এক্সপ্লোর

Durga Puja Carnival: কার্নিভালের আমন্ত্রণ নিয়ে ‘আমরা-ওরা’র অভিযোগ, রাজ্যকে নিশানা শুভেন্দুর, পাল্টা তোপ কুণালের

Puja Carnival 2022: শুক্রবার রাজ্যের বিভিন্ন জেলায় হল দুর্গাপুজোর কার্নিভাল। কিন্তু তাতেও পিছু ছাড়ল না বিতর্ক। একদিকে আমন্ত্রণ নিয়ে ‘আমরা-ওরা’র অভিযোগ তুলল বিরোধীরা।

আশাবুল হোসেন, সৌরভ বন্দ্যোপাধ্যায় ও পূর্ণেন্দু সিংহ, কলকাতা: পুজো কার্নিভালের আমন্ত্রণ নিয়ে ‘আমরা-ওরা’র অভিযোগ তুলেছে বিরোধীরা। এরইমধ্যে, তমলুকের একটি ভিডিও পোস্ট করে, রাজ্য সরকারকে নিশানা করেছেন শুভেন্দু অধিকারী। প্রলাপ বকছেন, পাল্টা কটাক্ষ করেছেন কুণাল ঘোষ।

বাংলার দুর্গাপুজো ইউনেস্কোর হেরিটেজ তকমা পাওয়ায়, এবার কলকাতার আদলে জেলায় জেলায় দুর্গাপুজোর কার্নিভাল করার ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। শুক্রবার রাজ্যের বিভিন্ন জেলায় হল দুর্গাপুজোর কার্নিভাল। কিন্তু তাতেও পিছু ছাড়ল না বিতর্ক। একদিকে আমন্ত্রণ নিয়ে ‘আমরা-ওরা’র অভিযোগ তুলল বিরোধীরা।  অন্যদিকে রাজ্য সরকারের কার্নিভালকে তীব্র কটাক্ষ করলেন শুভেন্দু অধিকারী। অন্যান্য জেলার মতো পূর্ব মেদিনীপুরের তমলুকে মহকুমা শাসকের দফতরের সামনে হলদিয়া-মেচেদা রাজ্য সড়কে আয়োজন করা হয় কার্নিভালের। সুন্দর করে সাজানো হয় এলাকা।

এদিন ট্যুইটে শুভেন্দু অধিকারী বলেন, “তমলুকে আজ দুর্গা পুজোর কার্নিভাল। তমলুকের সুসজ্জিত রাজপথ দেখে কী মনে হয়? কার বিসর্জনের আয়োজন? মা দুর্গার, নাকি চোরেদের দলের?’’ তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, “প্রলাপ বকছেন। একটা সুষ্ঠু জিনিস। দুর্গাপুজোর কার্নিভাল। সেখানে কুরুচিপূর্ণ মন্তব্য। গ্রেফতার থেকে বাঁচতে বিজেপিতে গেছেন।’’

 

বিতর্ক দানা বেঁধেছে কার্নিভালে আমন্ত্রণ নিয়েও। আমন্ত্রণ জানানো হয়নি বলে বৃহস্পতিবারই অভিযোগ করেছিলেন দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুই। এদিন সেই তালিকায় যোগ হল বিজেপির একাধিক সাংসদ ও বিধায়কের নাম। যেমন হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায়। চুঁচুড়ায় স্থানীয় তৃণমূল বিধায়ক অসিত মজুমদারের উদ্যোগে কার্নিভালের আয়োজন করা হয়। কিন্তু অভিযোগ, তাতে আমন্ত্রণ পাননি এলাকার বিজেপি সাংসদই। লকেট চট্টোপাধ্যায় বলেন, “কোনওভাবে কিছু জানায়নি তাঁরা। টিএমসির নেতারা মনেই করে না সাংসদ বলে কেউ আছে। এরা মনে করে পুরো বাংলায় আমাদের রাজত্ব। পুরো বাংলাটা আমাদের সম্পত্তি। গণতান্ত্রিক পদ্ধতিতে জনপ্রতিনিধি হয়েছে।সেটা মনেই করে না।’’

নদিয়ায় রানাঘাট কলেজের সামনে থেকে শুরু করে রানাঘাটের বড়বাজারে চূর্ণী নদীর ঘাট পর্যন্ত কার্নিভাল হয়। কিন্তু, কার্নিভালের মঞ্চে তৃণমূল নেতাদের দেখা গেলেও, বিজেপির অভিযোগ, আমন্ত্রণ পাননি খোদ স্থানীয় বিজেপি বিধায়ক। একই অভিযোগ বাঁকুড়াতেও। জেলা প্রশাসনের উদ্যোগে বাঁকুড়া বাইপাস লাগোয়া এলাকায় পুজোর কার্নিভালের আয়োজন করা হয়। কিন্তু আমন্ত্রণ পাননি বিজেপির জনপ্রতিনিধি। দুর্গাপুজোর কার্নিভালের আমন্ত্রণে ‘আমরা-ওরা’। বিতর্কের এই আবহেই শনিবার রেড রোডে কলকাতার পুজোগুলিকে নিয়ে কার্নিভালে অংশ নেবেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন: Durga Puja 2022: ধামসা মাদলের তালে, ঢাকিদের বোলে উৎসব, দুর্গাপুজোর কার্নিভাল পুরুলিয়ায়

