এক্সপ্লোর

Durga Pujo: পুজোর অনুদানে 'না', ক্লাবকে 'সিপিএম' তকমা TMC নেতার, বিতর্ক তুঙ্গে

Durga Puja 2024: আর জি কর-কাণ্ডের আবহে সম্প্রতি দুর্গাপুজোয় সরকারি অনুদান না নেওয়ার ঘোষণা করেছে হুগলির উত্তরপাড়ার ৩টি পুজো কমিটি।

সৌরভ বন্দ্যোপাধ্যায় এবং সমীরণ পাল, কলকাতা: পুজো যত এগোচ্ছে ততই পুজো অনুদানে না বলা ক্লাব ও পুজো কমিটির তালিকা ক্রমশ লম্বা হচ্ছে। রবিবারের পর সোমবারও পুজোর অনুদান নেবে না বলে জানিয়ে দিল বারাসাতের একটি ক্লাব। অন্যদিকে, অনুদান নিতে ইচ্ছুক ক্লাবগুলিকে হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠিয়ে জমায়েতের ডাক দিয়েছেন কোন্নগর পুরসভার চেয়ারম্যান।  

আন্দোলন, জাস্টিসের স্লোগান, রাত দখল, মিছিল এসবের মাঝেই দোরগোড়ায় এসে পড়েছে পুজো। আর সেই পুজোতেও এবার প্রত্যাখ্যানই প্রতিবাদের ভাষা সরোজিনী পল্লি কল‍্যাণ সমিতির পর এবার পুজো অনুদান প্রত্যাখ্যান করল, উত্তর ২৪ পরগনার বারাসাতের আরও এক ক্লাব। 

রাজ্য সরকারের পুজো অনুদান নেবে না বলে জানিয়ে দিল কলোনি মোড় অ্যাসোসিয়েশন। কলোনি মোড় অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ স্বপন কুমার বন্দোপাধ্যায় বলেন, 'যেখানে একটা নারীর নিরাপত্তা নেই, সেখানে দেবীর পুজো করার জন্য তাঁর অনুদান নিতে হবে, সেই অনুদান না নিলে নানারকম ভয়-ভীতি দেখানো হচ্ছে, নানারকম প্রোপাগান্ডা করা হচ্ছে, এটাও ঠিক নয়।' 

আর জি কর-কাণ্ডের আবহে সম্প্রতি দুর্গাপুজোয় সরকারি অনুদান না নেওয়ার ঘোষণা করেছে হুগলির উত্তরপাড়ার ৩টি পুজো কমিটি। একই সিদ্ধান্ত জানিয়েছে উত্তরপাড়া থানা এলাকার কোন্নগর মাস্টার পাড়া সর্বজনীন দুর্গোৎসব কমিটিও।

আর এর পরই, পাল্টা পুজো অনুদান নিতে ইচ্ছুকদের জমায়েতের ডাক দিলেন কোন্নগর পুরসভার চেয়ারম্যান স্বপন দাস। হোয়াটসঅ্যাপে কোন্নগরের সব পুজো কমিটিকে তিনি মেসেজ পাঠিয়েছেন, কোন্নগর চলচ্চিত্র মোড়ে সন্ধে সাড়ে ৬ টায় পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের এই বছরের দুর্গা পুজোর অনুদান হিসাবে ৮৫ হাজার টাকা আর্থিক সাহায্য নিতে ইচ্ছুক সেই সকল ক্লাব সংগঠন এবং পুজো কমিটিগুলিকে নিম্নলিখিত স্থানে নিজ নিজ ক্লাব এবং পুজা কমিটির ব্যানার, পোস্টার নিয়ে জমায়েত গড়ে তোলার জন্য আহ্বান জানানো হচ্ছে। 

কোন্নগর পুরসভার তৃণমূল নেতা ও চেয়ারম্যান স্বপন দাস বলেন, 'এমন একটা ভাব দেখাচ্ছে যেন কত কিছু আমরা করে ফেলেছি সমাজের জন্য। যদি একটা নিরপেক্ষ ক্লাব করত তাহলে বুঝতাম। যে ক্লাবের ১০০ শতাংশ লোক হচ্ছে সিপিএম, কট্টরপন্থী সিপিএম তারা। খুন, ডাকাতি এমন কোনও কাজ নেই তারা করেনি।তারা যদি আজকে সমাজকে এই বার্তা দেয় মানব কেন?' 

আরও পড়ুন, আজ নবান্ন অভিযান কর্মসূচি, কলকাতায় আসতে গেলে, কোন রাস্তা ধরতে হবে?

এ প্রসঙ্গে হুগলি জেলা কমিটি এসএফআই সম্পাদক অর্ণব দাস বলেন, 'প্রতিবাদ করলেই যদি সিপিএম তকমা দিয়ে দেওয়া হয়, বা বামের তকমা দিয়ে দেওয়া হয়, বা অন্যান্য রাজনৈতিক দলের তকমা দিয়ে দেওয়া হয়, তাহলে আগামীদিনে প্রত্যেক তৃণমূলের নেতারা রাতের অন্ধকারে সিপিএমের ভূত দেখবে'। 

হুগলির পাশাপাশি, অনুদান প্রত্যাখ্যানের রাস্তায় হেঁটেছে মুর্শিদাবাদে লালগোলার মহিলা পরিচালিত কৃষ্ণপুর সন্ন্যাসীতলা পুজো কমিটিও। পুজোর অনুদান নেবে না বলে, লালগোলা থানাকে লিখিতভাবে জানিয়েছেন পুজো কমিটির সদস্যরা।

দক্ষিণ ২৪ পরগনার জয়নগর-মজিলপুরের ৭ ও ১৪ নম্বর পল্লি সর্বজনীন শারদোৎসব কমিটিও ইতিমধ্যেই পুজোর সরকারি অনুদান না নেওয়ার ঘোষণা করেছে। এর আগে, অনুদান প্রত্যাখ্যান করেছে, দক্ষিণ কলকাতার হাইল্যান্ড পার্ক উৎসব কমিটি ও নদিয়ার বেথুয়াডহরি টাউন ক্লাব।  


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Shatarup Ghosh: 'স্কুলগুলোর এই দশা তৃণমূল আমলে হয়েছে, আব্দুল সেই ছবি তুলে ধরছিল, তাহলে বিজেপির রাগ হল কেন?', বাঁকুড়ায় নিহত CJP সমর্থকের বাবা, কী বলছেন শতরূপ ঘোষ
'স্কুলগুলোর এই দশা তৃণমূল আমলে হয়েছে, আব্দুল সেই ছবি তুলে ধরছিল, তাহলে বিজেপির রাগ হল কেন?', বাঁকুড়ায় নিহত CJP সমর্থকের বাবা, কী বলছেন শতরূপ ঘোষ
Bankura News: 'ক্ষতিপূরণ চাই না, বাবার নামে একটা স্কুল হোক', বলছেন পিতৃহারা CJP সমর্থক বাঁকুড়ার আব্দুল হাফিজ
'ক্ষতিপূরণ চাই না, বাবার নামে একটা স্কুল হোক', বলছেন পিতৃহারা CJP সমর্থক বাঁকুড়ার আব্দুল হাফিজ
Tarapith Hotel Fire: বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ
বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ
Kirti Azad: 'আমিও নিজের সুরক্ষার জন্য পিস্তলের লাইসেন্স নিচ্ছি', কেন এমন বললেন তৃণমুল সাংসদ কীর্তি আজাদ ?
'আমিও নিজের সুরক্ষার জন্য পিস্তলের লাইসেন্স নিচ্ছি', কেন এমন বললেন তৃণমুল সাংসদ কীর্তি আজাদ ?

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget