এক্সপ্লোর

Durgapur Hospital: হাসপাতালের CCU-এর ভিতরে ঘুরছে সাপ! চরম আতঙ্কে রোগীরা!

Snake in Hospital: একেবারে খোদ দুর্গাপুর মহকুমা হাসপাতালের সিসিইউ-র ভেতর ঢুকলো সাপ। হাসপাতালের নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন।

মনোজ বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর: সাপে কাটলে সকলে ছুটে যায় হাসপাতালে। প্রাণ বাঁচাতে শেষ ভরসাস্থল। সেই হাসপাতালেই কিনা ঘুরে বেড়াচ্ছে সাপ। তাও যে সে জায়গায় নয়, একেবারে হাসপাতালের ক্রিটিকাল কেয়ার ইউনিটের মধ্যে। 

ক্রিটিকাল কেয়ার ইউনিটে যে রোগীদের থাকতে হয় তাঁদের মধ্যে কারও অবস্থা আশঙ্কাজনক থাকে, কেউ লড়াই করেন জীবন মৃত্যুর সঙ্গে। এহেন পরিস্থিতিতে সেই রুমে সাপের প্রবেশ নিয়ে রীতিমতো তুলকালাম পরিস্থিতি দুর্গাপুরের এই হাসপাতালে।                                                      

একেবারে খোদ দুর্গাপুর মহকুমা হাসপাতালের সিসিইউ-র ভেতর ঢুকলো সাপ। হাসপাতালের নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন। বিতর্কের মুখে দুর্গাপুর মহকুমা হাসপাতাল। হাসপাতালের একটি সূত্রে জানা গেছে, রবিবার বেলা ১১টা ৩০ নাগাদ একটি সাপ ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের ভেতর ঢুকে যায়। সেই বিভাগে চিকিৎসাধীন ছিল অনেক রোগীও। এই সাপকে ঘিরে চিকিৎসক নার্স ও রোগীদের মধ্যে আলোড়ন পড়ে যায়। 

যদিও বিষধর না কি নির্বিষ সে নিয়েও উঠছে প্রশ্ন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সর্পপ্রেমী দেবাশীষ মজুমদার ও নিউ টাউনশিপ থানার পুলিশ। সাপটিকে কোনরকমে ওই বিভাগের চিকিৎসকদের রুমের সামনে থেকে উদ্ধার করে। 

আরও পড়ুন, কলকাতা মেডিক্যালে রাতে দ্রোহের গ্যালারিতে দুষ্কৃতীদের তাণ্ডব, ভাঙল অভয়া মূর্তি!

কয়েক মাস আগে দুর্গাপুর মহকুমা হাসপাতালের জরুরী বিভাগের সামনে বিষধর চন্দ্রবোড়া সাপকে অবাধে ঘোরাফেরা করতে দেখা গিয়েছিল। যাকে ঘিরে চরম আতঙ্ক ছড়িয়েছিল। সেই সাপটিকে বাইকের চাকায় এবং স্ট্যান্ডেও উঠতে দেখা গেছিল। দুর্গাপুর মহকুমা হাসপাতালের পিছন দিক এবং জরুরী বিভাগের আশপাশে আগাছায় ভর্তি। সেখান থেকেই এই বিষধর সাপেদের আনাগোনা বাড়ে হাসপাতাল চত্বরে। 

হাসপাতালে আসা শ'য়ে শ'য়ে রোগীর পরিবার এখন প্রশ্ন তুলছেন এইভাবে সাপেদের অবাধ বিচরণ হলে তাদের আর রোগীদের নিরাপত্তা দেবে কে! প্রথমে সিসিইউ এর সাপ ঢোকার বিষয়টি অস্বীকার করলেও পরে মহকুমা হাসপাতালের সুপার ডাক্তার ধীমান মন্ডল বলেন বাড়তি নজরদারি চালানো হবে গোটা হাসপাতাল জুড়ে।

 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

 

সেরা শিরোনাম

Voter List: ভোটার লিস্টে নাম বাদ গিয়েছে ? রাজ্যজুড়ে বিশেষ শিবিরের আয়োজন, বড় বার্তা CEO দফতরের
ভোটার লিস্টে নাম বাদ গিয়েছে ? রাজ্যজুড়ে বিশেষ শিবিরের আয়োজন, বড় বার্তা CEO দফতরের
News Live Update : গণতন্ত্র রক্ষায় ফের রাস্তায় রাহুল গান্ধী, প্রিয়ঙ্কা গান্ধী, আইসা-র সভাপতি নেহা বোরা
গণতন্ত্র রক্ষায় ফের রাস্তায় রাহুল গান্ধী, প্রিয়ঙ্কা গান্ধী, আইসা-র সভাপতি নেহা বোরা
West Bengal News Live : অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ঢুকল পুলিশ
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ঢুকল পুলিশ
Durga Puja 2026: ভাসানের পরে জল থেকে তুলে আনা হয় কাঠামো, ৪০০ বছর ধরে চলে আসছে এই দুর্গাপুজো
ভাসানের পরে জল থেকে তুলে আনা হয় কাঠামো, ৪০০ বছর ধরে চলে আসছে এই দুর্গাপুজো

ভিডিও

BJP Protest: খড়গপুর পুরসভার গেটে BJP-র পক্ষ থেকে বিক্ষোভ , গেটে তালা লাগিয়ে বিক্ষোভ
Mahua Maitra | SFI নেত্রী ঐশী ঘোষকে আটক করে বাসে তুলছে পুলিশ, ভিডিও পোস্ট মহুয়া মৈত্রের
Sagar News | স্থানীয়দের রোষের মুখে তৃণমূল নেতা | ABP Ananda LIVE
Kharagpur Municipality | খড়গপুর পুরসভার গেটে তালা লাগিয়ে বিক্ষোভ | ABP Ananda LIVE
Suvendu Adhikari |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget