এক্সপ্লোর

Durgapur Blood Donation: টাকার লোভ দেখিয়ে স্কুল পড়ুয়াদের দিয়ে রক্তদান, মারাত্মক অভিযোগ, 'কঠোরতম শাস্তি'র বার্তা মন্ত্রীর

অভিযোগ, দুর্গাপুরের একটি বেসরকারি স্কুলের ৩ নাবালক পড়ুয়াকে টাকার লোভ দেখিয়ে নিয়ে যাওয়া হয় স্থানীয় মিশন হাসপাতালে।

কলকাতা: দুর্গাপুরে টাকার লোভ দেখিয়ে স্কুল পড়ুয়াদেরকে রক্তদান করানোর মতো মারাত্মক অভিযোগ উঠল। অভিযোগ, ৩০০ টাকার লোভ দেখিয়ে ১২-১৩ বছরের পড়ুয়াদেরকে হাসপাতালে নিয়ে গিয়ে রক্তদান করানো হয়েছে। দুর্গাপুর থানায় অভিযোগ দায়ের করেছে স্কুল কর্তৃপক্ষ। কড়া শাস্তি হবে বলে প্রতিক্রিয়া দিয়েছেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। 

রক্তদান করলেই নাকি হাতে গরমা-গরম ৩০০ টাকা। আবার কাউকে এনে দিতে পারলে মিলবে কমিশনও। দুর্গাপুরে টাকার লোভ দেখিয়ে স্কুল পড়ুয়াদেরকে রক্তদান করানোর মতো মারাত্মক অভিযোগ উঠল।

স্কুল প্রিন্সিপাল বলেন, '১৪-১৫ বছরের বাচ্চা ব্লাড দিয়েছে। ওরা কিছুই জানে না। প্রত্যেকটা বাচ্চাকে ৩০০ টাকা করে দেওয়া হয়েছে। ওরা যদি আবার কোনও বাচ্চাকে নিয়ে যায় তাদের ১০০ টাকা কমিশন দেওয়া হয় এবং যে ছেলেটি গেটের বাইরে দাঁড়িয়ে এই গ্রুপটা ফর্ম করছে, সে নাকি তার থেকেও বেশি টাকা পায়, ১০০০-২০০০ টাকা পায়'। 

অভিযোগ, দুর্গাপুরের একটি বেসরকারি স্কুলের ৩ নাবালক পড়ুয়াকে টাকার লোভ দেখিয়ে নিয়ে যাওয়া হয় স্থানীয় মিশন হাসপাতালে। সেখানে তাঁদের শরীর থেকে রক্ত সংগ্রহ করা হয়। রক্তদানের পর দেওয়া হয় সার্টিফিকেটও। 

এক অভিভাবক বলেন, 'ব্যাগটা সার্চ করতে গেলাম স্কুল ব্যাগটা, তখন দেখলাম মিশন হাসপাতালের ব্লাড ডোনেশনের সার্টিফিকেট দেখলাম। আমি ভাবলাম হয়ত অন্য কারও। দেখলাম আমার ছেলের নাম লেখা আছে। আর ১৮+ আছে। ১৮ বছর এখনও হয়নি। এই অক্টোবরে ১৮ বছর পূর্ণ হবে। ওকে বুঝিয়েছে যে একটা বাচ্চার কিছু হয়েছে, ব্লাড দিয়ে দে। তোর মা-বাবার যদি কোনওদিন ব্লাড লাগে তাহলে দিতে পারব।' 

এই ঘটনার অভিযুক্ত হিসাবে নাম উঠে এসেছে সকুলেরই এক প্রাক্তন ছাত্রের। মিশন হাসপাতালের মেডিক্যাল সুপার পার্থ পাল বলেন, 'আমাদের কাছে যা ডকুমেন্টেশন আছে, ২ জনের মনে হয়, তারা ১৮ আর ১৯ বছর লিখেছে। এটাই কনফিউশন। ১৬ বা ১৭ বছর হবে হয়ত। কিন্তু এত ছোট ১২ বছর, ১৩ বছর...আধার কার্ডের ভেরিফিকেশন হয় না'।

কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন অগ্নিমিত্রা পাল। মন্ত্রী বলেন, 'আমার জেলার মধ্যে যদি এরকম একটা ঘটনা ঘটে এটা অত্যন্ত ভয়ানক। এগুলো আমরা কোনওমতেই সহ্য করব না। কঠোর থেকে কঠোরতম শাস্তি হবে।' 

দুর্গাপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে স্কুলের তরফে। 

About the author পল্লবী দে

গত ৬ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। প্রিন্ট মিডিয়া ও ডিজিট্যাল মিডিয়ায় দক্ষতার সঙ্গে কাজ করছেন।  Data Foundation , Web Service Developing এ পারদর্শিতার জন্য Google ও  Amazon থেকে সার্টিফিকেট প্রাপ্ত। বিশেষ আগ্রহ সোশ্যাল মিডিয়া ও SEO-তেও।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Durgapur Blood Donation: টাকার লোভ দেখিয়ে স্কুল পড়ুয়াদের দিয়ে রক্তদান, মারাত্মক অভিযোগ, 'কঠোরতম শাস্তি'র বার্তা মন্ত্রীর
টাকার লোভ দেখিয়ে স্কুল পড়ুয়াদের দিয়ে রক্তদান, মারাত্মক অভিযোগ, 'কঠোরতম শাস্তি'র বার্তা মন্ত্রীর
Dilip Ghosh on Annapurna Yojana: 'টাকা পাবে কি না, সেই নিয়ে সবার চিন্তা, দুর্নীতি বন্ধ নিয়ে চিন্তা নেই', অন্নপূর্ণা যোজনা নিয়ে বললেন দিলীপ ঘোষ
'টাকা পাবে কি না, সেই নিয়ে সবার চিন্তা, দুর্নীতি বন্ধ নিয়ে চিন্তা নেই', অন্নপূর্ণা যোজনা নিয়ে বললেন দিলীপ ঘোষ
West Bengal Live News Update: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পিএ চন্দ্রনাথ রথ খুনে চার্জশিট সিবিআইয়ের
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পিএ চন্দ্রনাথ রথ খুনে চার্জশিট সিবিআইয়ের
NCPI-Modi Meeting: দিল্লিতে NCPI সাংসদদের সঙ্গে প্রধানমন্ত্রীর ব্রেকফাস্ট বৈঠকে নেই তৃণমূলের এই সাংসদ! কেন?
দিল্লিতে NCPI সাংসদদের সঙ্গে প্রধানমন্ত্রীর ব্রেকফাস্ট বৈঠকে নেই তৃণমূলের এই সাংসদ! কেন?
Advertisement

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget