এক্সপ্লোর

Burdwan Station : লাঠি, বাঁশ, ধারাল অস্ত্র দুষ্কৃতীরা চড়াও বর্ধমান স্টেশন চত্বরে, চলল তাণ্ডব

East Burdwan News : ঘটনার নেপথ্যে উঠে আসছে রাজনৈতিক বিবাদের খবর। তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে বিবাদের জেরেই মারাত্মক পরিস্থিতি তৈরি হয়েছে বলে সূত্রের খবর।

কমলকৃষ্ণ দে, পূর্ব বর্ধমান : বর্ধমান স্টেশন (Burdwan Station) চত্বরে দুষ্কৃতী তাণ্ডব। অভিযোগ, গতকাল রাত ১২টা নাগাদ লাঠি, বাঁশ, ধারাল অস্ত্র নিয়ে বেশ কয়েকজন হঠাৎই চড়াও হয়। স্টেশন চত্বরে দোকান, ট্যাক্সি স্ট্যান্ড, পার্কিং এলাকায় ভাঙচুর চালায় তারা। মারধরের পাশাপাশি, একাধিক দোকান, গাড়ি ও বাইক ভাঙচুর করে দুষ্কৃতীরা। ৩ জন আহত হন। বিশাল পুলিশ বাহিনী নিয়ে রাতে ঘটনাস্থলে যান বর্ধমান থানার আইসি সুখময় চক্রবর্তী। র‍্যাফ নামিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।

ঘটনার নেপথ্যে উঠে আসছে রাজনৈতিক বিবাদের খবর। তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে বিবাদের জেরেই মারাত্মক পরিস্থিতি তৈরি হয়েছে বলে সূত্রের খবর। গোটা ঘটনা ঘিরে কটাক্ষ করতে ছাড়ছে না বিরোধীরা। স্থানীয় সূত্রে খবর, আইএনটিটিইউসি-র প্রাক্তন জেলা সভাপতি ইফতিকার আহমেদ ওরফে পাপ্পু ও বর্ধমান পৌসভার ৭ নং ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের নেতা গোলাপ সোনকার-র গোষ্ঠীর মধ্যে বিবাদের জেরেই রণক্ষেত্রের চেহারা নিয়েছিল বর্ধমান স্টেশন চত্বর। 

ইফতিকার আহমেদ-এর অভিযোগ, দলকে বদনাম করা ও এলাকা দখলের জন্য একদল দৃষ্কৃতী রাত বিরেতে এই হামলা চালায়। প্রায় ১০ থেকে ১২ টি দোকানে, ৮ থেকে ১০ টি গাড়ি ও বাইকে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। হামলাকারীদের কাছে আগ্নেয়াস্ত্রও ছিল বলেই অভিযোগ আইএনটিটিইউসি-র প্রাক্তন জেলা সভাপতি ইফতিকারের। তাঁর অভিযোগ, সিপিএমের হার্মাদ বাহিনী বিজেপি যোগদানের পর আপাতত তৃণমূলে ঢুকে এইসব কাণ্ড করেছে। গোলাপ শোনকারের নেতৃত্বে হামলা হয়েছে বলেই তাঁর অভিযোগ। পাল্টা র্ধমান পৌসভার ৭ নং ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের নেতা গোলাপ শোনকারের দাবি, তাঁর ছেলেকে স্টেশন চত্বরে প্রথমে গালিগালাজ ও মারধর করা হয়। এরপর এলাকার কিছু লোক স্টেশন চত্বরে যায় কেন মেরেছে জানতে। যদিও কেউ কোনও ভাঙচুর চালায়নি। নিজেরাই ভাঙচুর চালিয়ে তাঁকে ফাঁসাতে চাইছে বলেও অভিযোগ তাঁর।

আরও পড়ুন- ‘তদন্তে সহযোগিতা করতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমস্যা কোথায়?’ প্রশ্ন হাইকোর্টের বিচারপতি অমৃতা সিন্হার

যে ঘটনার জেরে স্টেশন এলাকা সোমবার সকালেও বেশ থমথমে। ইফতিকার আহমেদের নেতৃত্বে বর্ধমান স্টেশন চত্ত্বর থেকে পার্কাস রোড পর্যন্ত মিছিল করা হয়। ঘটনাস্থলে যান বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস। তিনি জানান, গাড়ি ও দোকান ভাঙা হয়েছে,বর্ধমান শহরে কোনওরকম গুণ্ডামি বরদাস্ত করা হবে। প্রশাসন ব্যবস্থা নেবে তাদের ছাড়া হবে না। যদিও গোটা ঘটনা নিয়ে কটাক্ষ করতে ছাড়ছে না বিরোধীরা। জেলা বিজেপির সাধারন সম্পাদক মৃত্যুঞ্জয় চন্দ্র অভিযোগ করেন, স্টেশন থেকে প্রতিদিন লাখ টাকা তোলা তোলা হয়। সেই টাকার ভাগ নিয়ে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে ঝামেলা। যার জেরে ক্ষতিগ্রস্থ হয় স্থানীয় ব্যবসায়ীরা, স্টেশনে নিত্যযাত্রীরা যেতে ভয় পাচ্ছেন। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানাচ্ছি।

আরও পড়ুন- অসময়ে চুল পেকে যাওয়ার সমস্যা এড়াতে কী কী করবেন এবং কী কী করবেন না

সেরা শিরোনাম

Suvendu Adhikari: ৮০ হাজার কোটি টাকা থেকে বঞ্চিত বাংলার মানুষ, কেন ? কারণ জানালেন মুখ্যমন্ত্রী ও পঞ্চায়েত মন্ত্রী
৮০ হাজার কোটি টাকা থেকে বঞ্চিত বাংলার মানুষ, কেন ? কারণ জানালেন মুখ্যমন্ত্রী ও পঞ্চায়েত মন্ত্রী
BJP Extortion Allegation: ফের তোলাবাজির অভিযোগ বিজেপির বিরুদ্ধে, এবার ক্যাফেতে ভাঙচুরের অভিযোগ, গ্রেফতার বিজেপি নেতা
ফের তোলাবাজির অভিযোগ বিজেপির বিরুদ্ধে, এবার ক্যাফেতে ভাঙচুরের অভিযোগ, গ্রেফতার বিজেপি নেতা
West Bengal News Live Updates: সরিষায় তৃণমূলের পার্টি অফিসে নোটের বান্ডিল, তৃণমূলের কার্যালয়ে পুলিশের তল্লাশি, কোটি টাকার হদিশ
সরিষায় তৃণমূলের পার্টি অফিসে নোটের বান্ডিল, তৃণমূলের কার্যালয়ে পুলিশের তল্লাশি, কোটি টাকার হদিশ
BJP MLA Attacked: তোলাবাজির প্রতিবাদ, দলীয় কর্মীদের হাতেই মার খাওয়ার অভিযোগ বিজেপি বিধায়কের, এখনও গ্রেফতার শূন্য
তোলাবাজির প্রতিবাদ, দলীয় কর্মীদের হাতেই মার খাওয়ার অভিযোগ বিজেপি বিধায়কের, এখনও গ্রেফতার শূন্য

ভিডিও

BJP News : দেগঙ্গায় তোলাবাজির টাকা না পেয়ে রেস্তোরাঁয় হামলা-মারধর, তোপ BJP-র স্থানীয় নেতাদের দিকে
Newtown Private Hospital Vandalized News : নিউটাউনের বেসরকারি হাসপাতালে ভাঙচুর চালাল কারা?
BJP News : বেসরকারি রিসর্টে মহিলা ম্যানেজারের সঙ্গে ছাতনার BJP বিধায়কের বচসা! তুঙ্গে রাজনৈতিক তরজা
Assam Encounter News : বিজেপি শাসিত অসমে এনকাউন্টারে নিহত অভিযুক্ত | ABP Ananda
CM Suvendu Adhikari : 'পঞ্চায়েতে ৭১৯০ জনের নিয়োগ হবে', পঞ্চায়েত দফতরের সঙ্গে বৈঠকের পর জানালেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dia Mira Diwali Video: দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
Pirates Attack: ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
Rohit Sharma: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিতের সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিত শর্মার সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
Weather Update: ‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
Food Poisoning : বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
Fake 20 Rupee Coin: কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
Embed widget