এক্সপ্লোর

Abhaya Statue: কলকাতা মেডিক্যালে রাতে দ্রোহের গ্যালারিতে দুষ্কৃতীদের তাণ্ডব, ভাঙল অভয়া মূর্তি!

Abhaya Statue Vandalised: রাতে দ্রোহের গ্যালারিতে দুষ্কৃতীদের তাণ্ডব, অভিযোগ আন্দোলনকারীদের।

কলকাতা: আর জি কর-কাণ্ডে বিচারের দাবিতে এবার দ্রোহের গ্যালারি। বিভিন্ন মেডিক্যাল কলেজে আন্দোলন-প্রতিবাদের বিভিন্ন ছবি প্রদর্শনীর আয়োজন করেছিল জুনিয়র ডক্টর্স ফ্রন্ট। বিচারের দাবিতে আন্দোলন চলবে, জানিয়েছিলেন আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা। এবার সেখানেই তাণ্ডবের অভিযোগ উঠল। কলকাতা মেডিক্যালে দ্রোহের গ্যালারিতে ভাঙল অভয়া মূর্তি। রাতে দ্রোহের গ্যালারিতে দুষ্কৃতীদের তাণ্ডব, অভিযোগ আন্দোলনকারীদের। গতকাল কলকাতা মেডিক্যালে দ্রোহের গ্যালারিতে অভয়ার প্রতীকী মূর্তি বসানো হয়। 

আর জি কর মেডিক্যাল কলেজে তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুনের পর ৩ মাস পেরিয়ে গেছে। অনশন আন্দোলন থেকে প্রতীকী শিরদাঁড়া হাতে লালবাজার অভিযান বা স্বাস্থ্য ভবন অভিযান। গত ৯০ দিনে আন্দোলনের অন্য ভাষা দেখেছে বাংলা। সুপ্রিম কোর্টে চলছে মামলার শুনানি। শিয়ালদা আদালতে ধৃত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়ের বিরুদ্ধে চার্জ গঠন হয়েছে। কিন্তু, আর জি কর-কাণ্ডে এখনও অধরা বিচার।

শনিবার ফের নিহত চিকিৎসকের বাড়িতে যান CBI অফিসাররা। কথা বলেন নিহত চিকিৎসকের বাবা-মায়ের সঙ্গে। তবে বিচার এখনও অধরা। আন্দোলনের সমস্ত খণ্ডচিত্র একত্র করে এবার আর জি কর-কাণ্ডে বিচারের দাবিতে সরব হয়েছেন জুনিয়র ডক্টর্স ফ্রন্ট। যার পোশাকি নাম দেওয়া হয়েছে দ্রোহের গ্যালারি। নিহত চিকিৎসকের হাসপাতাল আর জি কর-মেডিক্যালে কলেজে আন্দোলনের বিভিন্ন ছবি থেকে হাতে আঁকা ছবির মাধ্যমে বিচারের দাবিতে সরব হলেন জুনিয়র ডাক্তাররা। কলকাতা মেডিক্যাল কলেজের ইমার্জেন্সির পাশে তুলে ধরা হয়েছে আন্দোলনের ছবি থেকে সংবাদ প্রতিবেদন সমস্ত কিছুই।                                                                                

উল্লেখ্য, বেশ কিছুদিন আগে শ্যামবাজারে আর জি কর মেডিক্যালের নিহত চিকিৎসকের মূর্তি উধাও হয়ে যায়। শ্যামবাজার মেট্রো স্টেশনের ১ নম্বর গেটের কাছে SFI-DYFI-এর ধর্নামঞ্চ হয়েছিল। সেখানেই বসানো হয়েছিল নিহত চিকিৎসকের প্রতীকী মুখাবয়ব। শ্যামবাজারে বাম ছাত্র-যুবর ধর্না-অবস্থান চলেছিল ৩-২৫ সেপ্টেম্বর। বামেদের অভিযোগ, শনিবার থেকে সেই মূর্তি উধাও। DYFI-এর কলকাতা জেলা কমিটির তরফে শ্যামপুকুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছিল। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

সেরা শিরোনাম

Weather Update: ভাইফোঁটায় বৃষ্টি কলকাতায়, আগামী কয়েকদিন ২-৪ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা, বাড়বে কুয়াশার পরিমাণও
ভাইফোঁটায় বৃষ্টি কলকাতায়, আগামী কয়েকদিন ২-৪ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা, বাড়বে কুয়াশার পরিমাণও
West Bengal News Live Updates: চিকিৎসক অভিজিৎ সরকারের আকস্মিক মৃত্যুর পরতে পরতে রহস্য, মৃত্য়ুর আগে ফেসবুকজুড়ে বিভিন্ন আশঙ্কার কথা পোস্ট
চিকিৎসক অভিজিৎ সরকারের আকস্মিক মৃত্যুর পরতে পরতে রহস্য, মৃত্য়ুর আগে ফেসবুকজুড়ে বিভিন্ন আশঙ্কার কথা পোস্ট
Weather Forecast: কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির ভ্রুকুটি! বুধবারও বজ্রবিদ্যুৎ-সহ ঝড়ের সম্ভাবনা, কবে ফিরবে শুষ্ক আবহাওয়া?
কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির ভ্রুকুটি! বুধবারও বজ্রবিদ্যুৎ-সহ ঝড়ের সম্ভাবনা, কবে ফিরবে শুষ্ক আবহাওয়া?
Train Accident: কাজ করছিল না ব্রেক, লাল সিগন্যাল দেখেও থামানো যায়নি ট্রেন! প্রকাশ্যে দুর্ঘটনার মুহূর্তের ফুটেজ
কাজ করছিল না ব্রেক, লাল সিগন্যাল দেখেও থামানো যায়নি ট্রেন! প্রকাশ্যে দুর্ঘটনার মুহূর্তের ফুটেজ

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.১১.২৬)পর্ব ২: NRS-এর চিকিৎসকের রহস্যমৃত্যু ঘিরে ঘনাচ্ছে প্রশ্নের মেঘ
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.১১.২৬)পর্ব ১: প্রতিটা ওয়ার্ডে কো-অর্ডিনেটর হবেন BJP-র লোকজন: মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari: মেচেদায় ISKCON মন্দিরে মুখ্যমন্ত্রী, করলেন গো-সেবা, দিলেন পুজো, বাজালেন খোল
Abhishek Banerjee Kalighat News: ধৃত ৩ জনকে নিয়ে কালীঘাটের ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ | ABP
CM Suvendu Adhikari: Abhishek Banerjee-র জন্মদিনের সেলিব্রেশনে ধুন্ধুমার, ফের আক্রমণে মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget