এক্সপ্লোর

Durga Puja 2026: অদ্ভুত এই সব 'অলৌকিক বিশ্বাস' আজও বিদ্যমান ! কীভাবে শুরু প্রামানিক বাড়ির দুর্গাপুজো ? নেপথ্যে কোন ইতিহাস ?

Bardhaman Durga Puja: দেবীর স্বপ্নাদেশ পেয়ে কলকাতা থেকে বর্ধমান আসেন প্রখ্যাত সূরা ব্যবসায়ী বিহারীলাল, নবাবের কাছ থেকে জায়গা কিনে শুরু করেন দুর্গাপুজো। এই পুজোর সঙ্গে জড়িয়ে রয়েছে অলৌকিক বিশ্বাসও। কী সেগুলো ?

কমলকৃষ্ণ দে, বর্ধমান: পশ্চিমবঙ্গে কিছু জমিদার বাড়ির দুর্গাপুজো আজও নজর কাড়ে আপামর বিশ্বের মানুষের মনে। কিছু পুজোর যেমন থাকে পারিবারিক ও পৌরাণিক রীতি, তেমনি কিছু পুজোর নেপথ্যে থাকে অলৌকিক বিশ্বাস। তেমনই বর্ধমানের এই জমিদার বাড়ির পুজো। দেবীর স্বপ্নাদেশ পেয়ে কলকাতা থেকে বর্ধমান আসেন প্রখ্যাত সূরা ব্যবসায়ী বিহারীলাল, নবাবের কাছ থেকে জায়গা কিনে শুরু করেন দুর্গাপুজো। এই পুজোর সঙ্গে জড়িয়ে রয়েছে কিছু অলৌকিক বিশ্বাসও। যেমন, সন্ধিক্ষণের আগে দেবীকে সাজানো হয় একটি ফলের মালা দিয়ে। বিছানো হয় সুসজ্জিত বিছানা। জ্বালানো হয় ১০৮টি প্রদীপ। এবং পদ্মের পাপড়ি সুসজ্জিত করে রাখা হয় দেবীর চরণে। প্রামানিক পরিবারের বিশ্বাস সেই সুসজ্জিত বিছানার উপর দিয়ে হেঁটেই দেবী বেদীতে অধিষ্ঠান করেন।

বর্ধমানের কোথায় হয় এই দুর্গাপুজো ?

বর্ধমান শহরের বেড়মোড় এলাকায় অবস্থিত প্রামাণিক বাড়ি। আজ থেকে ২০০ থেকে ৩০০ বছর আগে এই এলাকায় ছিল জঙ্গলে ঘেরা আর সেখানেই দেবী দুর্গার আরাধনা করতেন এক বৃদ্ধা। আজ থেকে প্রায় ২৬৩ বছর আগে দেবীর স্বপ্নাদেশ পেয়ে কলকাতা থেকে বর্ধমান আসেন প্রমাণিক পরিবারের এক পূর্বপুরুষ। গড়ে তোলেন মন্দির শুরু করেন পুজো।

কীভাবে শুরু হয়েছিল প্রামানিক বাড়ির দুর্গাপুজো ? 

প্রামানিক বাড়ি পূর্বপুরুষ বিহারীলাল প্রামানিক ছিলেন কলকাতার প্রখ্যাত সূরা ব্যবসায়ী। আজ থেকে প্রায় ২৬৩ বছর আগে দেবীর স্বপ্নাদেশ পান তিনি। দেবীর স্বপ্নাদেশে তাকে জানান, বর্ধমানের বেড় মোড় এলাকার সেই ঘন জঙ্গলের ভিতরে রয়েছেন তিনি। এরপরেই বর্ধমানে আসেন বিহারীলাল প্রামানিক এবং স্বপ্নাদেশে দেখা সেই জায়গায় এসে দেখেন এক বৃদ্ধা মহিলা সেখানে দেবীকে অর্চনা করছেন। তিনি মনস্থির করেন এখানে দেবীকে প্রতিষ্ঠা করবেন তিনি কিন্তু এর মাঝখানেও আসে বাধা। তিনি জানতে পারেন জায়গাটি নবাবের।

নবাবের জায়গায় কিভাবে গড়ে উঠল মন্দির ? কিভাবে সেই জায়গায় তৈরি হল দুর্গা দালাল ?

জায়গাটির নবাবের জানতে পেরে তিনি সরাসরি দেখা করেন তৎকালীন নবাবের সঙ্গে। নবাবকে জানাবে তার স্বপ্ন দেশের কথা। নবাব ও রাজি হয়ে যান তাকে সেই জায়গা বিক্রি করতে। এরপর যুদ্ধকালীন তৎপরতায় বিহারীলাল প্রামানিক সেই জায়গায় গড়ে তোলেন বর্তমান এই প্রামানিক বাড়ি এবং দুর্গা দালান। ধুমধাম করে শুরু হয় দেবী দুর্গার আরাধনা।

আর্থিক কারণে জংজমক কিছুটা কমলেও আজও পুরনো রীতিমে নেই এখানে পূজিত হন দেবী। এই পুজোয় রয়েছে বিশেষ কিছু রীতি যা আজও পালন করে চলেছেন প্রামানিক পরিবারের সদস্যরা। সন্ধিক্ষণে এখানে দেবীর সামনে বিছানো হয় সুসজ্জিত বিছানা।গত ২৬৩ বছরের এই বিশ্বাসে আজও ধরেনি কোনো ফাটল। ঘটেনি কোনো ব্যতিক্রমও।

কেন জানেন ?

প্রামানিক পরিবারের বর্তমান সদস্য চৈত্র প্রামানিক বলেন,তাদের পরিবারে দুর্গারাধনায় নেই কোনো বলি প্রথা। পরিবর্তে সন্ধিক্ষণের ঠিক কিছুটা আগে এখানে ফল দিয়ে মালা সাজানো হয়। পুজোর পর সেই ফল নেওয়ার জন্য যে হুড়োহুড়ি ২৬৩ বছর আগে ছিল এখনও তা বর্তমান। বলি প্রথা না থাকায় ১০৮টি প্রদীপ ও পদ্মের পাঁপড়িকে সুসজ্জিত করে রাখা হয় মায়ের চরণে। দেবীর বেদির সামনে বিছানো হয় গদিতে মোরা সুসজ্জিত বিছানা।তাদের বিশ্বাস সন্ধিপুজোয় মা প্রতিবার সেই বিছানার ওপর দিয়ে চলে আসেন এই পরিবার এবং দেবী বেদীতে অধিষ্ঠান করেন।

তিনি বলেন, এখানে দেবী দুর্গার সঙ্গে শুধু তার চার সন্তানই নয়, থাকেন তার দুই সখী জয়া বিজয়াও। প্রতিবছরই দেবীর সঙ্গে পূজিত হন তাঁর দুই সখীও। অর্থাৎ জয়া ও বিজয়াও পূজিত হন। পাশাপাশি প্রয়াত বিহারীলাল প্রামাণিকের সময়ে যে কাঠামোয় মায়ের চিন্ময়ী মূর্তি তৈরী হয়েছিল সেই কাঠামো আজও বর্তমান। চৈত্র বাবুর দাবি,এখনও তাতে কোনো ক্ষতি হয়নি। প্রতিবছর বিসর্জনের পরের দিন সকালে ওই কাঠামোকে তুলে নিয়ে আসা হয় দুর্গা দালানে। পরের বছর আবার সেই কাঠামোতেই দেবীর মূর্তি তৈরী হয়।

সাংবাদিকতা নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশুনো। ৮ বছরের অভিজ্ঞতা সংবাদ জগতে। রাজনৈতিক, বিনোদন, ক্রাইম, হেলথ ও লাইফস্টাইল সংক্রান্ত বিষয় নিয়ে লিখতে ভালোবাসি।

Read More
Advertisement

সেরা শিরোনাম

News Live: দক্ষিণবঙ্গের সব জেলাতেই কাল পর্যন্ত দুর্যোগের প্রভাব, বকখালি ও গঙ্গাসাগরেও তুমুল বৃষ্টি
দক্ষিণবঙ্গের সব জেলাতেই কাল পর্যন্ত দুর্যোগের প্রভাব, বকখালি ও গঙ্গাসাগরেও তুমুল বৃষ্টি
Tulu Mondal: গাড়ি থেকে উদ্ধার ৫ কোটি টাকা, আর সেই মামলার ডাকে সাড়া দিয়েই ভবানী ভবনে হাজিরা টুলু মণ্ডলের
Tulu Mondal: গাড়ি থেকে উদ্ধার ৫ কোটি টাকা, আর সেই মামলার ডাকে সাড়া দিয়েই ভবানী ভবনে হাজিরা টুলু মণ্ডলের
বিজেপি থেকে তৃণমূল, এবার কংগ্রেসে যোগ দিলেন প্রাক্তন বিধায়ক
বিজেপি থেকে তৃণমূল, এবার কংগ্রেসে যোগ দিলেন প্রাক্তন বিধায়ক
Ahishek Banerjee : অভিষেক থানা থেকে বেরোতেই চরম উত্তেজনা, মুখোমুখি বিজেপি ও কালীঘাট-তৃণমূলের সমর্থকরা ; যা হল...
অভিষেক থানা থেকে বেরোতেই চরম উত্তেজনা, মুখোমুখি বিজেপি ও কালীঘাট-তৃণমূলের সমর্থকরা ; যা হল...
Advertisement

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget