এক্সপ্লোর

Durgapur Incident: দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক, অন্তত বাংলার মা-বোনেরা সুরক্ষিত থাকবেন, বলছেন দুর্গাপুরের নির্যাতিতা ডাক্তারি পড়ুয়ার বাবা

Durgapur Case: শুক্রবার রাতে ভয়াবহ ঘটনা ঘটে গিয়েছে দুর্গাপুরে। তার ৩৬ ঘণ্টা পর এলাকা ঘিরেছে পুলিশ। ড্রোন উড়িয়ে জঙ্গলে চলছে তল্লাশি। গ্রামের বাড়ি বাড়ি গিয়ে তল্লাশি চালাচ্ছেন তদন্তকারী আধিকারিকরা।

হিন্দোল দে, দুর্গাপুর : দুর্গাপুরে বেসরকারি মেডিক্যাল কলেজে ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ওই ছাত্রী। তাঁর শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল বলে জানিয়েছেন নির্যাতিতার বাবা। তাঁর মেয়ের সঙ্গে এ হেন আচরণ যারা করেছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন নির্যাতিতার বাবা। তাঁর কথায়, তাঁর মেয়ের সঙ্গে যা ঘটে গিয়েছে, তা যেন আর কারও সঙ্গে না ঘটে। তাঁর মেয়ের সঙ্গে যারা এমন ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে, তাদের যেন কড়া শাস্তি হয়, তাহলে বাংলা মা-বোনেরা অন্তত সুরক্ষিত থাকবেন। যে সহপাঠীর সঙ্গে এই ছাত্রী কলেজ ক্যাম্পাস থেকে বেরিয়েছিলেন, সেই সহপাঠী কিংবা তাঁর বন্ধুবান্ধবরাও এই ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে বলে সন্দেহ প্রকাশ করেছেন নির্যাতিতার বাবা। সংবাদ সংস্থা এএনআই- কেও নির্যাতিতার বাবা জানিয়েছেন, মেয়ে ভালভাবে হাঁটতে পারছেন না। হাসপাতালের বিছানায় শোওয়াই রয়েছেন তিনি। মেয়ের নিরাপত্তার জন্য তাঁকে ওড়িশায় ফিরিয়ে নিয়ে যেতে চান নির্যাতিতার বাবা। তার জন্য ওড়িশার মুখ্যমন্ত্রী এবং পুলিশ প্রশাসনের কাছেও আর্জি জানিয়েছেন নির্যাতিতার বাবা। 

শুক্রবার রাতে ভয়াবহ ঘটনা ঘটে গিয়েছে দুর্গাপুরে। তার ৩৬ ঘণ্টা পর এলাকা ঘিরেছে পুলিশ। ড্রোন উড়িয়ে জঙ্গলে চলছে তল্লাশি। গ্রামের বাড়ি বাড়ি গিয়ে তল্লাশি চালাচ্ছেন তদন্তকারী আধিকারিকরা। রবিবার সকাল থেকেই ঘটনাস্থলে উপস্থিত ছিলেন পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। দুর্গাপুরের ঘটনায় নির্যাতিতার সহপাঠী- সহ মোট ৬ জন পুলিশের নজরে রয়েছে বলে সূত্রের খবর। তিনজনকে গ্রেফতার করা হয়েছে ইতিমধ্যেই। তারা সকলেই স্থানীয় বাসিন্দা। আরও একজনকে আটক করা হয়েছে, যার খোঁজেই ড্রোন উড়িয়ে জঙ্গলে এবং গ্রামের বাড়ি বাড়ি গিয়ে তল্লাশি চালানো হচ্ছিল রবিবার সকাল থেকে। সমস্ত দিক খতিয়ে দেখছে পুলিশ। গ্রেফতার হওয়া ৩ জনের থেকে উদ্ধার হওয়া নির্যাতিতার মোবাইলের সিডিআর- সহ অন্যান্য সমস্ত তথ্য খতিয়ে দেখা হচ্ছে। যে সহপাঠীর সঙ্গে নির্যাতিতা কলেজ থেকে বেরিয়েছিলেন, তাঁর ভূমিকাই বা এই গোটা ঘটনায় কী, সেটাও খতিয়ে দেখছেন পুলিশের তদন্তকারী আধিকারিকরা।

এই ঘটনায় এখনও ২ জন অধরা বলে খবর পুলিশ সূত্রে। জঙ্গলে চলছে তল্লাশি। গ্রামের বাড়ি বাড়ি গিয়ে জিজ্ঞাসাবাদ করছেন পুলিশকর্মীরা। জঙ্গলের ভিতরেও অধরা ২ জন পালিয়েছে বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। তাদের ধরতে মরিয়া পুলিশ প্রশাসন। আর কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত তাও ভালভাবে খতিয়ে দেখেছেন পুলিশের তদন্তকারী আধিকারিকরা। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Nadia News: ফের রক্ত ঝরল বঙ্গে ! নদিয়ার নাকাশিপাড়ায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংসভাবে খুন
Nadia News: ফের রক্ত ঝরল বঙ্গে ! নদিয়ার নাকাশিপাড়ায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংসভাবে খুন
Nirmal Ghosh: লটারির টাকা আত্মসাৎ-এর পর ফের নয়া কাণ্ড ফাঁস, কী অভিযোগ নির্মল ঘোষের বিরুদ্ধে ?
লটারির টাকা আত্মসাৎ-এর পর ফের নয়া কাণ্ড ফাঁস, কী অভিযোগ নির্মল ঘোষের বিরুদ্ধে ?
News Live Updates: কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
Weather Alert: ২০২৬-এর শেষে ভয়ঙ্কর শক্তিশালী হতে পারে এল নিনো, কী প্রভাব পড়বে ভারতে?
২০২৬-এর শেষে ভয়ঙ্কর শক্তিশালী হতে পারে এল নিনো, কী প্রভাব পড়বে ভারতে?

ভিডিও

Chok Bhanga 6ta: DCR জাল করে হাজার হাজার কোটির জালিয়াতি টুলুর, তল্লাশিতে পুলিশ
Mohua Moitra: কৃষ্ণনগরে সার্কিট হাউসে TMC সাংসদ মহুয়া মৈত্র, বাইরে বিক্ষোভ বিজেপি কর্মীদের
Kunal Ghosh: 'আমার দলের নাম করে পতাকা তোলা হচ্ছে, তাই আমি দাঁড়িয়ে গেছি', বললেন কুণাল ঘোষ
Terrorsit Arrest: পাক জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার পশ্চিমবঙ্গের যুবক
BJP Government: যারা অপরাধী তাঁদের সবার আমি ফাঁসি চাই। জেল হেফাজতে কিছু হবে না:রত্না দেবনাথ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget