এক্সপ্লোর

Durgapur : মর্মান্তিক, কাজের দেরি ঘিরে বচসা, নিজের গ্রামেরই বন্ধুকে ছুরিকাঘাত, মৃত্যু মুটিয়ার

অভিযুক্ত কাজু রাম আচমকাই বস্তা কাটার ধারালো ছুরি চালিয়ে দেয় যোগেন্দরের পেটে। এরপরই এলাকা থেকে পালিয়ে যায় সে। রক্তাক্ত ও আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় একটি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয় যোগেন্দর রামকে।

মনোজ বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর : কাজে দেরি করে আসার প্রতিবাদ করায় দুই মুটিয়ার মধ্যে বচসা, হাতাহাতি গড়াল মর্মান্তিক ঘটনা পরিণতিতে। হাতাহাতি চরম পর্যায়ে পৌঁছনোর পর বিহারের একই গ্রাম থেকে আসা এক মুটিয়ার ছুরিকাঘাতের জেরে মৃত্যু হল অপর এক মুটিয়ার। ঘটনাটি ঘটেছে দুর্গাপুর স্টেশন বাজারের সেন মার্কেটে। ঘটনায় অভিযুক্ত পলাতক। তার খোঁজ চালাচ্ছে পুলিশ। 

জানা যাচ্ছে, প্রায়শই মদ খেয়ে দেরি করে কাজে আসত অভিযুক্ত মুটিয়া কাজু রাম। রবিবার রাতে কাজু রামের কাজে দেরি করে আসার প্রতিবাদ জানায় আর এক মুটিয়া যোগেন্দর রাম। কথা কাটাকাটি চলতে চলতেই যোগেন্দরের সঙ্গে কাজুর হাতাহাতি শুরু হয়ে যায়।  স্থানীয় সূত্রে খবর, সেন মার্কেটের পাইকারি বাজারে সবজির আড়তদার সাগর সাহার দোকানের সামনে দুই মুটিয়া হাতাহাতি করছিল। এরই মধ্যে অভিযুক্ত কাজু রাম আচমকাই বস্তা কাটার ধারালো ছুরি চালিয়ে দেয় যোগেন্দরের পেটে। এরপরই এলাকা থেকে পালিয়ে যায় সে। রক্তাক্ত ও আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় একটি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয় যোগেন্দর রামকে। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সোমবার সকালে বিধাননগরের একটি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় যোগেন্দরের। 

সূত্রের খবর, বিহারের একই গ্রামে থাকত যোগেন্দর ও কাজু রাম। অভিযুক্ত কাজুকে বিহার থেকে নিয়ে এসে দুর্গাপুরে কাজের ব্যবস্থাও করে দিয়েছিলেন যোগেন্দর। সেই কাজুই যে যোগেন্দরের সঙ্গে কথা কাটাকাটি হতে হতে এমন কাণ্ড ঘটাবে, তা ভাবতে পারেনি কেউ। পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে। ঘটনার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে আসে কোকওভেন থানার পুলিশ। ঘটনাস্থলে আসেন আসানসোল দুর্গাপুর পুলিশের এসিপি ধ্রুবজ্যোতি মুখোপাধ্যায়। মার্কেটেরই এক সবজি আড়তদারের দোকানে লাগানো সিসিটিভি ফুটেজ দেখে ঘটনার তদন্ত করছে পুলিশ। ধ্রুবজ্যোতি মুখোপাধ্যায় জানিয়েছেন, ঘটনার তদন্ত করা হচ্ছে এবং অভিযুক্ত কাজু রামের খোঁজে তল্লাশিও চালানো হচ্ছে। ভাইয়ের মৃত্যুর ঘটনায় অভিযুক্তের শাস্তির দাবি জানিয়েছেন মৃত যোগেন্দরের ভাই ভীম রাম। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Calcutta High Court: ‘শিক্ষকরা কেন জনগণনার কাজ করবেন? ডাবল ইঞ্জিন সরকারে সমস্যা থাকার কথা নয় তো!’ কলকাতা হাইকোর্টে প্রশ্নের মুখে রাজ্য
‘শিক্ষকরা কেন জনগণনার কাজ করবেন? ডাবল ইঞ্জিন সরকারে সমস্যা থাকার কথা নয় তো!’ কলকাতা হাইকোর্টে প্রশ্নের মুখে রাজ্য
News Live Updates: মৃত ও অনুপ্রবেশকারীদের নাম ছিল লক্ষ্মীর ভাণ্ডারের তালিকায়, অনেক ঝাড়াই বাছাই করে টাকা দিচ্ছি: শুভেন্দু অধিকারী
মৃত ও অনুপ্রবেশকারীদের নাম ছিল লক্ষ্মীর ভাণ্ডারের তালিকায়, অনেক ঝাড়াই বাছাই করে টাকা দিচ্ছি: শুভেন্দু অধিকারী
CM Suevndu Adhikari : অন্নপূর্ণা যোজনায় টাকা পেতে “কোনও সমস্যা থাকলে..”, কাদের থেকে সহযোগিতা নেবেন ? জরুরি ঘোষণা মুখ্যমন্ত্রীর, “উত্তর কলকাতার ৬০ টি ওয়ার্ডে..”
অন্নপূর্ণা যোজনায় টাকা পেতে “কোনও সমস্যা থাকলে..”, কাদের থেকে সহযোগিতা নেবেন ? জরুরি ঘোষণা মুখ্যমন্ত্রীর, “উত্তর কলকাতার ৬০ টি ওয়ার্ডে..”
Annapurna Yojona : যাদের এই অর্থ প্রয়োজন নেই .... অন্নপূর্ণা যোজনা নিয়ে এবার এই আবেদন রাখলেন মুখ্যমন্ত্রী
যাদের এই অর্থ প্রয়োজন নেই .... অন্নপূর্ণা যোজনা নিয়ে এবার এই আবেদন রাখলেন মুখ্যমন্ত্রী

ভিডিও

Municipality Election News: পুরভোটে পর্যাপ্ত EVM পেতে হাইকোর্টে রাজ্য নির্বাচন কমিশন, শুনানির আর্জি
Baruipur Bomb Recovery News: বারুইপুরে রাস্তার পাশে সাতসকালে উদ্ধার তাজা বোমা,তীব্র আতঙ্কে স্থানীয়রা
BJP News: ‘সাহস থাকলে বলুন শুভেন্দু অধিকারী খারাপ লোক’, সমীর আইচকে বিঁধলেন প্রদীপ্ত মুখোপাধ্যায়
Asish Banerjee: ‘তিনি দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন না, এটা বলতেই পারেন না’, বললেন নজরুল ইসলাম | ABP
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৭.৮.২৬) পর্ব ২: ‘কয়েকজন কুশীলবের লুঠের দায় নিতে হচ্ছে সবাইকে’, বললেন ঋতব্রত

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget