এক্সপ্লোর

East Burdwan: ঘুরতে গিয়ে গুজরাতের সেতু দুর্ঘটনায় মৃত্যু রাজ্যের এক বাসিন্দার

Gujrat Bridge Accident: রাতে পূর্বস্থলীর বাড়িতে ভাইপোর দুর্ঘটনায় মৃত্যুর খবর জানান তাঁর কাকা। তিনিও গুজরাতেই রয়েছেন।  

পূর্ব বর্ধমান: গুজরাতের মোরবিতে সেতু দুর্ঘটনায় মৃত্যু হল রাজ্যের এক বাসিন্দার। ওই তরুণ পূর্ব বর্ধমানের পূর্বস্থলীর বাসিন্দা। তিনি গুজরাতের মোরবিতে সোনার দোকানে কাজ করতেন। মৃতের পরিবার সূত্রে খবর, গতকাল তিনি বন্ধুদের সঙ্গে ঝুলন্ত সেতুতে বেড়াতে গিয়েছিলেন। রাতে পূর্বস্থলীর বাড়িতে ভাইপোর দুর্ঘটনায় মৃত্যুর খবর জানান তাঁর কাকা। তিনিও গুজরাতেই রয়েছেন।  পরিবার সূত্রে খবর, দেহ আমদাবাদ নিয়ে আসা হচ্ছে। সেখান থেকে বিমানে আনা হবে রাজ্যে। 

সেতু ভেঙে বিপর্যয়: গতকাল গুজরাতের মোরবি জেলার মচ্ছু নদীর ওপর সেতু ভেঙে ভয়াবহ বিপর্যয় ঘটে। এখনও পর্যন্ত প্রায় ১৪১ জনের মৃত্যুর খবর মিলেছে। এখনও পর্যন্ত ৪৭ জনের দেহ সনাক্ত হয়েছে। গুজরাতের স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, ১৩২ জনের দেহ উদ্ধার হয়েছে। গুজরাতের তথ্যমন্ত্রক সূত্রে খবর, এখনও পর্যন্ত ১৭৭ জনকে উদ্ধার করা হয়েছে। ছটপুজোর সন্ধেয় এই দুর্ঘটনার পরই গুজরাতের মুখ্যমন্ত্রীকে ফোন করেন নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রীর দফতর থেকে জানানো হয়েছে, গুজরাতের মুখ্যমন্ত্রী ভুপেন্দ্র পটেল ও অন্যান্য আধিকারিকদের সঙ্গে কথা বলেন মোদি। কীভাবে দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখতে ৫ সদস্যের কমিটি গড়েছে গুজরাত সরকার। গুজরাতে ভোটের আগে এই সেতু বিপর্যয় ঘিরে রাজনীতির পারদও চড়ছে। গুজরাত সরকারের সমালোচনায় সরব হয়েছে কংগ্রেস। ঘটনার সিবিআই তদন্তের দাবি জানিয়েছে আম আদমি পার্টি। আজ ঘটনাস্থলে যেতে পারেন প্রধানমন্ত্রী।

উদ্ধারকাজে স্থানীয়রা: বিপর্যয়ের পরই উদ্ধারকাজে ঝাঁপিয়ে পড়েছিলেন স্থানীয় বাসিন্দারা। এক উদ্ধারকারীর সঙ্গে কথা বলেছেন এবিপি আনন্দর প্রতিনিধি অভিষেক উপাধ্যায়।  গুজরাতের মোরবিতে মচ্ছু নদীতে সেতু বিপর্যয়ের পর চলছে উদ্ধারকাজ। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী, গুজরাত পুলিশের মেরিন টাস্ক ফোর্স, দমকল সহ বিভিন্ন বাহিনী উদ্ধারকাজে নেমেছে। শুধু মেরিন টাস্ক ফোর্সই নদী থেকে ১২০ জনকে উদ্ধার করেছে। 

কেন দুর্ঘটনা: গুজরাতের মোরবিতে ঝুলন্ত সেতু বিপর্যয়ের পড়ার পর অভিযোগ উঠেছে, বেশি মুনাফার জন্য বহনক্ষমতার থেকে অনেক বেশি পর্যটককে টিকিট বিক্রি করা হয়। টিকিট কাউন্টার থেকে সোজা রাস্তা চলে গেছে কেবল-সেতু পর্যন্ত। ঘটনাস্থল ঘুরে দেখলেন এবিপি আনন্দের প্রতিনিধি। 

সেতু বিপর্যয়ের পর থেকে মোরবির হাসপাতালে অ্যাম্বুল্যান্সের ভিড়। কোনও অ্যাম্বুল্যান্সে দেহ নিয়ে আসা হচ্ছে। আবার কোনও অ্যাম্বুল্যান্সে দেহ সনাক্ত করে শেষকৃত্যের জন্য নিয়ে যাচ্ছেন আত্মীয়রা। হাসপাতালের সামনে মৃতের পরিজনদের হাহাকার। ঘটনাস্থল থেকে জানাচ্ছেন এবিপি আনন্দর প্রতিনিধি। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kalighat TMC On 21 July: “আহতদের ১৫ হাজার টাকা দিয়েছেন, লজ্জা লাগে না?” , ২১ জুলাইয়ের রিপোর্ট পেশ করে নিশানা মুখ্য়মন্ত্রীর, কী প্রতিক্রিয়া কালীঘাট তৃণমূলের ?
“আহতদের ১৫ হাজার টাকা দিয়েছেন, লজ্জা লাগে না?” , ২১ জুলাইয়ের রিপোর্ট পেশ করে নিশানা মুখ্য়মন্ত্রীর, কী প্রতিক্রিয়া কালীঘাট তৃণমূলের ?
CM Suvendu Adhikari: ১০০০ টাকা বেড়ে হচ্ছে ১৫০০ টাকা, মাসিক আর্থিক সহায়তা বাড়ল এইখাতে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, কবে থেকে কার্যকর হবে ? ব্যাঙ্ক ট্রান্সফার নিয়ে রইল বিস্তারিত
১০০০ টাকা বেড়ে হচ্ছে ১৫০০ টাকা, মাসিক আর্থিক সহায়তা বাড়ল এইখাতে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, কবে থেকে কার্যকর হবে ? ব্যাঙ্ক ট্রান্সফার নিয়ে রইল বিস্তারিত
West Bengal News Live: ২১ জুলাইয়ে অভিযুক্ত ছিলেন মণীশ গুপ্ত, কিন্তু তাঁকেই মন্ত্রী করা হয়েছিল: শুভেন্দু অধিকারী
২১ জুলাইয়ে অভিযুক্ত ছিলেন মণীশ গুপ্ত, কিন্তু তাঁকেই মন্ত্রী করা হয়েছিল: শুভেন্দু অধিকারী
Kalighat TMC:কলকাতা হাইকোর্টে অস্বস্তিতে 'কালীঘাট-তৃণমূল', অন্তর্বর্তী নির্দেশের আবেদন খারিজ
কলকাতা হাইকোর্টে অস্বস্তিতে 'কালীঘাট-তৃণমূল', অন্তর্বর্তী নির্দেশের আবেদন খারিজ

ভিডিও

CJP Protest | পুলিশের ধরপাকড় অগ্রাহ্য করেই সংসদ ভবনের সামনে আন্দোলনকারীদের বিক্ষোভ
Delhi CJP Protest: দিল্লিতে ধুন্ধুমার | বিক্ষোভ ঠেকাতে রাজধানী জুড়ে ১৬৩ ধারা পুলিশের
Madan Mitra:
Delhi CJP Protest: সোনম ওয়াংচুকের ডাকে ককরোচ জনতা পার্টির সংসদ অভিযান ঘিরে ধুন্ধুমার | ABP Ananda
Suvendu Adhikari | ''আপনার লজ্জা লাগে না? মমতাকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর | MAmata Banerjee | 21 July

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
National Film Awards 2026: কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
Baba Vanga : ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
Embed widget