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Banerjee: 'কার্যালয়ের ভিতরে কেন সাদা শাড়ি?', অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তোপ BJP মুখপাত্র দেবজিৎ সরকারের
'কার্যালয়ের ভিতরে কেন সাদা শাড়ি?', অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তোপ BJP মুখপাত্র দেবজিৎ সরকারের
ED Raid News: আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে কোটি কোটি টাকার আর্থিক জালিয়াতি, কলকাতার ব্যবসায়ীর বাড়িতে ED-র তল্লাশি
আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে কোটি কোটি টাকার আর্থিক জালিয়াতি, কলকাতার ব্যবসায়ীর বাড়িতে ED-র তল্লাশি
Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস থেকে কম্পিউটার ছাড়াও মিলল বস্তা বস্তা ধুতি, শাড়ি, জামাকাপড়
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস থেকে কম্পিউটার ছাড়াও মিলল বস্তা বস্তা ধুতি, শাড়ি, জামাকাপড়
West Bengal Live Updates: স্বীকৃতি পেতে চলেছে NCPI, সর্বদল বৈঠকে আমন্ত্রণ, ওয়াকআউট করল বিরোধী দলগুলি
স্বীকৃতি পেতে চলেছে NCPI, সর্বদল বৈঠকে আমন্ত্রণ, ওয়াকআউট করল বিরোধী দলগুলি

ভিডিও

Kalyan Banerjee | এবার খোদ নেত্রীকে 'আল্টিমেটাম' কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের | ABP Ananda LIVE
Babul Supriyo | 'বিদ্রোহীরা বড় বড় কথা বলছেন, তাহলে তাঁরা পদ ছেড়ে দিন', বললেন বাবুল | ABP Ananda LIVE
Kolkata News | উদ্বেগ বাড়িয়ে করোনা আক্রান্ত ১০ বছরের বালক | ABP Ananda LIVE
World Cup News | অনূর্ধ্ব-১২ বিশ্ব ফুটবল যুব লিগে চ্যাম্পিয়ন ভারতের ক্লাব মিনার্ভা অ্যাকাডেমি | ABP Ananda LIVE
Mamata Banerjee | প্রাক্তন মুখ্যমন্ত্রীর ২ ভাইয়ের ক্লাবের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Accident News: কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট বাবা, বাঁচাতে এসে মৃত্যু হল মা-ছেলেরও! মর্মান্তিক দুর্ঘটনা
কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট বাবা, বাঁচাতে এসে মৃত্যু হল মা-ছেলেরও! মর্মান্তিক দুর্ঘটনা
IND Vs ENG: মেসিদের আগে মাঠে নামবেন রোহিতরা, ইংল্যান্ডের বিরুদ্ধে কখন, কোথায় দেখবেন ভারতের ম্য়াচ?
মেসিদের আগে মাঠে নামবেন রোহিতরা, ইংল্যান্ডের বিরুদ্ধে কখন, কোথায় দেখবেন ভারতের ম্য়াচ?
Income Tax Return: শুধু বেতন নয়, আয়কর রিটর্নে এই সব তথ্য না জানালে চাপে পড়বেন আপনিও!
শুধু বেতন নয়, আয়কর রিটর্নে এই সব তথ্য না জানালে চাপে পড়বেন আপনিও!
Weather Update: ফিরল লাল সতর্কতা, ঝোড়ো হাওয়ার সঙ্গেই ভারী বর্ষণের পূর্বাভাস আজ রাজ্যের এই জেলাগুলিতে
ফিরল লাল সতর্কতা, ঝোড়ো হাওয়ার সঙ্গেই ভারী বর্ষণের পূর্বাভাস আজ রাজ্যের এই জেলাগুলিতে
Sonam Wangchuk: পরীক্ষা হলে এত কড়াকড়ি, তারপরেও কীভাবে প্রশ্ন ফাঁস? সোনম ওয়াংচুকের ঘটনায় কী বলছেন ছাত্রছাত্রীরা?
পরীক্ষা হলে এত কড়াকড়ি, তারপরেও কীভাবে প্রশ্ন ফাঁস? সোনম ওয়াংচুকের ঘটনায় কী বলছেন ছাত্রছাত্রীরা?
BJP government in West Bengal: আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
Sonam Wangchuk: 'সোনম ওয়াংচুক যদি না পারেন, তাহলে আমিই...', বড় ইঙ্গিত করলেন স্ত্রী গীতাঞ্জলি
'সোনম ওয়াংচুক যদি না পারেন, তাহলে আমিই...', বড় ইঙ্গিত করলেন স্ত্রী গীতাঞ্জলি
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
Embed widget