এক্সপ্লোর

Mamata Banerjee: প্যান্ডেল উদ্বোধনেও মমতার মুখে বাঙালি অস্মিতা, শ্রীভূমির পুজোয় গিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী?

Durga Puja: 'যেদিন আমরা ঐক্যবদ্ধ থাকব না, দেশটা টুকরো টুকরো হয়ে যাবে। সেটা আমরা চাই না। আমরা চাই আমাদের দেশ ভাল থাকুক, ঐক্যবদ্ধ থাকুক, একসাথে থাকুক, সুন্দর থাকুক।' 

কলকাতা : কাল মহালয়া। তার আগে কলকাতার আজ শনিবার কলকাতার তিনটি বিখ্যাত পূজা মণ্ডপে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হাতিবাগান সর্বজনীন, টালা প্রত্যয় এবং শ্রীভূমির পুজো প্যান্ডেলে গিয়েছেন তিনি। আর শ্রীভূমির পুজো মণ্ডপে গিয়ে ফের ভিনরাজ্যে বাঙালি হেনস্থার অভিযোগে সরব মুখ্যমন্ত্রী। তাঁর গলায় শোনা গেল বাঙালি অস্মিতার কথা। এদিন মুখ্যমন্ত্রী বলেছেন, 'বাংলায় কথা বললেই অত্যাচার করতে হবে? সবারই নিজের মাতৃভাষা আছে, সব ভাষাকে সম্মান করুন। আমাদের এখানেও বাইরের পরিযায়ী শ্রমিকরা কাজ করেন। প্রত্যেক মানুষের নিজস্ব মতামতা আছে। সবাই ঐক্যবদ্ধ না থাকলে দেশ ভাগ হয়ে যাবে।' এই প্রথম নয়। এর আগেও একাধিকার বাঙালি অস্মিতা এবং ভিনরাজ্যে বাংলা ভাষায় কথা বলা হলে তাঁদের উপর অত্যাচার প্রসঙ্গে বারংবার সরব হয়েছেন মুখ্যমন্ত্রী। 

মুখ্যমন্ত্রী বলেন, 'আমি এটুকু নিশ্চয় চাই, আমি যেমন আমার মাতৃভাষাকে সম্মান করব, অন্যরাও তাঁদের মাতৃভাষাকে সম্মান করুন, ভালবাসুন, কোনও আপত্তি নেই। কিন্তু বাংলা ভাষায় কথা বললে তাঁর উপর অত্যাচার করতে হবে, এই বিষয়ে আমি একমত নই। এখানকার লোক ২২ লক্ষ বাইরে কাজ করেন কারণ তাঁদের নিয়ে যাওয়া হয়, তাঁরা ট্যালেন্টেড, স্কিলড। এখানেও, অন্য জায়গায় দেড় কোটি মানুষ বাংলায় কাজ করেন। তাঁরাও দক্ষ, প্রতিভাবান, নাহলে কীভাবে কাজ করছেন। প্রত্যেক মানুষেরই নিজস্বতা আছে। গান্ধীজি, নেতাজি, রবীন্দ্রনাথ ঠাকুর, আম্বেদকর, নজরুল, লাল-বাল-পাল, বালাসাহেব, রামকৃষ্ণ, স্বামী বিবেকাকনন্দ, পটেল সাহেব, আমাদের দেশ আমাদের এটাই শিখিয়েছে যে, আমাদের একসঙ্গে বাঁচতে হবে। যেদিন আমরা ঐক্যবদ্ধ থাকব না, দেশটা টুকরো টুকরো হয়ে যাবে। সেটা আমরা চাই না। আমরা চাই আমাদের দেশ ভাল থাকুক, ঐক্যবদ্ধ থাকুক, একসাথে থাকুক, সুন্দর থাকুক।' 

[yt]

এদিন শহরের বিভিন্ন পুজো মণ্ডপে গিয়ে মুখ্যমন্ত্রী এও বলেছেন যে, সময় পান না বলে এবার মহালয়ার আগে পুজো মণ্ডপ উদ্বোধন করলেন। অন্যান্যবার মহালয়ার দিন থেকে বা তার পর থেকে মাতৃমূর্তি অর্থাৎ পুজো উদ্বোধন করেন। অতীতে অনেক পুজো মণ্ডপে দেবীর চক্ষুদান করতেও দেখা গিয়েছে মুখ্যমন্ত্রীকে। এদিন শ্রীভূমির পুজোয় গিয়ে পুজোর গান নিয়েও অনেক কথাই বলেছেন তিনি। ভেসেছেন নস্ট্যালজিয়ায়। জানিয়েছেন, ২০১০-১১ সাল থেকে পুজোর থিম সং তৈরি করে দিয়েছেন বিভিন্ন পুজো ক্লাবকে। এবারও প্রায় ১৭টা গান বেরোবে বলে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে থাকতে চলেছে নচিকেতা চক্রবর্তীর গান। থাকবে রাঘব চট্টপাধ্যায়ের গানও। 

সেরা শিরোনাম

CPM Book Stall : সিপিএমকেও স্টল বানানোর অনুমতি দিন, পুজোয় বুকস্টল বিতর্কে কী নির্দেশ আদালতের
সিপিএমকেও স্টল বানানোর অনুমতি দিন, পুজোয় বুকস্টল বিতর্কে কী নির্দেশ আদালতের
News Live Updates: যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
West Midnapore: সেপটিক ট্যাঙ্কে নেমে বিষাক্ত গ্যাসের শিকার, পশ্চিম মেদিনীপুরে মৃত্যু ৪ জনের
সেপটিক ট্যাঙ্কে নেমে বিষাক্ত গ্যাসের শিকার, পশ্চিম মেদিনীপুরে মৃত্যু ৪ জনের
Sabina Yasmin: গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের রাজ্য মহিলা সভাপতি পদ থেকে ইস্তফা দিলেন সাবিনা ইয়াসমিন
গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের রাজ্য মহিলা সভাপতি পদ থেকে ইস্তফা দিলেন সাবিনা ইয়াসমিন

ভিডিও

Santoshpur Lake Pally | সন্তোষপুর লেক পল্লির থিম 'তাণ্ডব' | Durga Puja 2026 | ABP ANANDA
Kolkata Arms Recovery: দুর্গাপুজোর কলকাতায় বেআইনি অস্ত্র তৈরির কারখানার হদিশ | ABP Ananda
Sabina Yasmin: গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের রাজ্য মহিলা সভাপতি পদ থেকে ইস্তফা দিলেন সাবিনা ইয়াসমিন
Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget