এক্সপ্লোর

Durgapuja 2023: EZCC-র খুঁটিপুজোয় এলেন না সুকান্ত, BJP কর্মীরা নিজেরাই সারলেন অর্পণ

BJP EZCC Durgapuja: EZCC-র ঐক্যতান প্রাঙ্গণে পুজোর আয়োজন করেছে বিজেপি কর্মীদের একাংশ। কী বলছে শীর্ষ নের্তৃত্ব ?

শিবাশিস মৌলিক, কলকাতা: এবার ভারতীয় সংস্কৃতি মঞ্চ নামে একটি অরাজনৈতিক মঞ্চ গঠন করে  EZCC-র ঐক্যতান প্রাঙ্গণে পুজোর আয়োজন করেছে বিজেপি কর্মীদের একাংশ। সেখানে এদিন খুঁটিপুজোয় বিজেপির রাজ্য সভাপতির আসার কথা থাকলেও আসেননি তিনি। যদিও সেখানে সংকল্প করা হল বঙ্গে বিজেপির নামে। 

বাংলার দুর্গাপুজোতে রাজনীতির রঙ

দুর্গাপুজোর আর ৩ সপ্তাহও নেই। কয়েক বছরে বাংলার দুর্গাপুজোতে রাজনীতির রঙ লেগেছ। গত ৩ বছর EZCC-তে ধুমধাম করে দুর্গাপুজো করেছে বঙ্গ বিজেপি। কিন্তু গতবারের পুজোর বঙ্গ বিজেপির তরফে জানানো হয়, এত টাকা খরচ করে পুজোর পক্ষপাতী নয় তারা। ফলে এবছর আর EZCC-তে পুজো করছে না বঙ্গ বিজেপি। কিন্তু,দলের কর্মীদের একাংশ পুজো করতে নাছোড়বান্দা। এবার তাঁরা ভারতীয় সংস্কৃতি মঞ্চ নামে একটি অরাজনৈতিক মঞ্চ গঠন করে  EZCC-র ঐক্যতান প্রাঙ্গণে পুজোর আয়োজন করেছে।

EZCC-র খুঁটিপুজোয় এলেন না সুকান্ত

রাজ্য বিজেপির যুব মোর্চা সম্পাদক পঙ্কজ ঝা বলেছেন, এর সঙ্গে বিজেপির যোগ নেই। আমার বিজেপি কর্মীরা করছি। বুধবার খুঁটিপুজোর আয়োজন করেন তাঁরা। সেখানে আসার কথা ছিল বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। দলের নেতার অপেক্ষাতেও ছিলেন কর্মীরা। কিন্তু সেগুড়ে বালি, খুঁটিপুজো অনুষ্ঠানে এলেনই না সুকান্ত মজুমদার। 

নিজেরাই খুঁটিপুজো সারলেন বিজেপি কর্মীরা

কিছুক্ষণ অপেক্ষার পর বাধ্য হয়ে নিজেরাই খুঁটিপুজো সারলেন বিজেপি কর্মীরা। সংকল্প অবশ্য করা হল বঙ্গে বিজেপির নামেই! রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেছেন,বঙ্গ বিজেপি কোনও পুজো করছে বলে জানা নেই। বিজেপি কর্মারা তো পুজো করবে।  তবে বিজেপি সূত্রে খবর, বাঙালি আবেগকে ছুঁতে উত্তরবঙ্গে থেকে দক্ষিণবঙ্গ, একাধিক পুজোর উদ্বোধন ও অন্যান্য অনুষ্ঠানে থাকবেন মোদি সরকারের এক ঝাঁক মন্ত্রী ও শীর্ষ নেতারা। 

আরও পড়ুন, থ্যালাসেমিয়া রুখতে সচেতনতা বার্তা নিয়ে নবরূপে দুর্গা নদিয়ায়

গতবছর বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তো স্পষ্টাস্পষ্টি বলেছিলেন, ‘ আগামী বছর থেকে বিজেপি আর পুজো করবে না। ’ তিনি আরও জানান, প্রতি বছর পুজো করতে  ১৫ থেকে ১৬ লক্ষ টাকা খরচ হয়ে যায়। এই বিশাল  খরচ জোগাড় করা খুব মুশকিল। তবে বিজেপির কর্মীদের অনেকেরই  ইচ্ছে সামনের বছরও পুজো হোক। কারণ ইজেডসিসি-তে এবারও ধূমধামের কমতি ছিল না। বিসর্জনের দিনও অগ্নিমিত্রা পাল সহ বিজেপির কর্মীরা ঢাক বাজিয়ে সিঁদুর খেলে বিজয়া উদযাপন করেন। 

 

সেরা শিরোনাম

CPM News: বুদ্ধদেব ভট্টাচার্য সৎ, সিপিএম খারাপ…শুভেন্দুর মুখে সেই ভাল-খারাপের তত্ত্ব, কৌশলের রাজনীতি?
বুদ্ধদেব ভট্টাচার্য সৎ, সিপিএম খারাপ…শুভেন্দুর মুখে সেই ভাল-খারাপের তত্ত্ব, কৌশলের রাজনীতি?
Howrah Station: হাওড়া স্টেশনে যাত্রীদের ভিড় সামলাতে বড় সিদ্ধান্ত রেলের, টানা ৩ দিন নিয়ন্ত্রিত থাকবে গাড়ি চলাচল
হাওড়া স্টেশনে যাত্রীদের ভিড় সামলাতে বড় সিদ্ধান্ত রেলের, টানা ৩ দিন নিয়ন্ত্রিত থাকবে গাড়ি চলাচল
Suvendu Adhikari: 'এরা কপালে টিকা লাগায় না, গলায় কারও তুলসি নেই', সনাতন ধর্মের প্রসঙ্গ তুলে ফের বামেদের কটাক্ষ মুখ্যমন্ত্রীর
'এরা কপালে টিকা লাগায় না, গলায় কারও তুলসি নেই', সনাতন ধর্মের প্রসঙ্গ তুলে ফের বামেদের কটাক্ষ মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari: প্রাক্তন মুখ্যমন্ত্রীর ভাইয়ের পুজোয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
প্রাক্তন মুখ্যমন্ত্রীর ভাইয়ের পুজোয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ভিডিও

Chok Bhanga 6ta: মুখ্যমন্ত্রীর কথায় তিনি বড় গুন্ডা, জমি মাফিয়া।পালানোর ছক ছিল Pareshram Das-র?
Weather News:দক্ষিণ পূর্ব বাংলাদেশে ঘূর্ণাবর্ত, বুধবারও কলকাতায় বৃষ্টি? আবহাওয়ার বড় আপডেট
Bangladesh News: দেশে ফিরতে চান শেখ হাসিনা, ফের উত্তপ্ত ঢাকা, পরপর বিস্ফোরণ!
Suvendu Adhikari |
Weather News | আজ ও কাল কলকাতা-সহ দক্ষিণবঙ্গে হাল্কা বৃষ্টির সম্ভাবনা | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget