এক্সপ্লোর

East Medinipur News : বদলি বিডিও, বিদায়ী মঞ্চে কান্না তৃণমূল বিধায়কের ! খোঁচা বিরোধীদের

TMC : আবেগপ্রবণ তৃণমূলের বিধায়ক সুকুমার দে বলেছেন, 'করোনার সময় জয়েন করেন। দাপটের সঙ্গে জীবনের ঝুঁকি নিয়ে তিনি করোনার মতো মহামারী রোগের ক্ষেত্রে ,মানুষকে বাঁচানোর চেষ্টা করেছেন, এটা বিরল।'

বিটন চক্রবর্তী, পূর্ব মেদিনীপুর : বিডিওর বদলিতে বিধায়কের চোখে জল ! নন্দকুমারের বিডিওর বিদায় সম্বর্ধনা অনুষ্ঠানে কেঁদে ভাসালেন তৃণমূল বিধায়ক। সেই ছবি সামনে আসতেই একযোগে আক্রমণ শানিয়েছে বিজেপি ও সিপিএম। 

সরকারি নির্দেশে বদলি হয়েছেন পূর্ব মেদিনীপুরের নন্দকুমারের বিডিও শানু বক্সি। মঙ্গলবার বিকেলে ছিল তাঁর বিদায় সম্বর্ধনা। আর সেই অনুষ্ঠানেই বিডিও পরিবর্তনে অশ্রু স্রোতে ভেসে গেলেন শাসক দলের বিধায়ক সুকুমার দে। তৃণমূল বিধায়ককে কাঁদতে দেখে রীতিমতো অস্বস্তিতে পড়েন বিদায়ী বিডিও।

সরকারি নিয়মে বদল, তাতে এভাবে কেন কান্না ? আবেগপ্রবণ তৃণমূলের বিধায়ক সুকুমার দে বলেছেন, 'করোনার সময় জয়েন করেন। দাপটের সঙ্গে জীবনের ঝুঁকি নিয়ে তিনি করোনার মতো মহামারী রোগের ক্ষেত্রে ,মানুষকে বাঁচানোর চেষ্টা করেছেন, এটা বিরল। এত সাধারণভাবে মানুষের সঙ্গে মিশেছেন, ঘরোয়া পরিবেশে, বিডিওগিরি নয়, এটাই তো মানুষের মনের মধ্যে দাগ কেটেছে।'

বিদায়ী লগ্নে তাঁর সহকর্মীদের ছেড়ে যাওয়া নিয়ে খানিক আবেগঘন হয়ে পড়েন বিডিও শানু বক্সিও। তিনি বলেন, 'অফিসটাকে কখনও অফিস মনে করিনি। বাড়ি মনে করেছিলাম। আর মানুষগুলোকে পরিবারের একজন। পরিবারের সঙ্গে যেভাবে মিলেমিশে আমরা থাকি সকলে, সেভাবে থাকার চেষ্টা করেছিলাম। যেভাবে নন্দকুমার ব্লককে এগিয়ে নিয়ে যাওয়া, শুধু একার পক্ষে সম্ভব হত না, এত সুন্দর টিম না থাকলে। সেই টিমকে আজকে ছেড়ে যেতে হচ্ছে। তাঁদের টিমের হয়তো ক্যাপ্টেন ছিলাম। তাঁরাও তাঁদের ক্যাপ্টেনকে আজকে ছেড়ে দিচ্ছে। নতুন ক্যাপ্টেন এসে গেছে দলে। আমার কষ্ট হচ্ছে, যে টিমের সব মেম্বারকে আমি ছেড়ে যাচ্ছি।'

আর যে গোটা ঘটনাপ্রবাহ নিয়ে কটাক্ষ ছুড়ে দিতে ছাড়েনি বিজেপি-সিপিএম। বিজেপি নেতা প্রদীপ দাস বলেছেন, 'নন্দকুমারের বিধায়ক বিডিওকেই দিয়ে এতদিন তোলাবাজি করেছে, কাটমানি খেয়েছে। নতুন যে আসবে তাকে দিয়ে হয়তো ওনার সেইসমস্ত কাজ উনি করাতে পারবেন না তাই কান্নাকাটি করছেন।' আর সিপিএম নেতা পরিতোষ পট্টনায়ক বলেছেন, 'ওই তৃণমূল বিধায়ক ওই বিডিওকে দিয়ে শীতলপুর পশ্চিম গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠনের দিন অঞ্চল অফিসের ভেতর থেকে সিপিএম সদস্যকে গ্রেফতার করিয়েছিলেন। ফলে সেই বিডিওর বদলিতে বিধায়কতো চোখের জল ফেলবেই।'                        

আরও পড়ুন- 'রাতে কার সঙ্গে কী কথা' এগুলো প্রশ্ন ! এথিক্স কমিটির বৈঠকে তুলকালাম, মহুয়া-সহ বিরোধী সাংসদদের ওয়াক আউট

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ayushman Bharat: কার্ড নেই ? তাও পাবেন স্বাস্থ্য বিমার পরিষেবা, কোন কোন হাসপাতালে ? কী জানাচ্ছে স্বাস্থ্য ভবন
কার্ড নেই ? তাও পাবেন স্বাস্থ্য বিমার পরিষেবা, কোন কোন হাসপাতালে ? কী জানাচ্ছে স্বাস্থ্য ভবন
Coal Smuggling: কয়লা পাচারকাণ্ডে প্রায় ৭ কোটি আত্মসাৎ করেছেন প্রাক্তন ওসি, চার্জশিটে চাঞ্চল্যকর দাবি ED- র
কয়লা পাচারকাণ্ডে প্রায় ৭ কোটি আত্মসাৎ করেছেন প্রাক্তন ওসি, চার্জশিটে চাঞ্চল্যকর দাবি ED- র
News Live:   আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
  আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
Kolkata Metro: স্বাধীনতা দিবসে মেট্রোর এই লাইনে কোনও পরিষেবা মিলবে না, ১৫ অগাস্টে বাকি শাখাগুলিতেও থাকছে কিছু পরিবর্তন
স্বাধীনতা দিবসে মেট্রোর এই লাইনে কোনও পরিষেবা মিলবে না, ১৫ অগাস্টে বাকি শাখাগুলিতেও থাকছে কিছু পরিবর্তন

ভিডিও

Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?
Nirmal Ghosh | নির্মল ঘোষকে ডিম হামলা! ‘সংগঠিত আক্রমণ’, দাবি Kunal Ghosh-এর
RG Kar Incident | Nirmal Ghosh-কে লক্ষ্য করে ডিম, Samik Bhattacharya বললেন,
Abhishek Banerjee PA | ঘণ্টার পর ঘণ্টা জিজ্ঞাসাবাদ! শনিতেও ফের তলব Sumit Roy-কে
RG Kar Incident | নির্মল ঘোষের ভূমিকা কেন CBI প্রকাশ্য়ে আনতে পারল না, প্রশ্ন বিশ্বনাথ চক্রবর্তীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget