এক্সপ্লোর

East Midnapore: ২৬ দিন পার, এখনও জলের তলায় পূর্ব মেদিনীপুরে পটাশপুরের ৬২টি গ্রাম

আজ দেবীপক্ষের ষষ্ঠী, আজ দুর্গা বোধন। অথচ, পটাশপুরের জলবন্দি জায়গাগুলিতে যেন বিসর্জনের বিষাদের সুর...

ঋত্বিক প্রধান, পটাশপুর (পূর্ব মেদিনীপুর): ২৬ দিন পার - এখনও পটাশপুরের ৬২টি গ্রাম জলের তলায়। এরই মাঝে আগমনীর বার্তা নিয়ে দুয়ারে এসে হাজির সেরা উৎসব - দুর্গা পুজো। আর এই দুর্গা পুজোতে বন্যা কবলিত পটাশপুর এলাকার মানুষের কাছে পৌঁছতে মরিয়া নেতা থেকে প্রশাসনিক কর্তারা।

দুয়োরে পুজো অথচ দুঃখে পটাশপুর। এখনও জলবন্দি পূর্ব মেদিনীপুরের এই ভূখণ্ডের বিস্তীর্ণ এলাকা। গ্রামবাসীদের আশঙ্কা, কেলেঘাই নদীর জল নামতে ২-৩ দিন পেরিয়ে যাবে। অতএব পুজো কাটবে প্লাবনের মধ্যে। 

পুজোয় মুখে প্লাবনের ঘোলা জলে যেন এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে পূর্ব মেদিনীপুরের পটাশপুরের বিস্তীর্ণ এলাকায়।  কারণ এই জলের সঙ্গেই মিশে রয়েছে এলাকার বানভাসি মানুষের দীর্ঘশ্বাস আর কষ্ট। এক বাসিন্দা বললেন, এবার পুজো জলেই কাটবে। শুকনো খাবার যা আসছে, সেটুকুই পাচ্ছি। তাই খাচ্ছি। 

আরও পড়ুন: এখনও বাঁকড়ার বিস্তীর্ণ এলাকায় জমে জল, যাতায়াতের ভরসা ভেলা

আজ দেবীপক্ষের ষষ্ঠী। আজ দুর্গা বোধন। কিন্তু, পটাশপুরের জলবন্দি জায়গাগুলিতে যেন বিসর্জনের বিষাদের সুর। বহু ঘর, সংসার ডুবে রয়েছে জলের তলায়। 

গত ১৬ সেপ্টেম্বর থেকে কেলেঘাই নদীর জল ঢুকতে শুরু করে পটাশপুরে। গ্রামবাসীদের অভিযোগ, নদীবাঁধ সম্পূর্ণ মেরামত না হওয়ায়, এখনও জল ঢুকছে গ্রামে। 

প্রায় চার সপ্তাহ হতে চলল। এখনও প্লাবিত পটাশপুরের বিস্তীর্ণ এলাকা। বাজকুল-পটাশপুর প্রধান সড়কের ওপর দিয়ে কয়েকদিন আগও বয়েছে জল।

এলাকাবাসীর আশঙ্কা, এখনও যে পরিমাণ জল জমে রয়েছে, তা নামতে কম করে ২-৩ দিন সময় লাগবে। অর্থাৎ এবারের পুজো জলবন্দি হয়েই কাটাতে হবে তাঁদের। 

আরও পড়ুন: টানা বৃষ্টিতে লণ্ডভণ্ড পশ্চিম মেদিনীপুরের একাংশ, কেলেঘাই নদীর বাঁধ ভেঙে প্লাবিত পটাশপুর

পটাশপুরের বিধায়ক উত্তম বারিক বলেন, এখনও আমার এলাকার প্রায় ৬৫টি গ্রাম জলের তলায়। এটা নামতে আরও অন্তত ১০ থেকে ১২ দিন সময় লাগবে। আমরা জানি এই সময় বাংলা জুড়ে চলছে দুর্গোৎসব। কিন্তু এই সমস্ত বন্যাকবলিত এলাকার মানুষজনের কাছে তার আনন্দ পৌঁছাবে না। তাই আমরা চেষ্টা করছি যাতে এই সময় অন্তত কারোর ত্রাণের অভাব না হয়। 

অপরদিকে পূর্ব মেদিনীপুরের জেলাশাসক পূর্ণেন্দু মাঝি জানিয়েছেন, আপাতত কেলেঘাই নদীর বাঁধ মোটামুটি সারাই করা হয়েছে। এর ফলে, এলাকায় জল ঢোকা বন্ধ হয়েছে। তিনি বলেন, আশা করছি দু-তিন দিনের মধ্যে আরও বেশ কিছু এলাকা থেকে জল নামবে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

BJP Leader: দাবি মতো তোলা না পেয়ে অপহরণের অভিযোগ, গ্রেফতার কোচবিহারের বিজেপি নেতা
দাবি মতো তোলা না পেয়ে অপহরণের অভিযোগ, গ্রেফতার কোচবিহারের বিজেপি নেতা
News Live Updates: অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেনের ফ্ল্যাটে পুলিশি অভিযান
অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেনের ফ্ল্যাটে পুলিশি অভিযান
PM Modi: এক কোটি যুবক যুবতীকে দেওয়া হবে AI প্রশিক্ষণ, কী পরিকল্পনা ? বড় ঘোষণা প্রধানমন্ত্রীর
এক কোটি যুবক যুবতীকে দেওয়া হবে AI প্রশিক্ষণ, কী পরিকল্পনা ? বড় ঘোষণা প্রধানমন্ত্রীর
Nandigram MLA Office: মুখ্যমন্ত্রীর ডাকে সাড়া, নন্দীগ্রামে বিধায়ক কার্যালয়ের নাম হল নেতাজির নামে
মুখ্যমন্ত্রীর ডাকে সাড়া, নন্দীগ্রামে বিধায়ক কার্যালয়ের নাম হল নেতাজির নামে

ভিডিও

Red Road Independence Day: রেড রোডে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান, বাজল 'বন্দে মাতরম' | ABP Ananda
Tulu Mondal News: টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে গ্রেফতার সরকারি আধিকারিক | ABP Ananda
CM Suvendu Adhikari: রেড রোডে ছাত্রছাত্রীদের সঙ্গে হাত মেলালেন মুখ্যমন্ত্রী | Red Road | ABP Ananda
Mahua Moitra: ফের বিক্ষোভের মুখে মহুয়া, কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র| TMC | ABP Ananda
TMC Leader Arrested: 'পুলিশের ওপর হামলা, তোলাবাজি', গ্রেফতার Howrah-র এক তৃণমূল নেতা | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget