এক্সপ্লোর

Madhyamik Examination: জুতোয় মোবাইল আটকে হলে ! মাধ্যমিকে AI দিয়ে উত্তর খুঁজে টুকলি ! পূর্ব বধমানে একাধিক ঘটনা

Madhyamik Examination News : মূলত জুতোর ভেতরে, মোজার ভেতরে কিংবা পায়ের সঙ্গে সেলোটেপ আটকে মোবাইল ফোন নিয়ে ঢুকেছিল ওই তিন পরীক্ষার্থী।


কমল কৃষ্ণ দে, পূর্ব বর্ধমান: আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাহায্য নিয়ে উন্নতির পথে এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখছে দেশ। পড়ুয়াদের হাতে হাতে তুলে দেওয়া হচ্ছে ট্যাব। স্কুলে স্কুলে ব্যবহার করা হচ্ছে ডিজিট্যাল প্রযুক্তি। কিন্তু সেই এআই য়ের সাহায্য নিয়ে এবার মাধ্যমিক পরীক্ষার বৈতরণী পার করতে চাইল একাধিক পড়ুয়া। অনৈতিক ভাবে  মোবাইল ব্যবহার করে টুকলি করতে গিয়ে ধরা পড়ল একাধিক পরীক্ষার্থী। জীবনের প্রথম বোর্ড পরীক্ষায় পড়ুয়াদের এমন ব্যবহার দেখে তাজ্জব শিক্ষকও । একজন নয়, একাধিক এমন ঘটনা ধরা পড়েছে বিভিন্ন স্কুল থেকে। অবশেষে ধরা পরে বাতিল করা হয় পরীক্ষাও ।

এখনও পর্যন্ত ওই জেলায় ৩টি পরীক্ষা কেন্দ্রে ৩ পরীক্ষার্থী মোবাইল নিয়ে গিয়ে ধরা পড়েছে । বাতিল হয়েছে পরীক্ষা। কারণ, সেই এআই এর সাহায্য নেওয়া।  টুকলিতে অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার দেখে স্তম্ভিত শিক্ষা দফতরের আধিকারিকরাও। গলসির সাঁকো সিএস স্কুলের এক পড়ুয়া মোবাইল সহ ধরা পড়ে। এছাড়া একই রকম অনৈতিক কাজ করে  ধরা পড়েছে কাটোয়া দুর্গাদাসী চৌধুরানি বালিকা বিদ্যালয়, কাটোয়া কেডিআই ইনস্টিটিউটের পরীক্ষার্থীরাও।  প্রত্যেকেই মোবাইল ব্যবহার করে পরীক্ষা দিচ্ছিল। 

প্রশ্নপত্র মোবাইল ফোনে স্ক্যান করে অনৈতিক কাজ ! 

এদের মধ্যে গলসিরর ছাত্রটি প্রশ্নপত্র মোবাইল ফোনে স্ক্যান করে এআই অ্যাপ ব্যবহার করে উত্তর খুঁজে বের করছিল। পরীক্ষকরা তাঁর এই কীর্তিকলাপ ধরে ফেলে। পর্ষদের নিয়ম অনুযায়ী তাঁর পরীক্ষা বাতিল করা হয়। পাশাপাশি অন্য দুই ছাত্র পরীক্ষা কেন্দ্রে মোবাইল নিয়ে ঢুকে মোবাইল ব্যবহার করে উত্তর লেখায়, তাদের পরীক্ষাও বাতিল করা হয়েছে।       

কীভাবে মোবাইল নিয়ে হলে? 

মধ্যশিক্ষা পর্ষদের নিয়ম অনুযায়ী, পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন নিয়ে প্রবেশ নিষিদ্ধ। সেজন্য পরীক্ষা কেন্দ্রে ঢোকার সময় প্রতিটি পরীক্ষার্থীর তল্লাশি নেওয়া হয়। তা সত্ত্বেও নজরদারির ফাঁকফোঁকর খুঁজে নিয়ে কয়েকজন পরীক্ষার্থী মোবাইল ফোন নিয়ে ভেতরে ঢুকে পড়ে।  ২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষার দায়িত্বে থাকা জেলা কনভেনার অমিত কুমার ঘোষ জানান, মূলত জুতোর ভেতরে, মোজার ভেতরে কিংবা পায়ের সঙ্গে সেলোটেপ আটকে মোবাইল ফোন নিয়ে ঢুকেছিল ওই তিন পরীক্ষার্থী। ঢোকার সময় সেই মোবাইল ফোন সুইচড অফ করে রাখা ছিল। এরপর তা সময় মতো অন করে নেওয়া হয় এবং সাইলেন্ট মোডে রাখা হয়। কোনও ফোন এসে গেলে যাতে কেউ বুঝতে না পারে সে কারণেই এই সাইলেন্ট মোড ! এরপর এ আই অ্যাপ ব্যবহার গলসির ছাত্রটি প্রশ্নপত্র স্ক্যান করে  উত্তর তৈরি করে নিয়ে তা লিখছিল। সেই সময় পরীক্ষকরা কারসাজি ধরে ফেলে।  পরীক্ষা বাতিল করা হয়। 

 

সেরা শিরোনাম

News Live Blog: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
TMC News: ‘জ্ঞানেশ কুমারকে চোর বললে আপনাদের গায়ে লাগছে কেন?’ আক্রমণে কুণাল, মমতা-তৃণমূলের মিছিল আটকানো হল
‘জ্ঞানেশ কুমারকে চোর বললে আপনাদের গায়ে লাগছে কেন?’ আক্রমণে কুণাল, মমতা-তৃণমূলের মিছিল আটকানো হল
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget