এক্সপ্লোর

Durga Puja Immersion 2025: দমকা হাওয়া ও ভারী বৃষ্টি শুরু, প্রতিমা নিরঞ্জনের জন্য প্রশাসনের কড়া নজরদারি দক্ষিণ ২৪ পরগনায়

South 24 Parganas Durga Puja Immersion 2025 : সকাল থেকে আকাশ কালো মেঘে ঢাকা, প্রতিমা নিরঞ্জনের জন্য প্রশাসনের কড়া নজরদারি, পুলিশ ও সিভিল ডিফেন্স কর্মী মোতায়েন দক্ষিণ ২৪ পরগনায়

গৌতম মণ্ডল, দক্ষিণ ২৪ পরগনা: হাওয়া অফিসের পূর্বাভাস মেনে গতকাল রাত থেকে দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন প্রান্তে বৃষ্টি ও দমকা হাওয়া শুরু হয়েছে। রাতভর নাগাড়ে মাঝারি থেকে ভারী বৃষ্টি চলে। সকাল থেকে আকাশ কালো মেঘে ঢাকা। আবহাওয়া দফতর জানিয়েছে, আজ ও আগামীকাল ভারী বৃষ্টি অব্যাহত থাকতে পারে। এর ফলে সাধারণ মানুষের পাশাপাশি দুর্গাপুজোর আনন্দে খানিকটা ভাটা পড়েছে। তবে গতকাল রাতে প্রবল বৃষ্টি মাথায় নিয়েও বহু মানুষ মণ্ডপে ভিড় জমিয়েছিলেন।

আরও পড়ুন, আজ দশমীতে অতি গভীর নিম্নচাপের আশঙ্কা, সমুদ্রে ঝড়ের গতিবেগ ৭৫ কিমি প্রতি ঘন্টায় হতে পারে, অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা কলকাতা-সহ একাধিক জেলায় !

সমুদ্র উত্তাল থাকায় জেলেদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। অন্যদিকে, আজ বিজয়া দশমী উপলক্ষে বিকেল থেকে জেলার বিভিন্ন নদী ও জলাশয়ে প্রতিমা নিরঞ্জনের করা হবে। দুর্যোগে যাতে কোনোরকম বিপত্তি না ঘটে, তার জন্য প্রশাসনের পক্ষ থেকে কড়া নজরদারি চালানো হবে। পুলিশ এবং সিভিল ডিফেন্স কর্মীরা বিশেষভাবে মোতায়েন রয়েছেন। টানা বৃষ্টির কারণে পুজো মণ্ডপগুলি জলমগ্ন হয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। পরিস্থিতির উপর নজর রাখছে জেলা প্রশাসন।

মূলত, নিম্নচাপের প্রভাবে সমুদ্র উত্তাল থাকবে। সমুদ্রে ঝড়ের গতিবেগ ৭৫ কিলোমিটার প্রতি ঘন্টায় হতে পারে। মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা। শুক্রবার পর্যন্ত বাংলা ও উড়িষ্যার মৎস্যজীবীদের জন্য নিষেধাজ্ঞা। বাংলা ওড়িশার মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। আজ দশমীতে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ঝড় ও বৃষ্টির প্রবল সম্ভাবনা বেশি থাকবে দক্ষিণ ২৪ পরগনা পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরে। এই তিন জেলায় অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা।  কলকাতা ও হাওড়াতে ভারী বৃষ্টির কমলা সতর্কতা। উত্তর ২৪ পরগনা এবং হুগলি পূর্ব বর্ধমান ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া নদিয়াতে ভারী বৃষ্টির আশঙ্কা। অতি বৃষ্টির সঙ্গে ৫০ কিলোমিটার গতিবেগে ঝড়ো হাওয়া বইবে দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর উপকূল জেলাতে। দক্ষিণবঙ্গের উপকূল সংলগ্ন জেলা গুলিতেও ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস।

শুক্রবার একাদশীতে ভারী বৃষ্টিতে ভাসতে পারে দক্ষিণবঙ্গের পশ্চিম দিকের একাধিক জেলা। অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা পুরুলিয়া ও পশ্চিম বর্ধমান জেলাতে। ভারী বৃষ্টির আশঙ্কা দক্ষিণ ২৪ পরগনা বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পূর্ব বর্ধমান জেলাতে। পূর্ব-পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে  ঝড়ো হাওয়া ৫০ কিলোমিটার গতিবেগে বইতে পারে। বাকি উপকূল সংলগ্ন জেলাতে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস।দ্বাদশী শনিবারেও ভারী বৃষ্টি বীরভূম ও মুর্শিদাবাদ জেলা উত্তরবঙ্গ সংলগ্ন জেলা গুলিতে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা থাকবে বেশিরভাগ জেলার বেশ কিছু এলাকাতে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Annapurna Yojana: অন্নপূর্ণার ৩০০০ -এর সঙ্গে পাবেন এই দুই সরকারি প্রকল্পের টাকাও, কী জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণার ৩০০০ -এর সঙ্গে পাবেন এই দুই সরকারি প্রকল্পের টাকাও, কী জানালেন মুখ্যমন্ত্রী
Pakistani Terrorist Arrest: পাক-জঙ্গি সন্দেহে গ্রেফতার রানা রউফের এবার NIA জেরা, কী কী প্রশ্ন করতে পারে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ?
পাক-জঙ্গি সন্দেহে গ্রেফতার রানা রউফের এবার NIA জেরা, কী কী প্রশ্ন করতে পারে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ?
Weather Alert: ভারী দুর্যোগের জন্য সপ্তাহান্তে স্বাধীনতা দিবসে জারি হলুদ সতর্কতা, একাধিক জেলায় প্রবল বর্ষণ-ঝড়
ভারী দুর্যোগের জন্য সপ্তাহান্তে স্বাধীনতা দিবসে জারি হলুদ সতর্কতা, একাধিক জেলায় প্রবল বর্ষণ-ঝড়
Ayushman Bharat: 'আয়ুষ্মান ভারতে'র সুবিধা পাননি ? কোন স্বাস্থ্যবীমার সুবিধা পাবেন ? জানিয়ে দিলেন স্বাস্থ্যমন্ত্রী
'আয়ুষ্মান ভারতে'র সুবিধা পাননি ? কোন স্বাস্থ্যবীমার সুবিধা পাবেন ? জানিয়ে দিলেন স্বাস্থ্যমন্ত্রী

ভিডিও

Nirmal Ghosh News: গাড়ির সূত্র ধরে খোঁজ মিলল পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের
Ayushman Bharat News: রবিবার থেকেই রাজ্যে আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমারও কার্ড না থাকলে হাসপাতালেই পূরণ করা যাবে ফর্ম
Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget