এক্সপ্লোর

Howrah: এখনও বাঁকড়ার বিস্তীর্ণ এলাকায় জমে জল, যাতায়াতের ভরসা ভেলা

নিকাশি নালা পরিষ্কার না হওয়াতেই এই সমস্যা বলে দাবি স্থানীয়দের। পাশে থাকার আশ্বাস দিয়েছে পঞ্চায়েত।

সুনীত হালদার, হাওড়া: দেবীপক্ষে রাজ্যজুড়ে আলোর রোশনাই, উৎসবের আমেজ। সারা রাজ্য যখন ভাসছে পুজোর আনন্দে, তখনও জলে ভাসছে হাওড়ার বাঁকড়ার বিস্তীর্ণ এলাকা। কোথাও কোমর সমান জল, কোথাও আবার তার চেয়েও বেশি! বহু বাড়িতেই এখনও জল জমে রয়েছে। যাতায়াতের ভরসা শোলা দিয়ে তৈরি ভেলা! উৎসবের আনন্দ থেকে বহু দূরে চরম দুর্দশায় দিন কাটাচ্ছেন এই এলাকার মানুষজন। 

স্থানীয় বাসিন্দা সন্ন্যাসী বাগ জানিয়েছেন, ‘দুর্গাপুজোর দিনগুলোতে এবার আর সেভাবে আনন্দ করতে পারব না। সব আনন্দ মাটি।’

সত্যভামা শী নামে অপর এক স্থানীয় বাসিন্দা জানিয়েছেন, ‘ভেলায় করে যেতে হচ্ছে। জল বের হচ্ছে না। আমাদের সমস্যার মধ্যে দিন কাটছে।’

বাড়ি-ঘর ছেড়ে অনেকেই আশ্রয় নিয়েছেন স্থানীয় মোবারক হোসেন গার্লস হাইস্কুলে। এই সমস্যার জন্য বেহাল নিকাশি নালাকেই দায়ী করছেন স্থানীয়রা। ফতেমা বিবি নামে স্থানীয় এক বাসিন্দার দাবি, ‘বৃষ্টির পর এলাকা থেকে জল না বেরোনোর কারণেই এই সমস্যা। নিকাশি নালা ঠিকমতো পরিষ্কার হয় না।’

বাঁকড়া ২ নম্বর পঞ্চায়েতের উপপ্রধান ও তৃণমূল নেতা শেখ মেহের আলি অবশ্য স্থানীয় বাসিন্দাদের অভিযোগ অস্বীকার করে বলেছেন, ‘হাওড়া শহরের জল পচা খাল দিয়ে গঙ্গায় মেশে। কিন্তু এবার অতিবর্ষণের ফলে খালের জল না নামায় সমস্যার সৃষ্টি হয়েছে। তাই এলাকায় জল জমে রয়েছে। পঞ্চায়েতের পক্ষ থেকে আমরা দুর্গতদের পাশে আছি।’

এদিকে, পুজোর মধ্যে ফের বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। আগামী দু’ দিন বাংলায় বর্ষা বিদায় পালা চলবে। সপ্তমী পর্যন্ত আকাশ পরিষ্কার থাকবে। বৃষ্টির সম্ভাবনা কম থাকলেও বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি। অষ্টমী থেকে দশমী কলকাতা, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, হাওড়া, হুগলি, এই সাত জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পুজোয় উত্তরবঙ্গের আকাশ থাকবে পরিষ্কার।  আর তাতেই সিঁদুরে মেঘ দেখছেন এই দুর্গত মানুষজন।

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: 'গ্রেফতার তো করবই, বাড়ি বাড়ি গিয়ে তুলে আনব, সব ভাতা বন্ধ, রাস্তায় গড়াগড়ি দিলেও পাবে না', বাল্যবিবাহ রুখতে কড়া দাওয়াই মুখ্যমন্ত্রীর
'গ্রেফতার তো করবই, বাড়ি বাড়ি গিয়ে তুলে আনব, সব ভাতা বন্ধ, রাস্তায় গড়াগড়ি দিলেও পাবে না', বাল্যবিবাহ রুখতে কড়া দাওয়াই মুখ্যমন্ত্রীর
West Bengal News Live: ইডেনে হবে এবার পুজো উদ্বোধন, মিলন মেলার অনুষ্ঠানে ঘোষণা শুভেন্দু অধিকারীর
ইডেনে হবে এবার পুজো উদ্বোধন, মিলন মেলার অনুষ্ঠানে ঘোষণা শুভেন্দু অধিকারীর
CM Suvendu Adhikari On Durga Puja 2026: দুর্গাপুজোয় ১ লক্ষ টাকা অনুদান, ঘোষণা মুখ্যমন্ত্রীর, “বড় বাজেট যাদের, আপনারা সরকারের অর্থনৈতিক সাহায্য নেবেন না..”
দুর্গাপুজোয় ১ লক্ষ টাকা অনুদান, ঘোষণা মুখ্যমন্ত্রীর, “বড় বাজেট যাদের, আপনারা সরকারের অর্থনৈতিক সাহায্য নেবেন না..”
Prisoner Death: ফের পুলিশ হেফাজতে বন্দির মৃত্যুর অভিযোগ, তুলকালাম দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরের বাখরাহাটে
ফের পুলিশ হেফাজতে বন্দির মৃত্যুর অভিযোগ, তুলকালাম দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরের বাখরাহাটে

ভিডিও

Swasthya Bhavan: সরকারি হাসপাতালের ICU, CCU নিয়ে অভিযোগের পাহাড়! তালিকায় কোন কোন হাসপাতাল?
Suvendu Adhikari :
Nandigram- Rejinagar By Election 2026। ৬ অক্টোবর রেজিনগর ও নন্দীগ্রাম বিধানসভার উপ নির্বাচন
Supreme Court on TMC: বিলবোর্ড কাণ্ডে 'কালীঘাট তৃণমূল'-র আবেদনে সাড়া দিল না সর্বোচ্চ আদালত
Delhi Building Collapse: দিল্লির বিল্ডিং-বিপর্যয়,৭ পড়ুয়ার মৃত্যু! ঘটনায় গ্রেফতার PG বিল্ডিংয়ের মালিক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojana: সেপ্টেম্বরে কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? নবান্ন থেকে স্পষ্ট করে তারিখ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Annapurna Yojana: সেপ্টেম্বরে কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? নবান্ন থেকে স্পষ্ট করে তারিখ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Govt Hospital: সরকারি হাসপাতালের ICU, CCU নিয়ে অভিযোগের পাহাড়! বড় নির্দেশ এল স্বাস্থ্য ভবন থেকে
সরকারি হাসপাতালের ICU, CCU নিয়ে অভিযোগের পাহাড়! বড় নির্দেশ এল স্বাস্থ্য ভবন থেকে
8th Pay Commission : ১৫,৮০০ টাকা হতে পারে বাড়িভাড়া ভাতা ? এদের জন্য অষ্টম বেতন কমিশন দিতে পারে দারুণ খবর
১৫,৮০০ টাকা হতে পারে বাড়িভাড়া ভাতা ? এদের জন্য অষ্টম বেতন কমিশন দিতে পারে দারুণ খবর
Food Safety EB Raid: গড়িয়াহাট মার্কেটে যৌথ অভিযান খাদ্য় সুরক্ষা দফতর ও EB-র
Food Safety EB Raid: গড়িয়াহাট মার্কেটে যৌথ অভিযান খাদ্য় সুরক্ষা দফতর ও EB-র
District News: বাঁকুড়ায় ভয়াবহ পথ দুর্ঘটনা, ৪ জনের মৃত্যু! পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস সরকারের
বাঁকুড়ায় ভয়াবহ পথ দুর্ঘটনা, ৪ জনের মৃত্যু! পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস সরকারের
SBI Recruitment : ১২,০০০ কর্মী নিয়োগ করবে স্টেট ব্যাঙ্ক, ২০২৭ সালের মধ্যে খুলবে আরও ২৫০টি শাখা
১২,০০০ কর্মী নিয়োগ করবে স্টেট ব্যাঙ্ক, ২০২৭ সালের মধ্যে খুলবে আরও ২৫০টি শাখা
Air India Express Flight : বিমান তখন ৩৬ হাজার ফুট উচ্চতায়, পাইলট দেখেন তেলের পরিমাণ দ্রুত কমে 'বিপজ্জনক অবস্থায়', ভয়ঙ্কর পরিস্থিতি
বিমান তখন ৩৬ হাজার ফুট উচ্চতায়, পাইলট দেখেন তেলের পরিমাণ দ্রুত কমে 'বিপজ্জনক অবস্থায়', ভয়ঙ্কর পরিস্থিতি
Road Accident in Keralam: ফোন ধরতে বাইক থামিয়েছিলেন, পিছন থেকে গাড়ি এসে চাপা দিল, বেঘোরে মৃত্যু শিশু-সহ গোটা পরিবারের
ফোন ধরতে বাইক থামিয়েছিলেন, পিছন থেকে গাড়ি এসে চাপা দিল, বেঘোরে মৃত্যু শিশু-সহ গোটা পরিবারের
Embed widget