এক্সপ্লোর

KMC Recruitment Controversy : কলকাতা পুরসভার নিয়োগেও দুর্নীতির অভিযোগ, ফিরহাদের পাল্টা ' প্রমাণ হলে আত্মাহুতি দেব'

Firhad Hakim : কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম বলেছেন, 'যেদিন ববি হাকিমের বিরুদ্ধে দুর্নীতি প্রমাণ হবে, সিবিআই দরকার হবে না। নিজে নিজেকে আত্মাহুতি দিয়ে দেব।'

সত্য়জিৎ বৈদ্য় ও অর্ণব মুখোপাধ্য়ায়, কলকাতা : কলকাতা পুরসভার (Kolkata Municipal Corporation) নিয়োগেও দুর্নীতি হয়েছে। ফেসবুকে পোস্টে এমনই অভিযোগ করলেন বিজেপি কাউন্সিলর সজল ঘোষ (Sajal Ghosh)। এ নিয়ে সিবিআই তদন্তেরও দাবি তুলেছেন তিনি। যদিও দুর্নীতির অভিযোগ (Scam Allegation) উড়িয়ে, মেয়র ফিরহাদ হাকিমের (Firhad Hakim) দাবি, পরীক্ষা দিয়েই সবার চাকরি হয়েছে। পাশাপাশি তাঁর সাফ বক্তব্য, 'যেদিন ববি হাকিমের বিরুদ্ধে দুর্নীতি প্রমাণ হবে, সিবিআই দরকার হবে না। নিজে নিজেকে আত্মাহুতি দিয়ে দেব।'

ঠিক কী অভিযোগ

কলকাতা পুরসভায় নিয়োগ দুর্নীতির অভিয়োগে এবার সোশাল মিডিয়ায় সরব হলেন ৫০ নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর সজল ঘোষ। ফেসবুক পোস্টে তিনি লেখেন, কলকাতা কর্পোরেশনের একটি বিশেষ বিভাগে ১৪৮ জন কর্মীর চাকরি হয়েছে। চিঠির তলায় নাম আছে municipal secretary র, বিজেপি কাউন্সিলরের দাবি, সেক্রেটারি মশাই ও মেয়র জবাব দিন l সজল ঘোষের দাবি, '২০১৭ সালে ১৪৯ জনের চাকরি হয়। ১৪৮ জনের মধ্য়ে ১১৮ জন নদিয়ার হাঁসখালির। ৬ জন বৈদ্য়বাটি-ভদ্রেশ্বর থেকে। ২৮-২২ জন ববি দার পাড়া থেকে। নদিয়ার এক এমএলএ দুর্নীতিতে সিবিআই-ইডির স্ক্য়ানারে আছেন।'

'প্রমাণ হলে আত্মাহুতি'

যদিও যাবতীয় অভিযোগ উড়িয়ে কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম বলেছেন, 'এটা নিয়ে কিছু বলব না। নোংরামি হচ্ছে। যে পরীক্ষা দিয়েছে চাকরি পেয়েছে, আমি কী বলব? যেদিন ববি হাকিমের বিরুদ্ধে দুর্নীতি প্রমাণ হবে, সিবিআই দরকার হবে না। নিজে নিজেকে আত্মাহুতি দিয়ে দেব।'

অভিযোগ বালতি ঘিরেও !

ফেসবুক পোস্টে CBI-তদন্তেরও দাবি করেছেন সজল ঘোষ। এদিকে, এর ঠিক দু-দিন আগে, গত শনিবারও ফেসবুক পোস্টে তৃণমূল পরিচালিত কলকাতা পুরসভাকে নিশানা করেন বিজেপি কাউন্সিলর সজল ঘোষ। সেদিন অবশ্য় বিষয়বস্তু ছিল, পুরসভার তরফে বিভিন্ন ওয়ার্ডে ময়লা ফেলার জন্য় যে বালতি দেওয়া হয়, সেগুলি। পোস্টে সজল ঘোষ লেখেন, আশা করি কলকাতার মানুষ আপনারা দুটি করে গুজরাটি বালতি পেয়েছেন, আমি বালতির সাথে একটা বিল ও পেয়েছি, একেকটি বালতির মূল্য মাত্র ১১৩ টাকা (GST ছাড়া)l দাম শোনার পর দয়া করে এর ব্যবহার বন্‍ধ করে মেয়ের বিয়েতে যৌতুক হিসেবে তুলে রাখবেন না l

এরপর, KMC-কে ট্য়াগ করে বিজেপি কাউন্সিলর লেখেন, সব মিলিয়ে কত টাকার বালতি এসেছে ? বালতি করে মেয়র এবং মেয়র পারিষদদের ঘরে কত কোটি টাকার কাটমানি এসেছে? এর আগে, মার্চ মাসে, কলকাতা পুরসভার চিফ ল অফিসারের মাসিক চায়ের বিল নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ করেছিলেন বিজেপি কাউন্সিলর সজল ঘোষ। তাঁর দাবি, অর্থের অভাবে যখন পুরসভায় নতুন নিয়োগ বন্ধ, তখন কলকাতা পুরসভার চিফ ল অফিসার মহম্মদ সেলিম আনসারির চা বাবদ মাসে ৩৫ হাজার টাকা খরচ হয়! যদিও, এই অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেন মেয়র ফিরহাদ হাকিম।

আরও পড়ুন- জাতীয় দলের মর্যাদা হারাল তৃণমূল! গোয়া, ত্রিপুরায় ভরাডুবির জের?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Accident News : কাকভোরে ইএম বাইপাসে দুর্ঘটনা, ডিভাইডারে উঠল বেপরোয়া গাড়ি
কাকভোরে ইএম বাইপাসে দুর্ঘটনা, ডিভাইডারে উঠল বেপরোয়া গাড়ি
News Live Update : বিদেশ যেতে পারবেন অভিষেক? আজ কী নির্দেশ সুপ্রিম কোর্টের ?
বিদেশ যেতে পারবেন অভিষেক? আজ কী নির্দেশ সুপ্রিম কোর্টের ?
Hamim Mondal Case: জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি, STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী
Hamim Mondal Case: জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি, STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকছে না, কী কী করলে টাকা পাবেন আপনি?
অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকছে না, কী কী করলে টাকা পাবেন আপনি?

ভিডিও

Malda News | মালদায় উদ্ধার কোটি কোটি টাকা, এত টাকার মালিক কে? ABP Ananda LIVE
Tulu Mondal | 'ক্রিমিনাল সিন্ডিকেট'-এর দায়িত্বে ছিল, এবার গ্রেফতার টুলুর ম্যানেজার | Birbhum News
Terrorist in Burdwan News | ইনস্টাগ্রামে 'ফাঁদ'! তরুণ তরুণীদের মগজ ধোলাই করত অর্পিতা?
Indranil Khan| মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টার সঙ্গে ব্যাডমিন্টন খেললেন ক্রীড়ামন্ত্রী | Subrata Gupta
Malda Money Recovered: কাঁড়ি কাঁড়ি টাকা, গুনতে আনা হল মেশিন, মালদায় উদ্ধার কত কোটি?| ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget