এক্সপ্লোর

Durgapur News: করোনার মোকাবিলায় দুর্গাপুরে একাধিক কনটেনমেন্ট জোনের ঘোষণা, জারি একাধিক বিধিনিষেধ

Durgapur News Update: কোভিড সংক্রমণ থেকে বাদ পড়েনি পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরও। ফলে আজ থেকেই দুর্গাপুর নগর নিগম এলাকার বেশ কিছু জায়গা কনটেনমেন্ট জোন হিসেবে ঘোষণা করল জেলা প্রশাসন।

মনোজ বন্দ্যোপাধ্যায়, পশ্চিম বর্ধমান: করোনার (Coronavirus) বাড়বাড়ন্তে রাশ টানতে এবার দুর্গাপুরেও (Durgapur) শুরু হল কনটেনমেন্ট জোন (Containmnet Zone) ঘোষণা। একইসঙ্গে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে জনবহুল বেনাচিতি বাজারে জোড় ও বিজোড় পদ্ধতিতে দোকান খোলা হবে।

কোভিড সংক্রমণ ফের মহামারীর আকার ধারণ করেছে সারা রাজ্যে। বাদ পড়েনি পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরও। ফলে আজ থেকেই দুর্গাপুর নগর নিগম এলাকার বেশ কিছু জায়গা কনটেনমেন্ট জোন হিসেবে ঘোষণা করল জেলা প্রশাসন। দুর্গাপুরের সিটি সেন্টারের অম্বুজা, রিকল পার্ক, সেন্ট্রাল পার্ক, উদয় শঙ্কর বীথি এবং ইস্পাত নগরীর অশোক অ্যাভিনিউ, রানা প্রতাপ, শিবাজী রোড এলাকাগুলিকে কনটেনমেন্ট জোন হিসেবে ঘোষণা করা হয়। যেভাবে করোনা সংক্রমণ ছড়াচ্ছে তাতে উদ্বেগ বাড়ছে সরকারের। দুর্গাপুরের বিভিন্ন বাজার বা দোকান খোলার ক্ষেত্রেও বিধিনিষেধ ঘোষণা করা হয়েছে। সকাল ছ'টা থেকে সন্ধ্যা ছটাট পর্যন্ত দোকান খোলা রাখার আবেদন জানানো হয় দুর্গাপুর চেম্বার অফ কর্মাসকে। এছাড়াও প্রতিদিন বিজোড় সংখ্যায় দোকান খুলতে হবে। দুর্গাপুর মহকুমা শাসক, দুর্গাপুর পুরসভার কমিশনার, পুলিশ এবং চেম্বার অফ কর্মাসের ভার্চুয়াল আলোচনার মাধ্যমে ঘোষণা করে প্রশাসন। পশ্চিম বর্ধমান জেলায় কোভিড আক্রান্তের সংখ্যা গত পরশু ছিল ৯১৯ জন, গতকাল সেই সংখ্যাই বেড়ে দাঁড়ায় ১০৪৩ জন। অর্থাৎ প্রতিদিন আক্রান্তের সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে। পরিস্থিতি সামাল দিতে কনটেনমেন্ট জোনের সংখ্যাও আরও বাড়বে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন: Murder News: মাথায় আঘাতের চিহ্ন, লোহার ছাঁটের গুদাম থেকে উদ্ধার অটো চালক যুবকের দেহ

করোনা রুখতে আগামীকাল থেকে চারদিন বাজার বন্ধের সিদ্ধান্ত নিয়েছে ক্যানিং (Canning) ব্লক প্রশাসন ও ক্যানিং বাজার সমিতি। আগের দিনই ক্যানিং বাজারে ধরা পড়ে বিধিভঙ্গের ছবি। কোথাও ব্যবসায়ীর মুখে মাস্ক নেই তো কোথাও মাস্কবিহীন অবস্থায় বাজারে ঘুরছেন ক্রেতারা। প্রশাসনিক নজরদারিও চোখে পড়েনি সেভাবে। তবে এবার কড়া হাতে ব্যবস্থা নিতে তৈরি ক্যানিং ব্লক প্রশাসন ও ক্যানিং বাজার সমিতি। 

দিন দুই আগেই এমন সিদ্ধান্ত নেন দক্ষিণ দমদম পুরসভাও। করোনা পরিস্থিতিতে তিনদিন বাজার-দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় দক্ষিণ দমদম পুরসভা। ঠিক করা হয় মঙ্গলবার, বৃহস্পতিবার ও শনিবার বন্ধ থাকবে বাজার-দোকান। কোনও ব্যবসায়ী এই নিয়ম লঙ্ঘন করলে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়ে দেয় পুরসভা। 

সেরা শিরোনাম

West Bengal Live Blog: ভবানীপুর থানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সাড়ে ৩ ঘণ্টা জিজ্ঞাসাবাদ
ভবানীপুর থানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সাড়ে ৩ ঘণ্টা জিজ্ঞাসাবাদ
BMS Bijoya Sammilani: বিজয়া সম্মিলনীকে সামনে রেখে লক্ষ লক্ষ টাকা চাওয়ার অভিযোগ উঠল BMS নেতা ও অনুগামীদের বিরুদ্ধে
বিজয়া সম্মিলনীকে সামনে রেখে লক্ষ লক্ষ টাকা চাওয়ার অভিযোগ উঠল BMS নেতা ও অনুগামীদের বিরুদ্ধে
Weather Update: ভারী বর্ষণের আশঙ্কার মাঝেই পারদ পতনের পূর্বাভাস রাজ্যজুড়ে, জাঁকিয়ে শীত কবে ?
ভারী বর্ষণের আশঙ্কার মাঝেই পারদ পতনের পূর্বাভাস রাজ্যজুড়ে, জাঁকিয়ে শীত কবে ?
Chhath Puja 2026: ছটপুজোয় শুরু সূর্যদেবের আরাধনা, প্রস্তুত গঙ্গার বিভিন্ন ঘাটগুলি, নিষেধাজ্ঞা জারি কলকাতার এই সরোবরে
ছটপুজোয় শুরু সূর্যদেবের আরাধনা, প্রস্তুত গঙ্গার বিভিন্ন ঘাটগুলি, নিষেধাজ্ঞা জারি কলকাতার এই সরোবরে

ভিডিও

Dilip Ghosh |
R. N. Ravi News: লেক গার্ডেন্সে শ্রীমুরুগানের মন্দিরে পুজো দিলেন রাজ্যপাল আর এন রবি
Samik Bhattacharya | পুলিশ ও দলের একাংশের ভূমিকায় প্রশ্ন বিজেপি রাজ্য সভাপতির
Suvendu Adhikari News :
Sukanta Majumdar: 'উনি এখনও কিছু চাপে পড়েননি, সবে কলির সন্ধে', Abhishek Banerjee-কে কটাক্ষ সুকান্তর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget