এক্সপ্লোর

Sandip Ghosh Court Production : হবে সন্দীপ ঘোষের নার্কো অ্যানালিসিস ?

RG Kar Case : এবার কি আরজি কর কাণ্ডে সন্দীপ ঘোষের পেট থেকে কথা বের করতে ব্রহ্মাস্ত্র হবে নারকো অ্যানালিসিস টেস্ট ? 

প্রকাশ সিনহা, কলকাতা  : নারকো অ্যানালিসিস। অতি ঘোরেল অভিযুক্তের পেট থেকেও কথা বের করে আনতে পারে এই টেস্ট। কোনও রকম শারীরিক যন্ত্রণা ছাড়াই। মুম্বই জঙ্গি হানা থেকে বড়-বড় অপরাধের ঘটনায় তদন্তকারীদের হাতিয়ার হয়  নারকো অ্যানালিসিস টেস্ট। এবার কি আরজি কর কাণ্ডে সন্দীপ ঘোষের পেট থেকে কথা বের করতে ব্রহ্মাস্ত্র হবে নারকো অ্যানালিসিস টেস্ট ? 

আর জি কর মেডিক্যালে চিকিৎসককে ধর্ষণ-খুনের মামলায় সঞ্জয় রায়, সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডলকে সোমবার ফের শিয়ালদা আদালতে তোলা হবে। প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের নারকো অ্যানালিসিস ও টালা থানার প্রাক্তন OC অভিজিৎ মণ্ডলের পলিগ্রাফ টেস্ট করানোর আবেদন আগেই জানিয়েছে সিবিআই। এবার সেই সংক্রান্ত বিষয়ই উঠে আসতে চলেছে শুনানিতে। 

দু’জনের সম্মতি রয়েছে কি না, তা নিয়ে আদালতে শুনানি হবে। গত কয়েকদিনে তদন্তে আর কী তথ্য সামনে এসেছে, তা আদালতে পেশ করবে সিবিআই। এর আগের শুনানিতে সিবিআই দাবি করে, চিকিৎসককে ধর্ষণ-খুনে তথ্য লোপাটের ছক কষা হয় টালা থানায় বসেই। অন্যদিকে, আর জি কর মেডিক্যালে আর্থিক দুর্নীতি মামলায় মেডিক্যাল সরঞ্জাম সাপ্লায়ার বিপ্লব সিংহর জামিন আবেদনের শুনানি হবে আলিপুরে সিবিআইয়ের বিশেষ আদালতে। সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ বিপ্লব হাসপাতালের দুর্নীতি চক্রে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন বলে সিবিআইয়ের দাবি। 

প্রাক্তন এক কেন্দ্রীয় গোয়েন্দা কর্তা সূত্রে খবর, মানুষের মনে দুটি স্তর থাক। একটি, সচেতন মন, অপরটি অবচেতন মন। যখন মানুষ সচেতন মনে থাকে, তখন সে চাইলে অনেক কিছুই লুকিয়ে যেতে পারে। কিন্তু সেটা অবচেতন মনে থেকে যায়। নারকো-অ্যানালিসিস টেস্ট করালে সেটা গোপন রাখা যায় না। এক্ষেত্রে বেশ কয়েকটি ওষুধ ইনজেক্ট করা হয়, যার ফলে সচেতন মন কাজ করে না, বরং অবচেতন মনে যা আছে বেরিয়ে আসে।  সেই অবস্থায় তাকে প্রশ্ন করা হয় ও উত্তর রেকর্ড করা হয়।  

অন্যদিকে সোমবারই শীর্ষ আদালতে আরজি কর মামলার শুনানি হবে । প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে দিনের দ্বিতীয়ার্ধে সুপ্রিম কোর্টে আর জি কর কাণ্ডের মামলার শুনানি হবে। এর আগের শুনানি হয়েছে গত ১৭ সেপ্টেম্বর। সেই শুনানিতে,আর জি কর মামলায় সুপ্রিম কোর্টের কাছেও বারবার নিরাপত্তাহীনতার বিষয়টি তুলে ধরা হয়েছে জুনিয়র ডাক্তারদের তরফ থেকে। 

আরও পড়ুন: Rupa Bhattacharya: লাগাতার ধর্ষণের হুমকি, এবিপি আনন্দের খবরের জেরে অবশেষে রূপা ভট্টাচার্যের FIR নিল পুলিশ

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

BREAKING : পুজোর আগে কলকাতায় জোরদার অ্যাকশন ED র ! সকাল-সকাল ৮ জায়গায় হানা
পুজোর আগে কলকাতায় জোরদার অ্যাকশন ED র ! সকাল-সকাল ৮ জায়গায় হানা
West Bengal News Live : ক্যামাক স্ট্রিট অফিসের বিল বোর্ডকাণ্ডে আজ অভিষেককে তলব পুলিশের
ক্যামাক স্ট্রিট অফিসের বিল বোর্ডকাণ্ডে আজ অভিষেককে তলব পুলিশের
Kolkata: মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
Sukanta Majumdar on KMC Post Controversy: কলকাতা পুরসভার পুজো-পোস্ট ঘিরে ভাষা বিতর্ক, 'বাংলার জ্ঞান সীমিত হতেই পারে', পাল্টা প্রতিক্রিয়া সুকান্তর
কলকাতা পুরসভার পুজো-পোস্ট ঘিরে ভাষা বিতর্ক, 'বাংলার জ্ঞান সীমিত হতেই পারে', পাল্টা প্রতিক্রিয়া সুকান্তর

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget