এক্সপ্লোর

Durgapur News: খরচ পড়ছে ৫০ লক্ষ টাকা, অক্সিজেন প্লান্ট বসছে দুর্গাপুর মহকুমা হাসপালে

Durgapur News: রাজ্য স্বাস্থ্য দফতরের উদ্যোগে দুর্গাপুর মহকুমা হাসপাতালে এই অক্সিজেন প্লান্ট গড়ে উঠতে চলেছে। সেখানে প্রতিদিন  ১ হাজার লিটার অক্সিজেন উৎপাদনের লক্ষ্য রাখা হয়েছে।

মনোজ বন্দ্যোপাধ্যায়, পশ্চিম বর্ধমান: করোনা কালে (COVID-19 Pandemic) দেশের স্বাস্থ্য ব্যবস্থার করুণ চিত্র প্রকট হয়ে ধরা দিয়েছিল। তার পর থেকে উন্নততর পরিকাঠামো গড়ে তোলার উদ্যোগ শুরু হয়েছে সর্বত্রই। তাতে এ বার নাম লেখাল দুর্গাপুর মহকুমা হাসপাতালও (Durgapur Hospital)। সেখানে হাসপাতালে নিজস্ব অক্সিজেন প্লান্ট (Oxygen Plant) গড়ে উঠতে চলেছে। লক্ষ্যে পৌঁছতে দ্রুত গতিতে কাজ শুরু হয়েছে সেখানে। আগামী এক মাসের মধ্যেই পাইপ লাইনের মাধ্যমে হাসপাতালের প্রত্যেক শয্যায় নলবাহিত অক্সিজেন পৌঁছে যাবে বলে আশাবাদী হাসপাতাল কর্তৃপক্ষ।

রাজ্য স্বাস্থ্য দফতরের (WB Health Department) উদ্যোগে দুর্গাপুর মহকুমা হাসপাতালে এই অক্সিজেন প্লান্ট গড়ে উঠতে চলেছে। সেখানে প্রতিদিন  ১ হাজার লিটার অক্সিজেন উৎপাদনের লক্ষ্য রাখা হয়েছে, যাতে চাহিদা মেটাতে বাইরে থেকে হাসপাতালে অক্সিজেনের জোগান দিতে না হয়। করোনা আক্রান্ত রোগীই হোন বা অন্য বিভাগে ভর্তি রোগী, সকলকে হাসপাতালের প্লান্ট থেকেই অক্সিজেনের জোগান (Oxygen Supply) দিতে বদ্ধপরিকর রাজ্য সরকার।

দুর্গাপুর মহকুমা হাসপাতালে বেশ কয়েক বার অক্সিজেনের সঙ্কট দেখা গিয়েছে। তাই অক্সিজেন প্লান্ট বসলে আর তেমন বিপত্তির মুখে পড়তে হবে না বলে আশাবাদী কর্তৃপক্ষ। তাঁরা জানিয়েছেন, প্লান্ট বসানোর কাজ শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। শীঘ্র তা সম্পূর্ণও হয়ে যাবে। আগে বাইরে থেকে অক্সিজেন আসত। তার পর সিলিন্ডার বয়ে নিয়ে যেতে হতো ওয়ার্ডে ওয়ার্ডে। অনেক সময়ই তাতে দেরি হয়ে যেত। সমস্যায় পড়তেন চিকিৎসকরা। নিজস্ব প্লান্ট থাকলে আর বাইরে থেকে অক্সিজেন আসার অপেক্ষা করতে হবে না।

এই অক্সিজেন প্লান্ট তৈরি করতে খরচ পড়ছে প্রায় ৫০ লক্ষ টাকা। প্লান্ট গড়ে উঠলে হাজার হাজার রোগী উপকৃত হবেন। রাজ্য সরকার এবং হাসপাতাল কর্তৃপক্ষের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন হাসপাতালে ভর্তি রোগীদের আত্মীয়- পরিজনরা। এক ব্যক্তি বলেন, ‘‘এই উদ্যোগ সত্যিই অভাবনীয়। এমনিতেই দুর্গাপুর মহকুমা হাসপাতালে পরিষেবা উন্নত হয়েছে। আরও উন্নত করার জন্য এই অক্সিজেন প্লান্ট বসানোর সিদ্ধান্ত ভাল।’’

দুর্গাপুর মহকুমা হাসপাতালে সুপার ধীমান মণ্ডল বলেন, ‘‘আগামী এক মাসের মধ্যে শেষ হয়ে যাবে এই প্লান্টের কাজ।প্লান্ট থেকে সরাসরি ওয়ার্ডগুলিতে পৌঁছে যাবে অক্সিজেন।’’ দুর্গাপুর মহকুমা হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান কবি দত্ত জানিয়েছেন, প্লান্ট বসানো শেষ হলে আরও বেশ কিছু পরিকল্পনার বাস্তবায়নের কাজে হাত দেবেন তাঁরা।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kakoli Ghosh Dastidar : কাকলি ঘোষ দস্তিদারের পোস্ট ঘিরে জল্পনা, 'একটাই তো জীবন...'
কাকলি ঘোষ দস্তিদারের পোস্ট ঘিরে জল্পনা, 'একটাই তো জীবন...'
TMC News: লুঠ চলেছে, উন্নয়ন কিছু হয়নি বলে তৃণমূল কংগ্রেসকে গোহারা হারতে হয়েছে: ভি শিবদাসন দাশু
লুঠ চলেছে, উন্নয়ন কিছু হয়নি বলে তৃণমূল কংগ্রেসকে গোহারা হারতে হয়েছে: ভি শিবদাসন দাশু
West Bengal News Live: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
Kolkata News: ভরা বর্ষায় চরমে দুর্ভোগ, পদে পদে মৃত্যুফাঁদ! কলকাতার রাস্তার সমস্যার স্থায়ী সমাধান হবে কবে?
ভরা বর্ষায় চরমে দুর্ভোগ, পদে পদে মৃত্যুফাঁদ! কলকাতার রাস্তার সমস্যার স্থায়ী সমাধান হবে কবে?

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget