এক্সপ্লোর

TMC MLA: তৃণমূল বিধায়ককে জুতো পরিয়ে দিলেন অনুগামী, ভাইরাল ভিডিও ঘিরে বিতর্ক

বিজেপির কটাক্ষ, বিধায়ককে জুতো পরিয়ে দেওয়ার ঘটনা দুর্ভাগ্যজনক। যদিও তৃণমূল বিধায়ক নিজেই এক অভিযোগ অস্বীকার করেন। 

কমলকৃষ্ণ দে, পূর্ব বর্ধমান : তৃণমূল বিধায়ককে জুতো পরিয়ে দিচ্ছেন এক ব্যক্তি, এই ভিডিও সোশাল মিডিয়ায় পোস্ট হতেই ভাইরাল হয়ে যায় মুহুর্তে। শুধু তাই নয়, জোর বিতর্কও শুরু হয়েছে গোটা ঘটনাটি নিয়ে। বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাসের এই ঘটনা প্রকাশ্যে আসতেই রাজনীতিতেও তুলকালাম।

বৃহস্পতিবার ওই এলাকায় একটি রক্তদান শিবির ছিল। সেখানেই যোগ দেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস। সেই অনুষ্ঠানে তাঁকে জুতো পরিয়ে দিতে দেখা যায় দুই অনুগামীকে। বুধবার বর্ধমান পুরসভার ৩৫ নম্বর ওয়ার্ডের রাধারানি স্টেডিয়ামের হলে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। সেই শিবিরের আনুষ্ঠানিক সূচনা করতে এসেছিলেন তৃণমূল বিধায়ক। ওই শিবিরে ৮০ জন রক্ত দেন এমনটাই খবর।

বিজেপির অভিযোগ ওই ব্যক্তিরা দেহরক্ষী ছিলেন খোকন দাসের। সরকারি কর্মীদের দিয়ে এই কাজ করানোর অভিযোগও তোলা হয়। বিজেপির কটাক্ষ, বিধায়ককে জুতো পরিয়ে দেওয়ার ঘটনা দুর্ভাগ্যজনক। যদিও তৃণমূল বিধায়ক নিজেই এক অভিযোগ অস্বীকার করেন। 

তাঁর পাল্টা সাফাই, চেহারা ভারী হওয়ার কারণে ঝুঁকতে অসুবিধা হচ্ছিল। বিধায়ক বলেন, আমার জুতো আমিই পরি। একটা চেন ছিল। সেটা আটকাতে অসুবিধা হচ্ছিল। সেটা আমার ভাইপো আটকে দেয়। 

প্রসঙ্গত, বর্ধমান দক্ষিণের তৃণমূল কংগ্রেস বিধায়ক এর আগে বিধায়ক হিসেবে পুরসভার টেন্ডার কমিটির মিটিংয়ে থেকে বিতর্কে জড়িয়েছিলেন। বিজেপি সাংবাদিকদের টাকা আর মদ দিয়ে কিনে ক্ষমতায় আসতে চেয়েছিল বলেও বিতর্কিত মন্তব্য করেছিলেন। এবার জড়ালেন জুতো বিতর্কে।

উল্লেখ্য, এই বিষয় নতুন নয়। ২০১৫ সালে পশ্চিমবঙ্গের তৎকালীন মন্ত্রী রচপাল সিং এর আপ্ত সহায়ককে একটি অনুষ্ঠান শেষে দেখা গিয়েছিল মন্ত্রীর জুতোর ফিতে বেঁধে দিতে। এ নিয়ে বিস্তর জলঘোলা হয়েছিল সে সময়। যদিও পরে তৃণমূল সূত্রে জানা গিয়েছে যিনি জুতোর বেল্ট ক্লিপে পরিয়ে দিয়েছেন তিনি বিধায়কের নিজস্ব ভাইপো নন। বর্ধমানের ৩৩ নম্বর ওয়ার্ডে ডোমপাড়ার বাসিন্দা অমিত মল্লিক।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal Live Updates: বুলডোজারে গুঁড়িয়ে গেল অভিষেকের আমতলার কার্যালয়, কেন্দ্রীয় বাহিনী নিয়ে অ্যাকশনে পুলিশ!
বুলডোজারে গুঁড়িয়ে গেল অভিষেকের আমতলার কার্যালয়, কেন্দ্রীয় বাহিনী নিয়ে অ্যাকশনে পুলিশ!
21 July TMC Rally: ২১ জুলাইয়ের প্রস্তুতি তুঙ্গে, কী বলছে 'ঋতব্রত তৃণমূল' ? '...মূল মঞ্চে থাকবে না মমতার ছবি '
২১ জুলাইয়ের প্রস্তুতি তুঙ্গে, কী বলছে 'ঋতব্রত তৃণমূল' ? '...মূল মঞ্চে থাকবে না মমতার ছবি '
Sonam Wangchuk: পরীক্ষা হলে এত কড়াকড়ি, তারপরেও কীভাবে প্রশ্ন ফাঁস? সোনম ওয়াংচুকের ঘটনায় কী বলছেন ছাত্রছাত্রীরা?
পরীক্ষা হলে এত কড়াকড়ি, তারপরেও কীভাবে প্রশ্ন ফাঁস? সোনম ওয়াংচুকের ঘটনায় কী বলছেন ছাত্রছাত্রীরা?
Amit Shah: অনুপ্রবেশ ঠেকাতে উত্তরকন্যার বৈঠকে এবার বড় নির্দেশ অমিত শাহর,
অনুপ্রবেশ ঠেকাতে উত্তরকন্যার বৈঠকে এবার বড় নির্দেশ অমিত শাহর, "অবৈধভাবে যারা অনুপ্রবেশ করেছেন, তাঁদের.."

ভিডিও

Abhishek Banerjee:
BJP Government: আচমকা আর জি কর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় | RG Kar News
Abhishek Banerjee:
Blood Bank Scam: অন্ধকারে সরকার, কোটি কোটি টাকায় রক্ত-প্লাজমা পাচার!
Agnimitra Paul: এবার রাজীব বন্দ্যোপাধ্যায়কে 'সুযোগসন্ধানী' কটাক্ষ অগ্নিমিত্রার | Rajib Banerjee

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sonam Wangchuk: 'সোনম ওয়াংচুকের পাশে আছি', সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট ভারতীয় ক্রিকেটারের বোনের
'সোনম ওয়াংচুকের পাশে আছি', সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট ভারতীয় ক্রিকেটারের বোনের
BJP government in West Bengal: আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
West Bengal Weather Update: তুমুল ঝড়বৃষ্টির আশঙ্কা, ভয়ঙ্কর দুর্যোগের লাল সতর্কতা জারি, ভাসবে কোন কোন জেলা?
তুমুল ঝড়বৃষ্টির আশঙ্কা, ভয়ঙ্কর দুর্যোগের লাল সতর্কতা জারি, ভাসবে কোন কোন জেলা?
Post Office Schemes : দিনে ১০০ টাকা জমিয়ে আপনি পেতে পারেন কোটি টাকা, এই পোস্ট অফিসের স্কিমে রয়েছে সুবর্ণ সুযোগ
দিনে ১০০ টাকা জমিয়ে আপনি পেতে পারেন কোটি টাকা, এই পোস্ট অফিসের স্কিমে রয়েছে সুবর্ণ সুযোগ
Lamine Yamal: ফাইনালের আগে স্পেন শিবিরে স্বস্তি, চোট সারিয়ে প্র্যাক্টিসে ইয়ামাল, চাপ বাড়ল আর্জেন্তিনার?
ফাইনালের আগে স্পেন শিবিরে স্বস্তি, চোট সারিয়ে প্র্যাক্টিসে ইয়ামাল, চাপ বাড়ল আর্জেন্তিনার?
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে ডিজিটাল লক করা ঘরের হদিশ, ভাঙতে এল দমকল
অভিষেকের কার্যালয়ে ডিজিটাল লক করা ঘরের হদিশ, ভাঙতে এল দমকল
FIFA World Cup Final: বিশ্বকাপ জিতলেই অবসর, কোচের ট্যাটু করাবেন গায়ে, ফাইনালের আগেই স্প্যানিশ ফুটবলারের বিরাট দাবি
বিশ্বকাপ জিতলেই অবসর, কোচের ট্যাটু করাবেন গায়ে, ফাইনালের আগেই স্প্যানিশ ফুটবলারের বিরাট দাবি
Embed widget