এক্সপ্লোর

Katwa : কাটোয়ায় তাপবিদ্যুৎ কেন্দ্রের জমি বিক্রি করতে চায় তৃণমূল ! অভিযোগ তুলে আন্দোলনে সিপিএম

Thermal Plant Land Controversy : তৃণমূলের দাবি, মানুষকে ভুল বোঝাচ্ছে বামেরা। তুঙ্গে উঠেছে রাজনৈতিক তরজা।

রানা দাস, পূর্ব বর্ধমান : কাটোয়ায় তাপবিদ্যুৎ (Katwa Thermal Plant) কেন্দ্রের জমি বিক্রি করে দিতে চাইছে তৃণমূল (TMC) সরকার। এই অভিযোগ তুলে মঞ্চ গড়ে পঞ্চায়েত নির্বাচনের আগে আন্দোলনে নামল সিপিএম (CPM)। যদিও তৃণমূলের দাবি, মানুষকে ভুল বোঝাচ্ছে বামেরা।

তাপবিদ্যুৎ কেন্দ্রের জমি নিয়ে তরজা

দুয়ারে কড়া নাড়ছে পঞ্চায়েত নির্বাচন। (Panchayat Election) তার আগে পূর্ব বর্ধমানের কাটোয়ায় প্রস্তাবিত তাপবিদ্যুৎ কেন্দ্রের জমি বিক্রির অভিযোগ ঘিরে শুরু হল বিতর্ক! সিপিএমের অভিযোগ, তাপবিদ্যুৎ কেন্দ্রের জমি বিক্রি করে দিতে চাইছে তৃণমূল সরকার! অন্যদিকে শাসকদলের দাবি, মানুষকে ভুল বোঝাচ্ছে সিপিএম!

২০০৬ সালে তৎকালীন বামফ্রন্ট সরকার ঘোষণা করে, কাটোয়ায় ৬৬০ মেগাওয়াট করে দুটি, মোট ১৩২০ মেগাওয়াটের তাপবিদ্যুৎ কেন্দ্র তৈরি করবে রাজ্য বিদ্যুৎ উন্নয়ন নিগম। কিন্তু পরবর্তীকালে জমি অধিগ্রহণের বিরুদ্ধে আন্দোলন শুরু হয়!  শিলান্যাসের পরও থমকে যায় প্রকল্পের কাজ। এরপর ২০০৯ সালে প্রকল্পটি কেন্দ্রীয় সরকারি সংস্থা NTPC-র হাতে তুলে দেয় বাম সরকার। এরপর তৃণমূল ক্ষমতায় আসার পর, প্রকল্পের জন্য সরাসরি জমি কিনতে শুরু করে NTPC। পাশাপাশি রাজ্য সরকারের তরফে দেওয়া হয় ১০০ একর জমি। 

তবে ২০১৮-র পর থেকে প্রকল্পের কাজ বন্ধ হয়ে যায়। এই পরিস্থিতিতে সেই জমিতে শিল্পের দাবিতে আন্দোলনে নামল সিপিএম। ২৮ মার্চ, কাটোয়া নজরুল মঞ্চের মাঠে গণকনভেনশন করে 'শিল্পের দাবিতে যুক্ত মঞ্চ' গড়া হয়। সিপিএমের অভিযোগ, এই জমি বিক্রির চক্রান্ত করছে তৃণমূল!

পূর্ব বর্ধমানের সিপিএম প্রাক্তন জেলা সম্পাদক অচিন্ত্য মল্লিক বলেছেন, 'জমি বেচে দিয়ে চাইছে। বিভিন্ন জায়গায় জমি বিক্রি করছে। আমরা এখানে শিল্পই গড়ে তুলব।' পাল্টা রাস্তায় নেমেছে তৃণমূলও। ৩১ মার্চ একই জায়গায় সভা করে তৃণমূল! পূর্ব বর্ধমানের তৃণমূল কংগ্রেস সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় বলেছেন, 'সিপিএমের কমিটিতে যারা রয়েছে, তাদের বাড়িতে আমাদের কর্মীরা যাবে বলবে সিপিএম ভাঁওতা দিচ্ছে।'

তৃণমূলের দাবি, রাজ্য সরকারের তরফে ইতিমধ্যে জমি ফেরত চেয়ে NTPC-র কাছে আবেদন জানানো হয়েছে। পূর্ব বর্ধমানের তৃণমূল কংগ্রেস সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় বলেছেন, 'এই জমি এনটিপিসি করছে না। জমি ফিরেয় নেওয়া হোক। চিঠি বিদ্যুৎমন্ত্রীকে। ক্যাবিনেটে উঠেছিল। রাজ্য সরকার কেন্দ্রের থেকে জমি ফেরত চায়। এনটিপিটিসি জানিয়েছে ক্ষতিপূরণ দিলে দিয়ে দেবে। হিসেব দিলে বিবেচনা করে করে দেখবে রাজ্য।' পাল্টা বিজেপির কাটোয়া সাংগঠনিক জেলা সভাপতি গোপাল চট্টোপাধ্যায় বলেছেন, 'সিপিএম শিল্প কখনই করেনি। বরং ধ্বংস করেছে। তৃণমূল জমি বিক্রির চেষ্টা করছে। ডবল ইঞ্জিনের সরকার এলেই শিল্প হবে।' প্রস্তাবিত এই জমিতে তাপবিদ্যুৎ কেন্দ্র হবে না অন্য শিল্প হবে, আদৌ শিল্প হবে কিনা, তা জানা যাবে ভবিষ্যতে।

আরও পড়ুন- দিল্লির শাস্ত্রীনগরে অগ্নিকাণ্ডে মৃত রাজ্যের ৪, সমবেদনা জানিয়ে ২ লক্ষ ক্ষতিপূরণ ঘোষণা মুখ্যমন্ত্রীর



আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Update : উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
IMD Weather Update: ফের নিম্নচাপ ! বিপদের মুখে এই সব রাজ্য, কবে মিলবে বৃষ্টি থেকে মুক্তি ? আগামী ৭ দিনের আবহাওয়ার বড় আপডেট IMD-র
ফের নিম্নচাপ ! বিপদের মুখে এই সব রাজ্য, কবে মিলবে বৃষ্টি থেকে মুক্তি ? আগামী ৭ দিনের আবহাওয়ার বড় আপডেট IMD-র
Bankura News: বাঁকুড়ায় প্রায় ৪ কেজি মাদক সহ গ্রেফতার দম্পতি, জিজ্ঞাসাবাদ করে ওই মাদকের উৎসের সন্ধানে পুলিশ
বাঁকুড়ায় প্রায় ৪ কেজি মাদক সহ গ্রেফতার দম্পতি, জিজ্ঞাসাবাদ করে ওই মাদকের উৎসের সন্ধানে পুলিশ
Andal Eastern Coalfields: নিরপত্তারক্ষীদের বেঁধে রেখে লুঠপাট, অণ্ডালের পড়াশকোল ইস্ট কোলিয়ারিতে আতঙ্কে খনি শ্রমিকরা
নিরপত্তারক্ষীদের বেঁধে রেখে লুঠপাট, অণ্ডালের পড়াশকোল ইস্ট কোলিয়ারিতে আতঙ্কে খনি শ্রমিকরা

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget