এক্সপ্লোর

Durga Puja 2024 : বেলেঘাটায় ৪ দিনেই ভাঙল 'শিরদাঁড়া', হাওড়ার মণ্ডপে টানটান 'শিরদাঁড়া', মায়ের হাতে বিবেক-আয়না

RG Kar Case : ৪১ তম বর্ষে তাদের এবারের থিম 'বাস্তবতা'। মণ্ডপে ঢোকার মুখেই তৈরি করা হয়েছে ২০ ফুট লম্বা প্রতীকী শিরদাঁড়া।

সুনীল হালদার, হাওড়া :  প্রতীকী শিরদাঁড়াকে থিম করে মণ্ডপসজ্জার কথা ভেবেছিল বেলেঘাটার গান্ধী মাঠ ফ্রেন্ডস সার্কল। কিন্তু শিরদাঁড়া নিয়ে হইচইয়ের মাঝেই থিম বদলে ফেললেন তাঁরা। সেই শিরদাঁড়ার জায়গা হয়েছে এখন মণ্ডপের পিছনে । আবর্জনার স্তূপে পড়ে এখন আরজি কর আন্দোলনের আবহে তৈরি মণ্ডপসজ্জার থিম শিরদাঁড়া। অন্যদিকে সেই শিরদাঁড়াকেই প্রতিবাদের প্রতীক হিসেবে বেছে নিয়েছে হাওড়ার সাঁতরাগাছির কল্পতরু স্পোর্টিং ক্লাব।

৪১তম বর্ষে তাদের এবারের থিম 'বাস্তবতা'। মণ্ডপে ঢোকার মুখেই তৈরি করা হয়েছে ২০ ফুট লম্বা প্রতীকী শিরদাঁড়া। প্রতিবাদের প্রতীক হিসাবে পুজোর মণ্ডপে ব্যবহার করা হয়েছে মানুষের মেরুদণ্ড।  ২০ ফুট লম্বা প্রতীকী শিরদাঁড়ায় রয়েছে প্রতীকী প্রতিবাদ। সঙ্গে  মণ্ডপের গায়ে লেখা, 'মা আমি ডাক্তার হতে পারলাম না'।

একটি স্বপ্ন, সম্ভাবনার মৃত্যুকে নিজের শিল্পভাবনায় রূপ দিয়েছেন শিল্পী সৌরভ ঘোষ। তিনি জানান, তিলোত্তমার মৃত্যু তার শিল্পী সত্তাকে গভীরভাবে নাড়া দিয়েছে। তাই তিনি মণ্ডপসজ্জাতেও নিয়ে এসেছেন তিলোত্তমার চলে যাওয়াকে। প্রতিবাদ করেছেন তাঁর সৃষ্টির মধ্যে দিয়ে।  প্যান্ডেলে স্বপ্নের মোটিফ হিসাবে মুখ বাঁধা ছোট ছোট থলি ব্যবহার করা হয়েছে। যে স্বপ্ন প্রতিদিন বাস্তবতার আঘাতে টুকরো টুকরো হয়ে যায়। এর পেছনে কাঁকড়াকে মোটিফ হিসাবে দেখানো হয়েছে যা মানুষকে পেছন থেকে টেনে ধরে। শুধু তাই নয় সামাজিক অন্যায় দেখে মানুষের নির্লিপ্ততা বোঝাতে ছোট ছোট মূর্তির চোখে কালো কাপড় ব্যবহার করা হয়েছে বলে জানালেন শিল্পী।  

এখানে মা দুর্গার হাতে অস্ত্রের বদলে থাকছে আয়না। মানুষের বিবেককে জাগ্রত করতে এই প্রতীকী আয়না ব্যবহার করা হয়েছে বলে শিল্পী জানিয়েছেন। আর জি কর-কাণ্ডে প্রতিবাদের প্রতীক হয়ে দাঁড়িয়েছে শিরদাঁড়া। এবার সেই শিরদাঁড়াকেই মণ্ডপ সজ্জায় ব্যবহার করে প্রতিবাদ জানানোর পথে হাঁটল সাঁতরগাছির এই ক্লাব।  

কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগ চেয়ে প্রতীকী শিরদাঁড়া নিয়ে লালবাজার পর্যন্ত মিছিল করেছিলেন জুনিয়র ডাক্তাররা। তাঁদের প্রতিবাদ শিহরণ জাগিয়েছিল সাধারণ মানুষের মধ্যেও। এবার সেই ভাবনারই অনুরণন বাঙালির সবচেয়ে বড় উৎসবে। 

এর আগে  বেলেঘাটা গান্ধী মাঠ ফ্রেন্ডস সার্কলের পুজো মণ্ডপ থেকে সরেছে প্রতীকী শিরদাঁড়া। ইন্সটলেশনের আগেই প্রতীকী শিরদাঁড়ার জায়গা হয়েছে মণ্ডপের পিছনে আবর্জনায়। বদলে সেখানে শোভা পায় তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় ও দলের প্রাক্তন রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের কাটআউট। বেলেঘাটা গান্ধী মাঠ ফ্রেন্ডস সার্কলের চেয়ারম্য়ান তৃণমূল ঘনিষ্ঠ রাজু নস্কর। পুজোর প্রধান উপদেষ্টা কুণাল ঘোষ। ফলে হঠাৎ ক্লাবের পুজো উদ্যো ক্তাদের প্রতীকী শিরদাঁড়া সরানোর সিদ্ধান্তে উঠছে প্রশ্ন।  

আরও পড়ুন - হবে সন্দীপ ঘোষের নার্কো অ্যানালিসিস ?

সেরা শিরোনাম

News Live Update : চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
Durga Puja 2026: বলাগড়ের ক্ষত্রিনগর আদি বারোয়ারির দুর্গাপুজোয় মা দুর্গার চক্ষুদান করলেন মন্ত্রী সুমনা সরকার
বলাগড়ের ক্ষত্রিনগর আদি বারোয়ারির দুর্গাপুজোয় মা দুর্গার চক্ষুদান করলেন মন্ত্রী সুমনা সরকার
CPIM Book Stall: বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
Durga Puja Weather: প্রথম সপ্তমী পর্যন্ত বৃষ্টির কাঁটা, পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দিন ধরে ধরে জানাল হাওয়া অফিস
প্রথম সপ্তমী পর্যন্ত বৃষ্টির কাঁটা, পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দিন ধরে ধরে জানাল হাওয়া অফিস

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget