এক্সপ্লোর

Earthquake In Kolkata : সাতসকালে কলকাতায় ভূমিকম্প, উৎসস্থল নেপাল, কম্পন টের পাওয়া গেল উত্তরবঙ্গেও

কলকাতায় ভূমিকম্প, নেপালে রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৫.৩

সাতসকালে কলকাতায় ভূমিকম্প অনুভূত হয়। সকাল ৬ টা ৩৫ নাগাদ কেঁপে ওঠে মাটি। দুলতে শুরু করে বহুতল। উৎসস্থল নেপালে রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭.১। কম্পনের তীব্রতা ছিল বেশ বেশি। ভূমিকম্পের কিছুক্ষণের মধ্যেই একাধিক জায়গায় আফটার শক অনুভূত হয়। সকাল ৭টা ২মিনিটে প্রথম আফটার শক অনুভূত হয়। সেই সময়ে কম্পনের মাত্রা ছিল ৪ দশমিক ৭। এরপরে পরে আরও তিনবার আফটার শক অনুভূত হয়।

শুধু ভারত নয়, মোট ৫টি দেশে ভূমিকম্প অনুভূত হয়েছে। বছর শুরুতেই এই ভূমিকম্পে ছড়িয়েছে আতঙ্ক। রাজ্যে বিভিন্ন জায়গায় কম্পন অনুভূত হয়েছে। উত্তরবঙ্গে পরপর ২ বার ভূমিকম্প অনুভূত হয়। ক্ষয়ক্ষতির খবর এখনও জানা যায়নি।  

কোথায় কোথায় কম্পনের অনুভূতি ?

সূত্রের খবর, নেপালের গোকর্ণেশ্বরের কাছে  লোবুচে থেকে ৯০ কিলোমিটার উত্তর-পূর্বে ভূমিকম্পের উৎসস্থল। সেখানে রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭ দশমিক ১। বিহারের মধুবনী জেলাতেও কম্পন অনুভূত হয়েছে বলে জানা গিয়েছে। ভারত, নেপাল, বাংলাদেশের সঙ্গে কম্পন টের পাওয়া গেল চিন, ভুটানেও।  চিনে রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৬ দশমিক ৮। নেপালে ভূমিকম্পের প্রভাবে মঙ্গলবার দিল্লি-এনসিআর এবং বিহারের বেশ কয়েকটি এলাকাকেঁপে ওঠে মাটি।  কেঁপে ওঠে  উত্তর ভারতের বিভিন্ন এলাকা। 

 

ভূমিকম্পের বিভিন্ন ভাগ

তীব্রতা অনুযায়ী ভূমি কম্পকে চারভাগে ভাগ করা হয়৷ রিখটার স্কেলে ৪.৯ মাত্রা পর্যন্ত বলা হয় মৃদু কম্পন৷ ৫ থেকে ৬.৯ মাত্রা পর্যন্ত বলা হয় মাঝারি কম্পন৷ ৭ থেকে ৭.৯ মাত্রা পর্যন্ত বলা হয় তীব্র ভূমিকম্প৷ ৮ মাত্রার বেশি হলে বলা হয় অতি তীব্র কম্পন৷

শীতের সকালে কেউ কেউ তখন গভীর ঘুমে,  কেউ ছিলেন অফিসের কাজে, কেউ ছিলেন মর্নিং ওয়াকে, আচমকা কিছুক্ষণের জন্য যেন সব কিছুকে থমকে দেয় কম্পন। শিড়দাঁড়া বেয়ে নামে হিমেল স্রোত! অজানা বিপদে সঙ্কেত পেয়ে অফিস খালি করে নেমে পড়েন অনেকে। কলকাতায় অনেকে কম্পন বুঝতে না পারলেও নেপালে অনেকেই নেমে আসেন রাস্তায়।   

 

 

     

 

 

সেরা শিরোনাম

News Live : খাস কলকাতায় আক্রান্ত বিজেপি, যাদবপুর থানায় অভিযোগ দায়ের
খাস কলকাতায় আক্রান্ত বিজেপি, যাদবপুর থানায় অভিযোগ দায়ের
Abhishek Banerjee: অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিসে বিনয় মিশ্র, শান্তনু বিশ্বাসের যোগ ! অভিযোগ ৫ মাসের ভাড়া বাকি
অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিসে বিনয় মিশ্র, শান্তনু বিশ্বাসের যোগ ! অভিযোগ ৫ মাসের ভাড়া বাকি
Kolkata News: ডুব সাঁতার দেওয়ার সময় রবীন্দ্র সরোবরে ডুবে মৃত্যু ছাত্রের, তদন্তে পুলিশ
ডুব সাঁতার দেওয়ার সময় রবীন্দ্র সরোবরে ডুবে মৃত্যু ছাত্রের, তদন্তে পুলিশ
Koustav Bagchi: 'মোটা গাছের গুঁড়িতে বেঁধে....' কাদের হুঁশিয়ারি দিলেন ব্যারাকপুরের বিধায়ক কৌস্তভ বাগচী?
'মোটা গাছের গুঁড়িতে বেঁধে....' কাদের হুঁশিয়ারি দিলেন ব্যারাকপুরের বিধায়ক কৌস্তভ বাগচী?

ভিডিও

Suvendu Adhikari :
CM Suvendu Adhikari : তৃণমূল জমানায় কম্পোজিট গ্রান্ট নিয়ে আগের সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর | ABP
CM Suvendu Adhikari : ‘আমি পরামর্শ দিয়েছি, মৌখিকে কম নম্বর রাখতে’, বললেন মুখ্যমন্ত্রী | ABP Ananda
Train Service Problem News : শুরু হল ট্রায়াল রান, কখন থেকে স্বাভাবিক হবে রেল পরিষেবা? | ABP Ananda
Train Cancellation News | ৯০ শতাংশ রেললাইন মেরামতির কাজ শেষ। সোশ্যাল মিডিয়ায় পোস্ট পূর্ব রেলের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: শক্তিশালী নিম্নচাপ, সঙ্গে মৌসুমী অক্ষরেখা, আগামী সপ্তাহে বানভাসি উত্তর থেক দক্ষিণের একাধিক জেলা
শক্তিশালী নিম্নচাপ, সঙ্গে মৌসুমী অক্ষরেখা, আগামী সপ্তাহে বানভাসি উত্তর থেক দক্ষিণের একাধিক জেলা
Kolkata Knight Riders: হার্দিক পাণ্ড্য নিয়ে জল্পনা তুঙ্গে, তবে ট্রেডের মাধ্য়মে কেকেআরে যোগ দিতে পারেন এই তারকাও
হার্দিক পাণ্ড্য নিয়ে জল্পনা তুঙ্গে, তবে ট্রেডের মাধ্য়মে কেকেআরে যোগ দিতে পারেন এই তারকাও
New World Map: পৃথিবীর নতুন মানচিত্র এবার, বিপুল সমর্থন মিলল রাষ্ট্রপুঞ্জে, আফ্রিকার থেকে ছোট হয়ে যাবে আমেরিকা?
পৃথিবীর নতুন মানচিত্র এবার, বিপুল সমর্থন মিলল রাষ্ট্রপুঞ্জে, আফ্রিকার থেকে ছোট হয়ে যাবে আমেরিকা?
Weather Update : আসছে তুমুল বৃষ্টি, ভাসবে কলকাতার কোন কোন এলাকা? ৭ জেলায় জারি হলুদ সতর্কতা
আসছে তুমুল বৃষ্টি, ভাসবে কলকাতার কোন কোন এলাকা? ৭ জেলায় জারি হলুদ সতর্কতা
United Nations: ২৭ নভেম্বর বাল্যবিবাহ নির্মূলকরণ দিবস, সর্বসম্মতিতে সিদ্ধান্ত রাষ্ট্রপুঞ্জে
২৭ নভেম্বর বাল্যবিবাহ নির্মূলকরণ দিবস, সর্বসম্মতিতে সিদ্ধান্ত রাষ্ট্রপুঞ্জে
Weather Alert: উইকেন্ডে কি ভাসবে কলকাতা ? আগামী সপ্তাহে কোন জেলায় কতটা দুর্যোগের পূর্বাভাস দিল হাওয়া অফিস
উইকেন্ডে কি ভাসবে কলকাতা ? আগামী সপ্তাহে কোন জেলায় কতটা দুর্যোগের পূর্বাভাস দিল হাওয়া অফিস
Espionage Case: পিংলায় বেঙ্গল STF-র হাতে গ্রেফতার 'পাকিস্তানি চর'-র মামলার তদন্তে NIA
পিংলায় বেঙ্গল STF-র হাতে গ্রেফতার 'পাকিস্তানি চর'-র মামলার তদন্তে NIA
IND vs PAK: সপ্তাহান্তে চিরপ্রতিদ্বন্দ্বীদের লড়াই, কোথায়, কখন দেখবেন ভারত-পাকিস্তান ম্যাচ? কেমন থাকবে আবহাওয়া?
সপ্তাহান্তে চিরপ্রতিদ্বন্দ্বীদের লড়াই, কোথায়, কখন দেখবেন ভারত-পাকিস্তান ম্যাচ? কেমন থাকবে আবহাওয়া?
Embed widget