এক্সপ্লোর

East Burdwan: নতুন বিতর্ক, আবাস যোজনায় বরাদ্দ বাড়িতে তৃণমূলের পার্টি অফিস

আবাস যোজনায় তৈরি উপভোক্তার বাড়ি, নাকি তৃণমূলের দলীয় কার্যালয়, ৩ বছর পরেও উত্তর  অধরা। ঘটনা ঘিরে তুঙ্গে উঠেছে তৃণমূল-বিজেপি তরজা।

কমলকৃষ্ণ দে, পূর্ব বর্ধমান: পূর্ব বর্ধমানের জামালপুরে আবাস যোজনায় বরাদ্দ বাড়ি ঘিরে নতুন বিতর্ক। তৃণমূলের বিরুদ্ধে বাড়ি দখল করে পার্টি অফিস চালানোর অভিযোগ উঠেছে। আবাস যোজনায় তৈরি উপভোক্তার বাড়ি, নাকি তৃণমূলের দলীয় কার্যালয়, ৩ বছর পরেও উত্তর  অধরা। ঘটনা ঘিরে তুঙ্গে উঠেছে তৃণমূল-বিজেপি তরজা। অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জামালপুরের বিডিও।

উপভোক্তার নামে বরাদ্দ হয়েছিল সরকারি প্রকল্পে বাড়ি। অভিযোগ, সেই ঘর উপভোক্তাকে না দিয়ে পার্টি অফিস হিসেবে ব্যবহার করছিল তৃণমূল কংগ্রেস। ঘটনা প্রকাশ্যে আসার পর বছর দেড়েক আগে সেই বাড়ি ফিরিয়েও দেওয়া হয়েছিল উপভোক্তাকে। কিছুদিন সেই ঘরে ঠাঁই হলেও, অভিযোগ, সেখানে এখন ফের রমরমিয়ে চলছে তৃণমূল কার্যালয়।

প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি নিয়ে এমনই অভিযোগ উঠল পূর্ব বর্ধমানের জামালপুরে। বছরখানেক আগে মৃত্যু হয়েছে উপভোক্তা শঙ্কর মাঝির। অভিযোগ, তারপর থেকেই আবাস যোজনায় প্রাপ্ত ঘরের বদলে উপভোক্তার পরিবার বাস করছেন দামোদরের বাঁধের পাশে অ্যাসবেস্টসের ছাউনি দেওয়া একচিলতে ঘরে। 

অভিযোগকারী পরিবারের সদস্যের  পরিতোষ মালিকের কথায়, শঙ্কর মাঝির নামে সরকারি ঘর এলে সেই ঘর এখন তৃণমূলের পার্টি অফিস করা হয়েছে।বদলে বাঁধের ধারে একটি বাড়ি করে দেওয়া হয়েছে।

২০১৮-১৯ সালে বাড়ি তৈরির প্রকল্পে এক লক্ষ ২০ হাজার টাকা অনুদান পান জামালপুরের কাঠুরিয়া গ্রামের শঙ্কর মাঝি। ওই টাকায় বাড়ি তৈরির পরেই তৃণমূলের বিরুদ্ধে সেটি দখল করে দলীয় কার্যালয় বানানোর অভিযোগ ওঠে। কিন্তু আবাস প্রকল্পে বরাদ্দ বাড়ি কীভাবে পরিণত হতে পারে শাসকদলের কার্যালয়ে? অভিযোগ সামনে আসার পরেই পরস্পর বিরোধী মন্তব্য শোনা গেল তৃণমূলের অন্দরে।

পূর্ব বর্ধমান জামালপুরের তৃণমূল নেতা রামরঞ্জন সাঁতরার কথায়, এটা আমাদেরই অফিস। তার যাবতীয় নথি আমাদের কাছে আছে। কে কীভাবে কোথায় ছবি তুলেছেন তা বলতে পারবো না। এমনকি বাঁধের বাড়ি নিয়ে পঞ্চায়েতই ভালো বলতে পারবে।

জামালপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল নেতা ও উপপ্রধান উদয় দাসের কথা, শঙ্কর মাঝিকে এই নীলসাদা বাড়িটিই দেওয়া হয়েছিল। সেই অনুযায়ী অভিযোগ আসতেই আমরা বাড়িটি দখলমুক্ত করে শঙ্কর মাঝিকে তুলে দিই। এরপর আবার কী করে সেখানে তৃণমূল অফিস হলো বা কী করেই বা বাঁধের ধারে সরকারি আবাস যোজনার বাড়ি হল তা জানা নেই। এমনকি পঞ্চায়েতের তরফে বাঁধের ধারের কোনো বাড়িতে আবাস যোজনা প্রকল্প নিয়ে কিছু লেখাও হয়নি। খোঁজ নিয়ে দেখছি। 

নতুন করে বিতর্ক দানা বাঁধতেই অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন জামালপুরের বিডিও। যদিও, এনিয়ে আক্রমণ শানিয়েছে বিজেপি। 

পূর্ব বর্ধমানের  জামালপুরের বিডিও শুভঙ্কর মজুমদারের, ২০১৯ সালে এই ধরনের অভিযোগ উঠতেই পঞ্চায়েতকে দায়িত্ব দেওয়া হয় অভিযোগ খতিয়ে দেখতে। পঞ্চায়েতের পক্ষ থেকে বলা হয় সমস্যা মিটে গেছে। বর্তমানে আবার অভিযোগ উঠেছে তাই আমাদের তরফে ব্লকের ভূমি দপ্তরের আধিকারিকের সহযোগিতা নেওয়া হচ্ছে। কোন দাগ নম্বরে আবাস যোজনার বাড়িটি এসেছিলো তা খতিয়ে দেখার পরই বিস্তারিত বলা যাবে।

পূর্ব বর্ধমানের জামালপুর ব্লকের বিজেপি যুব মোর্চার আহ্বায়ক অজয় ডকাল বলছেন, কর্তৃত্ব জাহির করতেই নিজেদের প্রশাসনের নির্দেশকে অমান্য করে উপভোক্তাকে তাড়িয়ে দিয়ে আবাস যোজনার ঘর দখল করেছে তৃণমূলের নেতারা। কিছু দিন আগে দেওয়ালে লেখা আবাস সংক্রান্ত তথ্যও মুছে দিয়েছে। এখন দেখার, এই বিতর্কের জল কতদূর গড়ায়।

 

সেরা শিরোনাম

Panihati Incident: পানিহাটিতে বিজেপি কর্মী খুনে মৃতের বাড়িতে ফ্য়াক্ট ফাইন্ডিং টিম,
পানিহাটিতে বিজেপি কর্মী খুনে মৃতের বাড়িতে ফ্য়াক্ট ফাইন্ডিং টিম, " যাদের নাম আছে অভিযুক্ত হিসেবে.."
West Bengal News Live: ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল
ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল
Calcutta Medical College: 'ঘোমটার পিছনে অতিবাম মানসিক মাওবাদী', মেডিক্য়াল কলেজের ঘটনা নিয়ে কাদের কটাক্ষ স্বাস্থ্য়মন্ত্রীর ?
'ঘোমটার পিছনে অতিবাম মানসিক মাওবাদী', মেডিক্য়াল কলেজের ঘটনা নিয়ে কাদের কটাক্ষ স্বাস্থ্য়মন্ত্রীর ?
CM Suvendu Adhikari: চিংড়িঘাটার অনুষ্ঠানে কি প্রধানমন্ত্রী আসবেন ? সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী,
চিংড়িঘাটার অনুষ্ঠানে কি প্রধানমন্ত্রী আসবেন ? সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী, "প্রধানমন্ত্রী না থাকলে কলকাতা মেট্রো কমপ্লিট হত না.."

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget