এক্সপ্লোর

Durga Puja 2022: ধামসা মাদলের তালে, ঢাকিদের বোলে উৎসব, দুর্গাপুজোর কার্নিভাল পুরুলিয়ায়

Purulia Durga Puja Carnival: মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো রাজ্যের বিভিন্ন জেলায় মহা সমারোহে দুর্গাপুজোর কার্নিভাল হল। পুরুলিয়া ১৩টি মাতৃ মূর্তি নিয়ে পুজো কমিটির সদস্য সদস্যরা অংশ নিয়েছেন এই কার্নিভালে।

সন্দীপ সমাদ্দার, পুরুলিয়া: বাংলার দুর্গাপুজো (Durga Puja 2022) ইউনেস্কোর (UNESCO) হেরিটেজ (Heritage) তকমা পাওয়ায়, এবার কলকাতার আদলে জেলায় জেলায় দুর্গাপুজোর (Durga Puja 2022) কার্নিভাল করার ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee)। শুক্রবার রাজ্যের বিভিন্ন জেলায় হল দুর্গাপুজোর কার্নিভাল (Carnival 2022)। ছৌ, ঝুমুর, সাঁওতালি নাচ, ধামসা মাদল, ঢাকিদের বোলে দুর্গাপুজোর কার্নিভাল শুরু হল পুরুলিয়ায়।

পুরুলিয়ায় দুর্গাপুজোর কার্নিভাল: উত্তর থেকে দক্ষিণ, মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো রাজ্যের বিভিন্ন জেলায় মহা সমারোহে দুর্গাপুজোর কার্নিভাল হল। পুরুলিয়ায় নজর কাড়া ১৩টি মাতৃ মূর্তি নিয়ে পুজো কমিটির সদস্য সদস্যরা অংশ নিয়েছেন এই কার্নিভালে। রাস্তার চারপাশে দাঁড়িয়ে স্থানীয়রা। আর এগিয়ে চলছে একের পর মাতৃ প্রতিমা। জেলায় প্রথম এই পুজো কার্নিভাল দেখতে উৎসাহী মানুষেরা ভিড় জমিয়েছিলেন শহরে। ভিক্টোরিয়া স্কুল ময়দান থেকে এই কার্নিভাল শুরু হয়ে প্রায় আড়াই কিলোমিটার অতিক্রম করে রথতলা মোড় পর্যন্ত শোভাযাত্রা হয়। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী ।

জেলায় জেলায় কার্নিভাল: এদিন ঝাড়গ্রামেও জেলার পুজো কার্নিভাল শুরু হয়। জেলার ১০টি পুজো কমিটি এই কার্নিভালে অংশগ্রহণ করে। ঝাড়গ্রাম শহরের গৌড়িয়া মঠ চত্বরে রাস্তার সামনে থেকে এই কার্নিভাল শুরু হয়ে  শহরের পাঁচ মাথার মোড়ে শেষ হয়। জেলার প্রশাসন কর্তাদের জন্যে পাঁচ মাথা মোড়ে তৈরি করা হয় মঞ্চ। তবে নিরঞ্জন এর নির্দিষ্ট কোনো জায়গা নেই। পুজা কতৃপক্ষ নিজেদের খুশি মত জায়গায় প্রতিমা নিরঞ্জন করেন। ইতিমধ্যে শুরু হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান। লোক সংস্কৃতিক দল ডোল, ধামসার তালে মাতিয়ে রেখেছেন ঝাড়গ্রাম পাঁচমাথার মোড়। ইতিমধ্যে ভিড় জমেছে সাধারণ মানুষের। বর্ধমানে কার্নিভালে এসে ঢাকের তালে কোমর দোলালেন চাঙ্কি পাণ্ডে। এদিন একইভাবে মালদাতেও কার্নিভাল হয়। ২৬টি পুজো কমিটি এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে। শিলিগুড়িতে আয়োজন করা হয় কার্নিভালের। 

কলকাতায় পুজো কার্নিভালের প্রস্তুতি: আগামী কাল রেড রোডে হবে দুর্গাপুজোর কার্নিভাল। অংশ নেবে প্রায় ১০০টি পুজো কমিটি। রেড রোড জুড়ে চলছে তারই শেষ মুহূর্তের প্রস্তুতি। মূল মঞ্চের উল্টোদিকে আমন্ত্রিত অতিথিদের বসার জায়গা করা হয়েছে। করোনা আবহে দু’বছর বন্ধ থাকার পর এবছর ফিরছে পুজো কার্নিভাল। কলকাতার দুর্গাপুজো ইউনেস্কোর স্বীকৃতি পাওয়ার পর এবারের পুজো কার্নিভাল বাড়তি গুরুত্ব পাচ্ছে।  

আরও পড়ুন: Dona Ganguly: দুর্বলতা কাটেনি, কার্নিভাল উপলক্ষ্যে ছাত্রছাত্রীদের চূড়ান্ত মহড়ায় হাজির ডোনা গঙ্গোপাধ্যায়

সেরা শিরোনাম

ED-র তলবে সকাল ১১টার আগেই CGO কমপ্লেক্সে ইন্দ্রনীল সেন
ED-র তলবে সকাল ১১টার আগেই CGO কমপ্লেক্সে ইন্দ্রনীল সেন
West Bengal News Update: ইডির তলব, সময়ের আগেই সিজিও কমপ্লেক্সে হাজির প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন
ইডির তলব, সময়ের আগেই সিজিও কমপ্লেক্সে হাজির প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন
Rail Line Collapse: গঙ্গার ভাঙনে ক্ষতিগ্রস্ত রেল লাইন, হাওড়া থেকে একাধিক ট্রেন বাতিল, ঘুরিয়ে দেওয়া হল অনেক রুটও!
গঙ্গার ভাঙনে ক্ষতিগ্রস্ত রেল লাইন, হাওড়া থেকে একাধিক ট্রেন বাতিল, ঘুরিয়ে দেওয়া হল অনেক রুটও!
Nandigram Congress : নন্দীগ্রামে আবার কংগ্রেস শিবিরে ধাক্কা, আবার পুলিশ পাকড়াও করল ২ নেতাকে
নন্দীগ্রামে আবার কংগ্রেস শিবিরে ধাক্কা, আবার পুলিশ পাকড়াও করল ২ নেতাকে

ভিডিও

BJP Government News : 'সবুজ সাথী' প্রকল্প শুভেন্দু অধিকারীর আমলে নাম বদলে হল 'সারথি' | ABP Ananda
SRFTI Clash: ABGP-র বিরুদ্ধে হামলার অভিযোগ ক্যাম্পাসের আবাসিক ছাত্রদের,
Bad Road Condition: কলকাতা থেকে জেলা, পুজোর আগে বিভিন্ন জায়গায় রাস্তার বেহাল দশার ছবি! Kolkata
ED on Indranil Sen: দুর্গাপুজোকে সামনে রেখে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ, ইন্দ্রনীলের বাড়িতে ED
Nandigram News: নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসিরানি রথের বিরুদ্ধে কংগ্রেসের মামলা খারিজ হাইকোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Drug Control News : প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
Bangkok Flood: ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
NIA Operation: পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
Tata Sons: শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
Winter: এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
Mecheda News: দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
Embed widget