DVC: অতি গভীর নিম্নচাপের বলয়ে বাংলা, টানা বৃষ্টির মধ্যেই মাইথন ও পাঞ্চেত জলাধার থেকে জল ছাড়ল DVC
DVC Water Release: নিম্নচাপের জেরে টানা বৃষ্টির মধ্যেই মাইথন ও পাঞ্চেত জলাধার থেকে জল ছাড়ল DVC.

মনোজ বর্ধমান, পশ্চিম বর্ধমান: নিম্নচাপের জেরে টানা বৃষ্টির মধ্যেই মাইথন ও পাঞ্চেত জলাধার থেকে জল ছাড়ল DVC. মোট ৪৯ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে বলে জানা গেছে।
আরও পড়ুন, এবারে পুজোয় কলকাতায় আসছে না পদ্মার ইলিশ, ভরসা ডিম ভর্তি গুজরাতের ইলিশে
DVC-র ছাড়া জলের সঙ্গে বৃষ্টির জল মিলে দুর্গাপুর ব্যারেজে বাড়ছে জলের চাপ
DVC-র ছাড়া জলের সঙ্গে বৃষ্টির জল মিলে দুর্গাপুর ব্যারেজে বাড়ছে জলের চাপ। পরিস্থিতি সামাল দিতে সকাল থেকে দুর্গাপুর ব্যারেজ থেকেও প্রায় ৬২ হাজার কিউসেক হারে জল ছাড়া হচ্ছে। জল ছাড়ার পরিমাণ সামান্য বাড়লেই দক্ষিণ দামোদর তীরবর্তী জেলাগুলিতে প্লাবনের আশঙ্কা রয়েছে। ফলে পরিস্থিতির দিকে নজর রাখছে প্রশাসন।
অতি গভীর নিম্নচাপ সমুদ্র ছেড়ে উপকূল অতিক্রম করেছে, ভারী বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে
কখনও চলছে ঝিরঝিরে বৃষ্টি । কখনও নামছে মুষলধারে । কিন্তু, আকাশের এই মুখ ভার আর কতদিন? আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে,অতি গভীর নিম্নচাপ সমুদ্র ছেড়ে উপকূল অতিক্রম করেছে। সেই নিম্নচাপ এখন উত্তর অন্ধ্রপ্রদেশের উপকূলীয় অংশের উপর রয়েছে। শুক্রবার পর্যন্ত ভারী বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে। উত্তরে বৃষ্টি চলবে আরও ২ দিন।
কমলা সতর্কতা জারি করা হয়েছে, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর-সহ একাধিক জেলায়
আলিপুর আবহাওয়া দফতরের আঞ্চলিক অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস বলেন, দক্ষিণবঙ্গে শুক্রবারের পরে ভারী বৃষ্টি, বজ্রপাতেরও সতর্কতা নেই। ২৬ তারিখ থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়ার উন্নতি হবে। এদিকে বৃহস্পতিবার সকালে বৃষ্টিতে জলে দাঁড়িয়ে যায় আমহার্স্ট স্ট্রিটে। কমলা সতর্কতা জারি করা হয়েছে, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, কলকাতা, বাঁকুড়া, দক্ষিণ ২৪ পরগনা জেলাতে।হলুদ সতর্কতা রয়েছে পুরুলিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, হাওড়াতে।
'দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে এর প্রভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা'
আলিপুর আবহাওয়া দফতরের আঞ্চলিক অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস বলেন, 'দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে এর প্রভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী ২৪ ঘণ্টায়। সমস্ত জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাত বজ্রপাত সহ সম্ভাবনা রয়েছে। ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত দক্ষিণবঙ্গের পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলাতে এক দু'জায়গায় হতে পারে।' এদিকে কলিঙ্গপতনমের কাছে স্থলভাগে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড়।যার জেরে এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। হাওয়ায় উপড়ে গেছে বহু গাছ।
Before You Go
Dilip Ghosh: "পুজো শেষ হতে অবৈধভাবে কিছু ব্যবসায়ীরা দ্রব্যমূল্যের দাম বাড়িয়েছে", বললেন দিলীপ ঘোষ





















