এক্সপ্লোর

TMC MLA : 'জবরদখল নয়, রাস্তায় মারপিটও বরদাস্ত করব না' তৃণমূল বিধায়কের বার্তা, 'বিদায়ঘণ্টা' কটাক্ষ বিজেপির

East Medinipore News : গোটা ঘটনা নিয়ে তৃণমূলের বিদায়ঘণ্টা বেজে গেছে, কটাক্ষ বিজেপির। ভোটের আগে নাটক, খোঁচা সিপিএমের। এখন দেখার, গ্রামবাংলার ভোটের আগে তৃণমূলের শুদ্ধকরণ অস্ত্র কতটা কার্যকরী হয়।

বিটন চক্রবর্তী, পূর্ব মেদিনীপুর : পঞ্চায়েত ভোটের (Panchayat Election 2023) আগে জবরদখলের রাজনীতি বন্ধ করতে সুর চড়ালেন মহিষাদলের তৃণমূল বিধায়ক (TMC MLA)। দলীয় কর্মিসভা থেকে দলকে একসূত্রে বাঁধতে দিলেন বার্তা। কোন্দল রুখতে ব্য়র্থ হলে অঞ্চল সভাপতিকে ইস্তফা দিতে হবে বলেও হুঁশিয়ারি দিলেন তৃণমূল বিধায়ক তিলক চক্রবর্তী। দলীয় ব্যাপার, প্রতিক্রিয়া তৃণমূল অঞ্চল সভাপতির। তৃণমূলের বিদায়ঘণ্টা বেজে গেছে, কটাক্ষ বিজেপির (BJP)। ভোটের আগে নাটক, খোঁচা সিপিএমের (CPM)।

কর্মীদের শুদ্ধকরণের বার্তা বিধায়কের

যেকোনও দিন ঘোষণা হতে পারে পঞ্চায়েত ভোটের দিনক্ষণ। যার প্রাক্কালে দলীয় কর্মিসভায় শুদ্ধকরণের বার্তা দিলেন মহিষাদলের তৃণমূল বিধায়ক তিলক চক্রবর্তী (Tilak Chakraborty)। মঞ্চ থেকেই তিনি বলেছেন, 'দলীয় কর্মীরা রাস্তায় মারপিট করবে, এটা একদিন বরদাস্ত করলাম, পরের দিন বরদাস্ত করব না। এ ধরনের কাজ হলে পদত্যাগ করতে হবে। অঞ্চল সভাপতির ওই জায়গায় থাকা যাবে না।' যার পরে তাঁর সংযোজন, 'দলের কাছে না জানিয়ে কোনওরকম কোথাও জোর করে পার্টি অফিস তৈরি করা, কারও জায়গা জোর করে দখল করে নেওয়া, কারও বেরোনোর রাস্তা বন্ধ করে দেওয়া, এসব কাজে কোনওভাবে কেউ মাথা ঘামাবেন না পঞ্চায়েত নির্বাচনের আগে। যদি কোথাও কিছু করতে হয়, আমাদের জানাবেন।'

কোন্দল প্রকাশ্যে

দিন কুড়ি আগে, পাঁশকুড়ায় সমবায় সমিতির নির্বাচন ঘিরে প্রকাশ্যে আসে তৃণমূলের ঘরোয়া কোন্দল। শ্যামসুন্দরপুর পটনা সমবায় সমিতির ৯টি আসনে আলাদা আলাদাভাবে প্রার্থী দেয় তৃণমূলের ২ গোষ্ঠী। কিন্তু পঞ্চায়েত নির্বাচনের আগে দলের অভ্যন্তরীণ দ্বন্দ্ব রুখতে কড়া বার্তা দিতে শোনা গেল মহিষাদলের তৃণমূল বিধায়ককে। এমনকী দলকে একসূত্রে বাঁধতে ব্যর্থ হলে, মহিষাদলের বেতকুুণ্ডু এলাকার তৃণমূল অঞ্চল সভাপতি পলাশ হালদারকে ইস্তফা দিতে হবে, এমন হুঁশিয়ারিও দিলেন বিধায়ক। যদিও বিষয়টিকে দলের অভ্যন্তরীণ বিষয় বলে প্রতিক্রিয়া দিয়েছেন অঞ্চল সভাপতি।

খোঁচা বিরোধীদের 

গোটা ঘটনা নিয়ে তৃণমূলের বিদায়ঘণ্টা বেজে গেছে, কটাক্ষ বিজেপির। ভোটের আগে নাটক, খোঁচা সিপিএমের। বিজেপির রাজ্য কমিটির সদস্য প্রদীপ দাস বলেছেন, 'পুলিশি রাজকে হাতিয়ার করে টিকে আছে তৃণমূল আগামীদিনে যে পঞ্চায়েত ভোট আসছে, তাতে যোগ্য জবাব দেবে মানুষ। ওদের বিদায়ঘণ্টা বেজে গেছে।' পাশপাশি সিপিএম নেতা পরিতোষ পট্টনায়েক বলেছেন, 'পঞ্চায়েত নির্বাচনের আগে সাধু সাজার চেষ্টা, পলাশ হালদারকে ভোটে ছাপ্পা মারতে তো বিধায়ক নিজেই ব্যবহার করেছেন। পঞ্চায়েতে জবাব মিলবে।'  এখন দেখার, গ্রামবাংলার ভোটের আগে তৃণমূলের শুদ্ধকরণ অস্ত্র কতটা কার্যকরী হয়।

 

আরও পড়ুন- কলকাতা পুরসভার নিয়োগেও দুর্নীতির অভিযোগ, ফিরহাদের পাল্টা ' প্রমাণ হলে আত্মাহুতি দেব'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NEET Protest In Kolkata: নিট আন্দোলন ঘিরে ধুন্ধুমার কলকাতায়, সাংবাদিকদের মুখোমুখি শমীক ভট্টাচার্য, কোনও জরুরি বার্তা ?
নিট আন্দোলন ঘিরে ধুন্ধুমার কলকাতায়, সাংবাদিকদের মুখোমুখি শমীক ভট্টাচার্য, কোনও জরুরি বার্তা ?
West Bengal News Live: নিট প্রশ্নফাঁসের প্রতিবাদে কলকাতায় ধুন্ধুমার, আন্দোলনকারী-পুলিশ ধস্তাধস্তিতে তুলকালাম
নিট প্রশ্নফাঁসের প্রতিবাদে কলকাতায় ধুন্ধুমার, আন্দোলনকারী-পুলিশ ধস্তাধস্তিতে তুলকালাম
NEET Protest In Kolkata: NEET কাণ্ডের প্রতিবাদে রণক্ষেত্র ধর্মতলা, চার্জ করা হল কাঁদানে গ্যাসের সেল, সন্ধ্যা নামতেই অবস্থান বিক্ষোভে বামেরা
NEET কাণ্ডের প্রতিবাদে রণক্ষেত্র ধর্মতলা, চার্জ করা হল কাঁদানে গ্যাসের সেল, সন্ধ্যা নামতেই অবস্থান বিক্ষোভে বামেরা
NEET CJP Delhi Protest: NEET-বিতর্কে উত্তাল দেশ, আজ রাত ৮ টায় NTA নিয়ে বড় ঘোষণা করতে পারে শিক্ষামন্ত্রক
NEET-বিতর্কে উত্তাল দেশ, আজ রাত ৮ টায় NTA নিয়ে বড় ঘোষণা করতে পারে শিক্ষামন্ত্রক

ভিডিও

Sundarbans Arms Recover: ট্রলারটি থেকে উদ্ধার হয় বেশ কিছু আগ্নেয়াস্ত্র ও প্রচুর পরিমাণ গুলি
Madan Mitra: পুর নিয়োগ দুর্নীতি মামলায় ED তলব, সিজিও কমপ্লেক্সে হাজিরা মদনের স্ত্রীর
Abhishek Banerjee: বিধাননগর কমিশনারেটের সাইবার ক্রাইমে অভিষেকের বিরুদ্ধে FIR
Suvendu Adhikari:
INDIA Alliance: প্রশ্নফাঁসকাণ্ডে সংসদ ভবন চত্বরে বিক্ষোভে ইন্ডি জোট

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget