এক্সপ্লোর

Durga Puja: 'প্রশাসনিক চাপে' বন্ধ হয়ে গেল 'অপারেশন সিঁদুরে'র থিম! 'বিজেপি পরিচালিত পুজো', চাঞ্চল্যকর দাবিতে তুমুল বিতর্ক

Durga Puja Theme: ক্লাব কর্তৃপক্ষের তরফে বলা হয়, 'আমাদের ভাবনাচিন্তা ছিল অপারেশন সিঁদুর। প্রশাসনিক চাপের জন্য পিছিয়ে যেতে হয়েছে'।

কলকাতা: দক্ষিণ ২৪ পরগনার সাগরের চকফুলডুবি সর্বজনীন দুর্গোৎসব কমিটির ঘটনা নিয়ে এবার বিতর্ক। অভিযোগ উঠেছে, 'অপারেশন সিঁদুরে'র থিম বন্ধের জন্য প্রশাসনের তরফে চাপ দেওয়া হয়। স্থানীয়দের অভিযোগ, 'অপারেশন সিঁদুর' থিম করার বিধায়কের রোষানলে পড়েন প্রধান।

এরপরেই থিম বন্ধের সিদ্ধান্ত নেয় চকফুলডুবি সর্বজনীন দুর্গোৎসব কমিটি। এদিকে এই ঘটনার প্রতিবাদে সরকারি অনুদান ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পুজো উদ্যোক্তারা। অন্যদিকে, এই পুজো কমিটি বিজেপি পরিচালিত, পাল্টা দাবি তৃণমূল বিধায়কের। যা নিয়ে বিতর্কের তৈরি হয়েছে। 

ক্লাব কর্তৃপক্ষের তরফে বলা হয়, 'আমাদের ভাবনাচিন্তা ছিল অপারেশন সিঁদুর। প্রশাসনিক চাপের জন্য পিছিয়ে যেতে হয়েছে, আমরা বন্ধ করে দিয়েছি। থিমের জন্য চাপ, এই থিম করা যাবে না। সাগরের স্থানীয় প্রশাসন। সরসারি অনুদান ফিরিয়ে দেব'। 

অন্যদিকে, ‘অপারেশন সিঁদুর’কেই এবার পুজোর থিম বানিয়েছে সন্তোষ মিত্র স্কোয়ার (যা লেবুতলা পার্কের পুজো নামেও পরিচিত।)। রাম মন্দিরের থিমে তাঁদের মণ্ডপ নজর কেড়েছিল রাজ্যবাসীর। পুজো কমিটির কর্মকর্তারা জানিয়েছেন, এ বারের থিমের মাধ্যমে ভারতীয় নারীশক্তি ও সেনাবাহিনীর অসামান্য সাহস এবং বীরত্বকে তুলে ধরা হবে। এই থিমে একদিকে যেমন দেশের সুরক্ষায় সেনাবাহিনীর ভূমিকা ফুটিয়ে তোলা হবে, তেমনই হিন্দু বিবাহিত নারীদের কাছে সিঁদুরের মাহাত্ম্য এবং শাঁখা-পলার গুরুত্বও তুলে ধরা হবে।

তবে এই পুজো নিয়ে চারবার নোটিসের পর বুধবার বিজেপি কাউন্সিলর সজল ঘোষের পুজো বলে পরিচিত সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো-প্রস্তুতি খতিয়ে দেখে পুলিশ। এর আগে ১৪ মে থেকে ৯ সেপ্টেম্বরের মধ্যে সন্তোষ মিত্র স্কোয়ার সর্বজনীন দুর্গোৎসব সমিতিকে চারটি নোটিস পাঠায় মুচিপাড়া থানা। সেখানে মণ্ডপে ঢোকা ও বেরনোর পর্যাপ্ত জায়গা রাখা, প্রশিক্ষিত ভলান্টিয়ার মোতায়েন, বেরনোর গেটের কাছে হকার বসানো থেকে লাইট অ্যান্ড সাউন্ড শো, বিজ্ঞাপনের গেট, জয় রাইডে নিষেধাজ্ঞার কথা বলা হয়।                                          

সন্তোষ মিত্র স্কোয়ার সর্বজনীন দুর্গোৎসব সমিতির উদ্যোক্তা ও বিজেপি কাউন্সিলর সজল ঘোষ বলেন, 'সৎ ছেলের মতো ব্যবহার। সব পুজোর সঙ্গে একরকম আমাদের সাথে আরেক। বাইরের লোক এসে সিকিওরিটি দেখবে বলছে। ওরা পারবে? কলকাতা পুলিশ সাইলেন্ট হয়ে গেলে দেখবেন দারুণ পুজো হয়েছে।'                 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : আগামীকাল বারুইপুরে নতুন পুলিশ ফাঁড়ির উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী
আগামীকাল বারুইপুরে নতুন পুলিশ ফাঁড়ির উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী
TMC Leader To Samik Bhattacharjee: শমীক ভট্টাচার্যের পা ধরে কান্না তৃণমূল নেতার, 'ডিম থেকে বাঁচান' কাতর আর্জি
শমীক ভট্টাচার্যের পা ধরে কান্না তৃণমূল নেতার, 'ডিম থেকে বাঁচান' কাতর আর্জি
New Barrackpore News : ফূর্তির আখড়া আরও একটি কলেজের ইউনিয়ন রুমে, মিলল আপত্তিকর জিনিস
ফূর্তির আখড়া আরও একটি কলেজের ইউনিয়ন রুমে, মিলল আপত্তিকর জিনিস
Accident News: নিয়ন্ত্রণ হারিয়ে এক ব্যক্তিতে ধাক্কা সরকারি বাসের, শিলিগুড়িতে মর্মান্তিক মৃত্যু পথচারীর, পলাতক চালক-কন্ডাক্টর
নিয়ন্ত্রণ হারিয়ে এক ব্যক্তিতে ধাক্কা সরকারি বাসের, শিলিগুড়িতে মর্মান্তিক মৃত্যু পথচারীর, পলাতক চালক-কন্ডাক্টর

ভিডিও

Sushmita Dev: 'রাজনীতিতে জিরো নলেজ থাকলে খুব ক্ষতিকর', BJP-তে যোগ দিয়ে কাকে আক্রমণ সুস্মিতার?
TMC News: তৃণমূল কংগ্রেসের সব মিলিয়ে ১২টি অ্যাকাউন্ট ফ্রিজ করল বিধাননগর সাইবার পুলিশ |ABP Ananda
TMC News: 'ডিম থেকে বাঁচতে' বিজেপি রাজ্য সভাপতি Samik Bhattacharya-র পা জড়িয়ে কান্না TMC নেতার
Baruipur Case: বারুইপুরে প্রভাস মণ্ডলকে এনকাউন্টারের জায়গায় ফরেন্সিক আধিকারিকরা | ABP Ananda
Abhishek Banerjee : কণ্ঠস্বরের নমুনা দিতেই হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, নির্দেশ বিচারপতি সৌগত ভট্টাচার্যর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Asha-Anganwadi Worker: মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
Prosenjit Chatterjee: '..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
'..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
ENG vs IND: শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Recruitment Scam: প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
FIFA World Cup 2026: কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
Monohora GI Tag: ২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
Embed widget