ইচ্ছাকৃতভাবে লিপস অ্যান্ড বাউন্ডস সংস্থায় তল্লাশির সময় ১৬ টি ফাইল ডাউনলোড করেছিল ইডি। যাতে সেই তথ্য পরে কাজে লাগানো যায়। কিছুদিন আগেই নিয়োগ দুর্নীতি তদন্তে ইডির দীর্ঘ জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দীর্ঘ জিজ্ঞাসাবাদ সেরে বেরিয়ে জানিয়েছিলেন, নিটফল মাইনাস ২। যে প্রসঙ্গে এবিপি আনন্দকে অভিষেক জানিয়েছেন, উপর মহলের চাপের জেরে বারবার ডাকা হচ্ছে। একই প্রশ্ন করা হচ্ছে ঘুরিয়ে ফিরিয়ে, যা দু'বছর আগেও করা হয়েছিল।

দীর্ঘ জিজ্ঞাসাবাদের পরে ফের একবার ইডি-র তরফে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে তাঁর ও পরিবারের সদস্যদের সম্পত্তির তথ্য চেয়ে চাওয়া হয়েছিল। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে ইডি-র আরও তথ্য তলব ঘিরেই অভিষেক এবিপি আনন্দকে জানালেন, 'প্রথম তলবে হাজিরাতেই সব সম্পত্তির তথ্য ইডিকে দেওয়া আছে।'

লিপস অ্যান্ড বাউন্ডসের (Leaps and Bounds) অফিসে ফাইল ডাউনলোড মামলায় চাঞ্চল্যকর অভিযোগ ইডির। 'অভিষেক বন্দ্যোপাধ্য়ায় লিপস অ্যান্ড বাউন্ডসের সিইও আছেন জানানোর পর থেকেই হয়রানি শুরু, আমাদের বলতে বাধা নেই যে সাংবিধানিক পদে থাকা ব্যক্তিদের নির্দেশে এসব হচ্ছে', ফাইলকাণ্ডে পুলিশের তদন্তের বিরুদ্ধে হাইকোর্টে বিস্ফোরক অভিযোগ ইডির। 

আরও পড়ুন- ‘তদন্ত বন্ধ করে দেওয়ার চেষ্টা হচ্ছে’, ‘আসল ED গিয়েছিল তো’! লিপস অ্যান্ড বাউন্ডস নিয়ে তরজা আদালতে

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

'মৃতের স্ত্রীকে আমার অ্যাটেন্ডেন্ট হিসেবে চাকরি', হালিশহরে মৃত তৃণমূলকর্মীর বাড়িতে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
'মৃতের স্ত্রীকে আমার অ্যাটেন্ডেন্ট হিসেবে চাকরি', হালিশহরে মৃত তৃণমূলকর্মীর বাড়িতে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
এবার রাজ্যে শেষের পথে বর্ষা? স্যাটেলাইট চিত্রে এ কীসের ইঙ্গিত? আসছে বড় পরিবর্তন?
এবার রাজ্যে শেষের পথে বর্ষা? স্যাটেলাইট চিত্রে এ কীসের ইঙ্গিত? আসছে বড় পরিবর্তন?
Suvendu Adhikari: মাসে ১০ হাজার টাকা, নতুন স্কিম চালু , কাদের জন্য এই সুবিধা ঘোষণা শুভেন্দু অধিকারীর?
মাসে ১০ হাজার টাকা, নতুন স্কিম চালু , কাদের জন্য এই সুবিধা ঘোষণা শুভেন্দু অধিকারীর?
CM Suvendu Adhikari: আজ মৃত তৃণমূল কর্মী বিরজু কেওতের বাড়ি যেতে পারেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
আজ মৃত তৃণমূল কর্মী বিরজু কেওতের বাড়ি যেতে পারেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget