এক্সপ্লোর

Durga Puja 2026: 'এতজন মারা গিয়েছেন...', চোরবাগান-কাণ্ডে কী প্রতিক্রিয়া সৌরভ গঙ্গোপাধ্যায়ের?

Sourav Ganguly: একাদশীর দিন সন্ধেতে বড়িশা প্লেয়ার্স কর্নারে হাজির হলেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

বেহালা: রীতি মেনে ছেলে-মেয়েকে নিয়ে বাপের বাড়ি থেকে কৈলাসে পাড়ি উমার (Durga Puja 2026)। কাল থেকে চলছে গঙ্গার ঘাটে ঘাটে বিসর্জন। তবে বেশকিছু মণ্ডপে রয়েছে প্রতিমা। সেই তালিকায় যেমন সল্টলেকের এফডি ব্লক রয়েছে, তেমনই রয়েছে ত্রিধারা, টালা প্রত্যয়ের মতো ক্লাবগুলি। এখনও চলছে ঠাকুর দেখা। উত্তর থেকে দক্ষিণ কলকাতা, মণ্ডপে মণ্ডপে এখনও মানুষের ভিড়। বড়িশা প্লেয়ার্স কর্নারের পুজোয় সামিল হলেন সৌরভ গঙ্গোপাধ্য়ায়ও (Sourav Ganguly)।

বেহালার বড়িশা প্লেয়ার্স কর্নার মানেই প্রাক্তন ভারতীয় অধিনায়কের পাড়ার পুজো, ঘরের পুজো। এই পুজোতে প্রতি বছরই সময় পেলেই বর্তমান সিএবি সভাপতিকে দেখা যায়, তাও আবার সপরিবারে। এবারও তাঁর অন্যথা হল না। কিছুক্ষণ পরেই এই ক্লাবের মাতৃ প্রতিমা নিরঞ্জনের জন্য বাবুঘাটের উদ্দেশে রওনা হবে, তার প্রস্তুতি চলছে। তার আগে একাদশীর দিন সন্ধেতে বড়িশা প্লেয়ার্স কর্নারে হাজির হলেন সৌরভ।

পুজোর কয়টা দিন তাঁর পুজো, তাঁদের ভাইদের করা পুজোতেই মূলত সময় কাটান সৌরভ গঙ্গোপাধ্যায়। এ বছর অবশ্য শুরুতে তিনি কয়েকদিন ছিলেন না। তাঁর পুজো কেমন কেটেছে? এই প্রশ্নের জবাবে হাসিমুখে সৌরভ জানান, 'দুর্গোৎসব বাঙালির সবথেকে বড় উৎসব। এমন কোনও বাঙালি নেই যার দুর্গোৎসব ভাল কাটে না। প্রতিবারই আমার পুজো ভালই কাটে। এবারও ভালই কেটেছে। আমি শুরু থেকে ছিলাম না। ইংল্যান্ডে গিয়েছিলাম দুইদিন। আমি সপ্তমী থেকে ছিলাম। খুবই ভাল কেটেছে।'

আরও পড়ুন:- পুজোর ভিড়ে হাত সাফাই, বাঁকুড়ার লজ থেকে গ্রেফতার আন্তঃরাজ্য চক্রের ১৩ জন 

এই বছরের পুজোতে আবার চোরবাগানে ঘটে গিয়েছে দুর্ঘটনা। ঠাকুর দেখতে এসে পদপিষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন বহু মানুষ। সেই ঘটনায় স্বাভাবিকভাবেই সৌরভের মন খানিক ভারাক্রান্তও বটে। সেই ঘটনা নিয়ে বলতে গিয়ে সৌরভ জানান, 'খারাপ তো লাগবেই, এতজন মারা গিয়েছেন। এর থেকে আর বেশি কী বলব! এত লোক মারা গিয়েছেন। খুবই দুঃখজনক।' 

বাপের বাড়িতে সময় কাটিয়ে এবার উমার ফেরার পালা। সেই প্রস্তুতিই চলছে বড়িশা প্লেয়ার্স কর্নারে। গত বছর এই পুজোমণ্ডপেই সৌরভ গঙ্গোপাধ্যায়কে ঢাক বাজাতে, নাচতে দেখা গিয়েছিল। এবারও কি তেমনটা দেখা যাবে? সেই প্রশ্নের জবাবে অবশ্য মুচকি হেসে, 'দেখা যাক' বলেই এগিয়ে যান 'প্রিন্স অফ ক্যালকাটা'।           

About the author ঋষভ রায়

ইংরেজি সাহিত্য নিয়ে পড়াশোনা। পাঁচ বছর ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। খেলাধূলা নিয়ে চর্চা, লেখালেখি প্রথম পছন্দের। এছাড়া ভাল লাগে বিনোদন জগতের নানা খবরের নানা আঙ্গিক। যোগাযোগ -  rishavr@abpnetwork.com

 
 
 
Read More
Advertisement

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: চিকিৎসক অভিজিৎ সরকারের আকস্মিক মৃত্যুর পরতে পরতে রহস্য, মৃত্য়ুর আগে ফেসবুকজুড়ে বিভিন্ন আশঙ্কার কথা পোস্ট
চিকিৎসক অভিজিৎ সরকারের আকস্মিক মৃত্যুর পরতে পরতে রহস্য, মৃত্য়ুর আগে ফেসবুকজুড়ে বিভিন্ন আশঙ্কার কথা পোস্ট
RG Kar Case: 'আপনার সরকার অভয়াকে শেষ করে দিয়েছে', কল্যাণী মেডিক্যালের চিকিৎসককে তোপ স্বাস্থ্য়মন্ত্রীর
'আপনার সরকার অভয়াকে শেষ করে দিয়েছে', কল্যাণী মেডিক্যালের চিকিৎসককে তোপ স্বাস্থ্য়মন্ত্রীর
Pareshram Das: ধর্ষণের মামলায় গ্রেফতার বিধায়ক পরেশরাম দাস,
ধর্ষণের মামলায় গ্রেফতার বিধায়ক পরেশরাম দাস, "মানুষ কিন্তু সরকারের সমস্ত বক্তব্য বিশ্বাস করছে না", বিস্ফোরক অধীর চৌধুরী, পাল্টা শিল্পমন্ত্রী
Kali Puja 2026: চাঁচলের রাজার হাত ধরে শুরু, এবার ৩০০ বছরে পা ঐতিহাসিক কালী দৌড়, জনজোয়ার মালদার মালতীপুরে
চাঁচলের রাজার হাত ধরে শুরু, এবার ৩০০ বছরে পা ঐতিহাসিক কালী দৌড়, জনজোয়ার মালদার মালতীপুরে
Advertisement

ভিডিও

CM Suvendu Adhikari: মেচেদায় ISKCON মন্দিরে মুখ্যমন্ত্রী, করলেন গো-সেবা, দিলেন পুজো, বাজালেন খোল
Abhishek Banerjee Kalighat News: ধৃত ৩ জনকে নিয়ে কালীঘাটের ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ | ABP
CM Suvendu Adhikari: Abhishek Banerjee-র জন্মদিনের সেলিব্রেশনে ধুন্ধুমার, ফের আক্রমণে মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari:
Kunal Ghosh:
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget