এক্সপ্লোর

Chetla Agrani চেতলা অগ্রণীর পুজো মণ্ডপে আগুন, দর্শকদের জন্য বন্ধ প্রবেশ

Chetla Agrani Puja Pandel: এই ঘটনার পর দর্শকদের জন্য বন্ধ করা হল চেতলা অগ্রণীর পুজো। লাগানো হল পুলিশ ব্যারিকেড। 

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • দক্ষিণ কলকাতার চেতলা অগ্রণী মণ্ডপে অগ্নিকাণ্ড, বন্ধ করা হল পুজো।
  • সুরক্ষার কারণে আজ দর্শকদের জন্য মণ্ডপ বন্ধ রাখা হয়েছে।
  • প্রযুক্তিগত ত্রুটির কারণে আগুন লেগেছে, সূত্রের খবর।

অর্ণব মুখোপাধ্যায়, কলকাতা: আজ তৃতীয়া। মণ্ডপে মণ্ডপে ভিড় জমতে। বৃষ্টির ভ্রকুটি উপেক্ষা করেই দুর্গাদর্শনে সকলে। এরই মধ্যে আজ চেতলা অগ্রণীর পুজো মণ্ডপে আগুন লাগে খবর এমনটাই। এই ঘটনার পর দর্শকদের জন্য বন্ধ করা হল চেতলা অগ্রণীর পুজো। লাগানো হল পুলিশ ব্যারিকেড। 

জানা গিয়েছে, আজ দুপুর বেলা দক্ষিণ কলকাতার এই জনপ্রিয় মণ্ডপে অগ্নিকাণ্ডটি ঘটেছে। দুপুর আড়াইটে নাগাদ এই ঘটনাটি ঘটেছে বলে খবর। স্থানীয় সূত্রে খবর, মণ্ডপের উপরের অংশে আগুন লাগে। সেই সময় প্যান্ডেলে আগুন নেভানোর যন্ত্র দিয়েই আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এরপর দমকলের ২টি ইঞ্জিনও ঘটনাস্থলে চলে আসে। 

দমকল এলেও তার আগেই আগুন নিয়ন্ত্রণে চলে আসে। তবে আজকের দিনের সুরক্ষার কথা মাথায় রেখে পুজো কর্মকর্তারা পুজো মণ্ডপটি বন্ধ রেখেছেন। বলা হয়েছে যে, 'এক অভূতপূর্ব দুর্ঘটনার জন্য মণ্ডপটি ২৫ সেপ্টেম্বর বন্ধ রাখা হচ্ছে। ভক্ত এবং দর্শনার্থীদের জন্য এটি কবে খুলে দেওয়া হবে খুব তাড়াতাড়ি জানিয়ে দেওয়া হবে। এই অসুবিধার জন্য সকলের কাছে দুঃখিত। তবে সুরক্ষার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।'                          

তবে এই ঘটনায় বড় কোনও ক্ষতি হয়নি। ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে, কিছু টেকনিকাল ফল্টের জন্যই এই ঘটনা ঘটে থাকতে পারে। এছাড়া বৃষ্টির জন্য কাজ বন্ধ রাখতে হয়েছিল। বাকি কাজ সুরক্ষা নিয়ে করার জন্য আজকের জন্য এই প্যান্ডেল বন্ধ রাখা হচ্ছে। 

এই মণ্ডপের বাইরে একটি ফ্লেক্সও লাগিয়ে দেওয়া হয়েছে। সেখানে যদিও নির্দিষ্ট কোনও কারণ দর্শানো হয়নি। তবে এই অনাকাঙ্খিত ঘটনার জন্য দুঃখপ্রকাশ করা হয়েছে।                                   

এদিকে আজ তৃতীয়াতে আনোয়ার শাহ রোডের একটি হোটেলেও আগুন লাগে। যা উস্কে দিয়েছে সম্প্রতি বড়বাজারের একটি হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনাকে। ঘটনাস্থলে যায় দমকলের ৩টি ইঞ্জিন। যদিও আগুন লাগার কারণ ঘিরে ধোঁয়াশা রয়েছে। দুপুর ১ নাগাদ হোটেলে আগুন লেগেছে বলে জানা যায়। হোটেলের ছাদের অংশে আগুন লাগে , জানা গিয়েছে এমনটাই। হোটেলের নীচে ছিল আবাসিকদের ফ্ল্যাট। কোনওমতে ফ্ল্যাট থেকে আবাসিকদের নামিয়ে আনা হয়েছে।                     

সেরা শিরোনাম

CPM Book Stall Vandalized: রাজ্যের দিকে দিকে বামেদের বুক স্টলে হামলার অভিযোগ, কড়া প্রতিক্রিয়া এবার সেলিমের,
রাজ্যের দিকে দিকে বামেদের বুক স্টলে হামলার অভিযোগ, কড়া প্রতিক্রিয়া এবার সেলিমের, "..কোনও শাসক আটকাতে পারে না"
Durga Puja 2026: সাড়ম্বরে সেজেছে নিউটাউন সনাতনী দুর্গাপুজো, চেয়ারম্যান খোদ মুখ্যমন্ত্রীর উপদেষ্টা, কী বললেন বিশেষ সাক্ষাৎকারে ?
সাড়ম্বরে সেজেছে নিউটাউন সনাতনী দুর্গাপুজো, চেয়ারম্যান খোদ মুখ্যমন্ত্রীর উপদেষ্টা, কী বললেন বিশেষ সাক্ষাৎকারে ?
Live News Update: 'লেহরা দো তিরঙ্গা' কর্মসূচির আগেই আটক অভিজিৎ দীপকে, 'প্রতিরোধমূলক আটক', দাবি পুলিশের
'লেহরা দো তিরঙ্গা' কর্মসূচির আগেই আটক অভিজিৎ দীপকে, 'প্রতিরোধমূলক আটক', দাবি পুলিশের
Sandip Ghosh: RG Kar দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে জামিন পেলেন সন্দীপ ঘোষ, CBI-এর হাতে গ্রেফতার হয়েছিলেন এই প্রাক্তন অধ্যক্ষ
RG Kar দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে জামিন পেলেন সন্দীপ ঘোষ, CBI-এর হাতে গ্রেফতার হয়েছিলেন এই প্রাক্তন অধ্যক্ষ

ভিডিও

Durga Puja 2026 : হাওড়ার দেউলটিতে চ্যাটার্জী বাড়ির দুর্গাপুজো অত্যন্ত প্রাচীন এবং ঐতিহ্যবাহী | ABP
Durga Puja 2026 | ১১ তম বর্ষে পদার্পণ, আন্তরিকতায় সেরা আরবানার দুর্গাপুজো | #abpananda
Durga Puja 2026 : এবিপি আনন্দের ‘নগরভাবনায় সেরা’ পুরস্কার পেল হাতিবাগান সর্বজনীন | ABP Ananda
Durga Puja 2026 | পুনর্নির্মানে সেরার শিরোপা জিতে নিল সিঁথি বন্ধুদল স্পোর্টিং ক্লাব | #abpananda
Durga Puja 2026 : মহাষষ্ঠীতে ত্রিধারা সম্মিলনীর প্যান্ডেলে জনজোয়ার | ABP Ananda | Tridhara Sammilani

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget