এক্সপ্লোর

East Medinipur : পটাশপুরে কেলেঘাইয়ের বাঁধ সারাইয়ের কাজে গড়িমসির অভিযোগ, বিজেপিকে পাল্টা তৃণমূলের

এক মাসের বেশি সময় ধরে তীব্র জলযন্ত্রণায় ভুগছেন পূর্ব মেদিনীপুরের পটাশপুরের বিস্তীর্ণ এলাকার বাসিন্দারা...

ঋত্বিক প্রধান, পটাশপুর( পূর্ব মেদিনীপুর) : জলদুর্ভোগে জেরবার পূর্ব মেদিনীপুরের পটাশপুরে কেলেঘাইয়ের ক্ষতিগ্রস্ত নদীবাঁধ সারাইয়ের কাজ প্রায় শেষ। এলাকা থেকে জল নামার সঙ্গে সঙ্গে, বেরিয়ে পড়ছে কাঁচা বাড়ির কঙ্কালসার চেহারা। এদিকে বাঁধ সংস্কারে গড়িমসি ও দুর্নীতির অভিযোগে সরব হয়েছে বিজেপি। পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। 

এক মাসের বেশি সময় ধরে তীব্র জলযন্ত্রণায় ভুগছেন পূর্ব মেদিনীপুরের পটাশপুরের বিস্তীর্ণ এলাকার বাসিন্দারা। ১৬ সেপ্টেম্বর, বাঁধ ভাঙার পর থেকে কেলেঘাই নদীর জল ঢুকতে শুরু করে পটাশপুরে। এক মাস জলবন্দি থাকার পর কিছু এলাকা থেকে জল নামতে শুরু করেছে। কিন্তু জল যত নামছে ততই প্রকট হচ্ছে বিভিন্ন গ্রামের কঙ্কালসার চেহারা। 

পটাশপুরের বাসিন্দা কালীপদ মণ্ডল বলেন, জল নেমে যাওয়ার পরে আমরা বুঝতে পারছি আমাদের গ্রামের আসল চেহারাটা। পুকুর থেকে আনাজ , রাস্তাঘাট সবকিছুই প্রায় ধ্বংসের মুখে। মাটির বাড়িগুলোর অস্তিত্ব নেই বললেই চলে, ভেঙে পড়েছে বহু বাড়ি।

২৮ সেপ্টেম্বর থেকে পটাশপুর ১ নম্বর ব্লকের তাল ছিটকিনি গ্রামে নদীবাঁধের ভাঙা অংশের মেরামতি শুরু করে জেলা প্রশাসন। ভেসেল ও ড্রেজারের সাহায্যে নদীগর্ভ থেকে মাটি তুলে বাঁধ সারানোর কাজ শুরু হয়। এক সপ্তাহের মধ্যে এই কাজ শেষ করার আশ্বাস দিয়েছিলেন সেচমন্ত্রী। তৃণমূল নেতা ও সেচমন্ত্রী সৌমেন মহাপাত্র বলেছিলেন, ইতিমধ্যেই কাজ শুরু করেছি। আগামী তিন চারদিনের মধ্যেই বাঁধের কাজ সম্পূর্ণ হবে। মুখ্যমন্ত্রীর নির্দেশে এই কাজ দ্রুত শেষ করতে হবে।

কিন্তু সেই সময়সীমা পেরিয়ে গিয়েছে। বাঁধ মেরামতি শেষের পর্যায়ে এলেও, এখনও বেশ কিছু কাজ বাকি রয়ে গিয়েছে। আর সেই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। 

কাঁথি সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি অনুপ চক্রবর্তী বলেন, ওঁরা বন্যার সময় সাধারণ মানুষের কথা ভাবলেন না। বাঁধ তৈরিতে গড়িমসি করলেন। বাঁধের নগন্য কাজ হয়েছে। খারাপ মানের কাজ হয়েছে। আবার এই সব জিনিসের টেন্ডার হবে। আবার সেখান থেকে কাটমানি তোলা হবে।

পটাশপুরের তৃণমূল বিধায়ক পাল্টা কটাক্ষ করে বলেছেন, সমালোচনা ছাড়া বিজেপি নেতাদের কোনও কাজ নেই। বসে বসে কেবল লোকের দোষ ধরেন। এটাই ওঁদের রাজনীতি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: ১০০০ টাকা বেড়ে হচ্ছে ১৫০০ টাকা, মাসিক আর্থিক সহায়তা বাড়ল এইখাতে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, কবে থেকে কার্যকর হবে ? ব্যাঙ্ক ট্রান্সফার নিয়ে রইল বিস্তারিত
১০০০ টাকা বেড়ে হচ্ছে ১৫০০ টাকা, মাসিক আর্থিক সহায়তা বাড়ল এইখাতে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, কবে থেকে কার্যকর হবে ? ব্যাঙ্ক ট্রান্সফার নিয়ে রইল বিস্তারিত
West Bengal News Live: ২১ জুলাইয়ে অভিযুক্ত ছিলেন মণীশ গুপ্ত, কিন্তু তাঁকেই মন্ত্রী করা হয়েছিল: শুভেন্দু অধিকারী
২১ জুলাইয়ে অভিযুক্ত ছিলেন মণীশ গুপ্ত, কিন্তু তাঁকেই মন্ত্রী করা হয়েছিল: শুভেন্দু অধিকারী
Kalighat TMC:কলকাতা হাইকোর্টে অস্বস্তিতে 'কালীঘাট-তৃণমূল', অন্তর্বর্তী নির্দেশের আবেদন খারিজ
কলকাতা হাইকোর্টে অস্বস্তিতে 'কালীঘাট-তৃণমূল', অন্তর্বর্তী নির্দেশের আবেদন খারিজ
21 July: ২১ জুলাইয়ের রিপোর্ট প্রকাশ পেতেই ক্ষুব্ধ নিহতদের পরিবার,
২১ জুলাইয়ের রিপোর্ট প্রকাশ পেতেই ক্ষুব্ধ নিহতদের পরিবার, "দিদিই বা এরকম করবে কেন ?", শহিদদের পরিবারকে কী পরামর্শ মুখ্যমন্ত্রীর ?

ভিডিও

TMC 21st July : ২১ জুলাইয়ের ঠিক আগে ব্য়াপক অস্বস্তিতে পড়লেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়!
21st July Report: ২১-র ফাইল খুললেন মুখ্য়মন্ত্রী ,তদন্ত-রিপোর্ট প্রকাশ্য়ে আসার পর শুরু রাজনৈতিক তরজা
Suvendu Adhikari on 21st July: ২১ জুলাই তদন্ত কমিশনের রিপোর্ট ১২ বছর পর প্রকাশ্যে আনলেন মুখ্যমন্ত্রী
CJP Protest: NEET-র প্রশ্নফাঁস, সিবিএসইর খাতা দেখা নিয়ে গোলমালের প্রতিবাদে CJP-র আন্দোলনে রণক্ষেত্র রাজধানী
Tarakeswar Srabani Mela 2026: তারকেশ্বরে লক্ষ লক্ষ পুণ্যার্থীদের ভিড়, জমজমাট শ্রাবণী মেলাও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
National Film Awards 2026: কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
Baba Vanga : ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
Embed widget