এক্সপ্লোর

Mahua Maitra : 'রাতে কার সঙ্গে কী কথা' এগুলো প্রশ্ন ! এথিক্স কমিটির বৈঠকে তুলকালাম, মহুয়া-সহ বিরোধী সাংসদদের ওয়াক আউট

Cash For Question Controversy : বৈঠক ছেড়ে বেরিয়ে এসে রাগ উগরে দেন তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্রও।

বিজেন্দ্র সিংহ, নয়াদিল্লি : 'ক্যাশ ফর কোয়েশ্চন' (Cash For Questions) বিতর্কে এথিক্স কমিটির বৈঠকে তুমুল বাকবিতণ্ডা। মাঝপথেই এথিক্স কমিটির বৈঠক থেকে ওয়াক আউট মহুয়া মৈত্র (Mahua Maitra) সহ বিরোধী সাংসদদের। অমর্যাদাকর প্রশ্ন তোলার অভিযোগে সরব হয়েছেন তাঁরা।

'বৈঠকে একজন মহিলার সঙ্গে অপমানজনক ব্যবহার করা হয়েছে', অভিযোগ বিএসপি সাংসদ দানিশ আলির (Danish Ali)। তাঁর ঘোরতর অভিযোগ, 'রাতে কার সঙ্গে কথা বলেন, কী কথা বলেন এইসব প্রশ্ন করছেন চেয়ারম্যান।' এথিক্স কমিটির (Ethics Committee) বৈঠক ছেড়ে বেরিয়ে এসে রাগ উগরে দেন তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্রও।

সকাল ১১ টা থেকে নির্দিষ্ট সূচি অনুযায়ী এগোচ্ছিল এথিক্স কমিটির বৈঠক। হাজিরা দিতে সকাল ১০ টা ৫০ মিনিটেই পৌঁছে গিয়েছিলেন কৃষ্ণনগরের সাংসদ। লাঞ্চ ব্রেকের আগে বৈঠকের পর ফের তা শেষের পরও জারি ছিল বৈঠক।

কিন্তু দুপুর সাড়ে ৩ টে নাগাদ সওয়াল-জবাব পর্ব শুরু হতেই বৈঠকের তাল কাটে বলেই জানা যাচ্ছে। মহুয়া সহ বিরোধী সাংসদদের অভিযোগ, একজন মহিলাকে অপমানজনক বিভিন্ন প্রশ্ন করা হচ্ছে। অভিযোগ তোলা হয় এথিক্স কমিটির বিজেপি-সদস্যদের ও চেয়ারম্যান বিনোদ সোনকরের বিরুদ্ধে। যার পরই তুমুল ক্ষোভ উগরে দিয়ে বৈঠক থেকে ওয়াক আউট করে বেরিয়ে যান মহুয়া সহ বিরোধী সাংসদরা।

সূত্রের দাবি, প্রথমার্ধ্বে কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর কাছে জানতে চাওয়া হয় যে, সাংসদদের পোর্টালের লগইন পাসওয়ার্ড তিনি কি কাউকে দিয়েছিলেন ? এথিক্স কমিটির বক্তব্য, মহুয়া মৈত্রর পাসওয়ার্ড ব্যবহার করে, বিদেশ থেকে ৪৭ বার সাংসদের পোর্টালে লগইন করা হয়েছে। আর, প্রতিবারই তা করা হয়েছে, কেন্দ্রীয় সরকারের কাছে বিভিন্ন ইস্যুতে বিশেষ করে আদানি সংক্রান্ত বিষয়ে প্রশ্ন করার জন্য।

এখানেই এথিক্স কমিটির প্রশ্ন, মহুয়া মৈত্র কি তাঁর পাসওয়ার্ড কাউকে দিয়েছিলেন ? এই বিষয়ে কিছু জানতেন কৃষ্ণনগরের সাংসদ ? এর পাশাপাশি, সূত্রের দাবি, শিল্পপতি দর্শন হিরানন্দানির সঙ্গে তাঁর কী সম্পর্ক ? কখন তাঁদের আলাপ হয়েছিল ? সেই বিষয়েও তথ্য জানতে চাওয়া হয়।

সূত্রের দাবি, এর পাল্টা এদিন মহুয়া মৈত্র প্রশ্ন করেন যে, একজন বন্ধুর সঙ্গে তাঁর সম্পর্ক। সেক্ষেত্রে তিনি কিছু উপহার পেয়ে থাকলে, সেটা নিয়ে এথিক্স কমিটিতে কেন আলোচনা হবে ? যার খানিক পরই প্রবল বাগবিগণ্ডা শুরু হয়ে যায়। 

 

আরও পড়ুন- ঊর্ধ্বমুখী তাপমাত্রায় শীতের পথে বাধা, বৃষ্টির পূর্বাভাস কোন কোন জেলায় ? 

সেরা শিরোনাম

Kolkata Fire Incident: বন্ধ গোডাউনে লেলিহান শিখা, শাটার ভাঙতেই বিধ্বংসী আগুন উল্টোডাঙায়, “..পিছনে বস্তি আছে, আমরা প্রথম থেকে বলে যাচ্ছি”, ভয়ে কাঁপছে স্থানীয়রা
বন্ধ গোডাউনে লেলিহান শিখা, শাটার ভাঙতেই বিধ্বংসী আগুন উল্টোডাঙায়, “..পিছনে বস্তি আছে, আমরা প্রথম থেকে বলে যাচ্ছি”, ভয়ে কাঁপছে স্থানীয়রা
Kalyan Banerjee: হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
North 24 Parganas News: উত্তর ২৪ পরগনায় তৃণমূলের পঞ্চায়েত স্তরে এবার বড়সড় ভাঙন, বিরাট যোগদান NCPI-তে
উত্তর ২৪ পরগনায় তৃণমূলের পঞ্চায়েত স্তরে এবার বড়সড় ভাঙন, বিরাট যোগদান NCPI-তে
EC On TMC: কমিশনে শুনানি শেষ, কার দখলে 'জোড়াফুল' প্রতীক ? সাংবাদিকদের মুখোমুখি কল্যাণ-ঋতব্রত
কমিশনে শুনানি শেষ, কার দখলে 'জোড়াফুল' প্রতীক ? সাংবাদিকদের মুখোমুখি কল্যাণ-ঋতব্রত

ভিডিও

CM Suvendu Adhikari | ৪ বছরের আইনি লড়াইয়ে ইতি, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দায়ের পুরনো মামলা প্রত্যাহার
Protest in SRFTI | আন্দোলনের ঝাঁঝ ক্রমশ বাড়াচ্ছে SRFTI-এর পড়ুয়ারা, দাবি উঠল উপাচার্যের পদত্যাগের
LOP of West Bengal Legislative Assembly | বিরোধী দলনেতা মামলায় বিধানসভার অধ্যক্ষের সিদ্ধান্ত খারিজ
Food Safety Department Raid | ফের রেস্তোরাঁয় পচা মাংস, ১৪ দিনের জন্য বন্ধের নির্দেশ
LOP of Legislative Assembly | বিরোধী দলনেতা মামলায় তৃণমূলকে 'অস্তিত্বহীনতার' খোঁচা CM Suvendu Adhikari-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Kalyan Banerjee: হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
Bratya Basu: ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
Big Boss Bangla: 'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
Weather Update: সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
Gajkeshari Rajyog: গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
Bhargavastra: শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
Mohammed Siraj: দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
Embed widget