এক্সপ্লোর

TMC: স্কুলে আসেন না, অথচ তাঁকে পাওয়া যায় পুরসভায়, গরহাজিরার অভিযোগে শাস্তির কোপে দাপুটে TMC নেতা

East Burdwan News: শিক্ষায় নিয়োগে দুর্নীতির অভিযোগে রাজ্য জুড়ে তোলপাড়ের মধ্যেই স্কুলে গরহাজিরার অভিযোগে শাস্তির কোপে পড়লেন তৃণমূলের দাপুটে নেতা ও প্রধান শিক্ষক।

রানা দাস, পূর্ব বর্ধমান: শিক্ষা দুর্নীতি নিয়ে রাজ্যজুড়ে তোলপাড়ের মাঝেই এবার স্কুলে গরহাজিরার অভিযোগে শাস্তির কোপে শাসকদলের দাপুটে নেতা। নিয়মিত স্কুলে যান না, অথচ রোজই দেখা যায় পুরসভায়। এই অভিযোগেই এবার বদলি করা হল কালনা পুরসভার ভাইস চেয়ারম্যানকে। বাড়ি থেকে ৬৫ কিলোমিটার দূরের স্কুলে বদলি করে দেওয়া হল তাঁকে। ইনি তপন পোড়েল।                            
 
আবার কালনার খাঁপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকও তিনি। কিন্তু অভিভাবকদের অভিযোগ, নিয়মিত স্কুলে আসেন না প্রধান শিক্ষক। অথচ, প্রায়শই তাঁকে পাওয়া যায় কালনা পুরসভায়।

এ নিয়ে, জেলা প্রাথমিক শিক্ষা দফতরে অভিযোগ জানান অভিভাবকদের একাংশ। এমনকি, তপন পোড়েলকে কালনা পুরসভায় কতক্ষণ পাওয়া যায়, তা জানতে চেয়ে RTI-ও করা হয়। এই হল সেই RTI-এর উত্তর। 

যেখানে বলা হয়েছে, সাধারণত অন্য কোনও কাজ না থাকলে, তাঁকে সকাল ১০টা থেকে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত পুরসভায় নিজের অফিসে পাওয়া যায়। এই প্রেক্ষাপটে তপন পোড়েলের বিরুদ্ধে তদন্ত শুরু করে জেলা প্রাথমিক শিক্ষা দফতর। মাস দুয়েক আগে তাঁকে ডেকে তাঁর বক্তব্যও শোনা হয়।

আরও পড়ুন, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে নতুন ইউনিট ঘোষণা TMCP-র, সভাপতি হলেন রাজন্যা হালদার

এই পরিস্থিতিতে গত ১৬ অগাস্ট তপন পোড়েলকে ভাতারের বেরোয়া প্রাথমিক বিদ্যালয়ে বদলির নির্দেশিকা জারি করে জেলা প্রাথমিক শিক্ষা দফতর। ২৬ অগাস্টের মধ্যে তাঁকে নতুন স্কুলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে। বর্ধমানের জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান মধুসূদন ভট্টাচার্য বলেন, 'অভিযোগ করেছিল অভিভাবকরা। তদন্ত হয়। সেখানে শিক্ষাঙ্গনে অসুবিধা হচ্ছিল, সেই কারণে বদলি। মুখ্যমন্ত্রীর নির্দেশ সব জায়গায় স্বচ্ছতা রাখতে হবে। সেটাই বজায় রাখা হয়েছে।' 

কালনায় তপন পোড়েলের বাড়ি থেকে খাঁপুর প্রাথমিক বিদ্যালয়ের দূরত্ব ছিল ১২ কিলোমিটার।  তবে বর্ধমানে তাঁকে ভাতারের যে বেরোয়া প্রাথমিক বিদ্যালয়ে বদলি করা হয়েছে, তাঁর দূরত্ব বেড়ে হল ৬৫ কিলোমিটার। এখানেই প্রশ্ন উঠছে, একসঙ্গে কীভাবে দুটি দায়িত্ব পালন করবেন এই তৃণমূল নেতা?যদিও এ বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি কালনা পুরসভার ভাইস চেয়ারম্যান ও প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষক তপন পোড়েল। তবে তিনি জানিয়েছেন, জেলা শিক্ষা দফতরের যে নির্দেশ পেয়েছেন, সেই অনুযায়ী কাজ করবেন।

সেরা শিরোনাম

ভুটানে হিমবাহ ধস, হুড়মুড়িয়ে জল ঢুকবে এ রাজ্যে? দার্জিলিং-ডুয়ার্সকে সতর্ক করলেন সাংসদ
ভুটানে হিমবাহ ধস, হুড়মুড়িয়ে জল ঢুকবে এ রাজ্যে? দার্জিলিং-ডুয়ার্সকে সতর্ক করলেন সাংসদ
West Bengal News LIVE: ঠিক সময়ে বড় জায়গায় হাত পড়বে, মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পর পাল্টা হুঙ্কার অভিষেকের
ঠিক সময়ে বড় জায়গায় হাত পড়বে, মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পর পাল্টা হুঙ্কার অভিষেকের
Javed Khan: জাভেদ খানের বিধানসভা কেন্দ্রে হানা কমিশনের, কী প্রতিক্রিয়া ?
জাভেদ খানের বিধানসভা কেন্দ্রে হানা কমিশনের, কী প্রতিক্রিয়া ? "যারা শাসনে থাকে, তারা ধোয়া তুলসী পাতা.."
'আর এক-দেড় ঘণ্টার মধ্যে' ... উত্তরবঙ্গে মহাবিপদের আশঙ্কা, ভিডিও করে সতর্ক করলেন রাজ্যের মন্ত্রী
'আর এক-দেড় ঘণ্টার মধ্যে' ... উত্তরবঙ্গে মহাবিপদের আশঙ্কা, ভিডিও করে সতর্ক করলেন রাজ্যের মন্ত্রী

ভিডিও

Kunal ghosh: হামিদুলের বিরুদ্ধে খুলছে ফাইল?
Chokh Bhanga Chota | থানায় থানায় কালীপুজো করার ঘোষণা | নবনিযুক্ত শিক্ষকদের রাজনীতিতে 'না'
Mamata Banerjee | IPAC-কাণ্ডে সুপ্রিম কোর্টে শুনানি শেষ, রায়দান স্থগিত। #abpananda
Suvendu Adhikari | রায়গঞ্জে মুখ্যমন্ত্রীর কর্মসূচিতে ঋতব্রত-গোষ্ঠীর ২ বিধায়ক গরহাজির | #abpananda
TMC news: 'কোনও রাজনৈতিক দলেরই ১০ বছরের বেশি ক্ষমতায় থাকা উচিত নয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Salary Account: কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
Gold Walkway in Dubai: খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
Embed widget